Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

সায়াটিকা

Screenshot_2024-02-26-10-44-02-83_680d03679600f7af0b4c700c6b270fe7
Dr. Chinmay Nath

Dr. Chinmay Nath

Orthopedic Surgeon
My Other Posts
  • February 26, 2024
  • 10:46 am
  • No Comments

‘ডাক্তার বাবু একসপ্তাহ ধরে কোমরে অল্প অল্প ব্যথা হচ্ছিল। ভেবেছিলাম কমে যাবে। কিন্তু কাল থেকে ডানপায়ে এমন যন্ত্রণা শুরু হয়েছে যে পায়ের আঙুল পর্যন্ত কনকন করছে। উরুর পেছনে জ্বালা করছে, পায়ের তলায় যেন কাঁটা ফুটছে।’
অথবা,
‘সকালে বেসিনে মুখ ধুচ্ছিলাম। তারপর হঠাৎ সোজা হতে গিয়ে দেখলাম কোমরটা আটকে গেছে। আর দু পায়ে কনকনে যন্ত্রণা হচ্ছে। হাঁটতেই পারছি না।’

এই ধরণের ব্যথার সমস্যা নিয়ে মাঝে মাঝেই রোগীরা আসে।

‘ডাক্তার বাবু আমার কি এটা সায়াটিকার ব্যথা ?’

সায়াটিকা হতে পারে এসব ক্ষেত্রে। তবে মনে রাখতে হবে যে, সব পায়ের যন্ত্রণাই কিন্তু সায়াটিকা নয়।

‘সায়াটিকা’ এক বিশেষ ধরণের তীব্র কনকনে পায়ের যন্ত্রণা যা কোমরের নীচের অংশ বা পাছা থেকে উরুর পেছন দিয়ে হাঁটুর পেছন দিয়ে পায়ের ডিম, গোড়ালি এবং কোনো কোনো ক্ষেত্রে পায়ের পাতা পর্যন্ত নেমে আসে। এই যন্ত্রণা সায়াটিক নার্ভের উৎপত্তিস্থল অর্থ্যাৎ মেরুদন্ডের কোমরের (লাম্বার) নীচের দিকের নার্ভের গোড়া। লাম্বার নার্ভ অর্থ্যাৎ স্নায়ুতন্তু গুলোর রুট বা গোড়া থেকে উৎপন্ন হয়ে সায়াটিক নার্ভের পথ বেয়ে চলে। তাই একে বলে ‘সায়াটিকা’। এক্ষেত্রে ব্যথার সাথে স্নায়ু বা নার্ভে চাপ পড়া বা স্নায়ু তন্তু উত্তেজিত হওয়ার নানান উপসর্গ- যেমন, পা ঝিন‍্ঝিন্ করা, জ্বালাপোড়া ভাব, পায়ের কোনো অংশে অসাড় ভাব, পায়ের আঙুল বা পায়ের পাতার জোর কমে যাওয়া, পা ভারী-ভারী লাগা, অল্প খুঁড়িয়ে হাঁটা থাকতে পারে।

যন্ত্রণা যদি উরু বা পায়ের সামনের দিকে হয়, ব্যথা যদি হাঁটুর নীচে কখনই না যায়, ব্যথার সাথে যদি অন্য উপসর্গ না থাকে – তাহলে তাকে সায়াটিকা বলা মুশকিল।

এখানে প্রসঙ্গতঃ বলে রাখি, বাংলা ভাষায় ব্যথা ও যন্ত্রণা আলাদা শব্দ হলেও চিকিৎসা পরিভাষায় ব্যথার বিভিন্ন রূপের মধ্যে একটা রূপ হল ‘যন্ত্রণা’। প্রতিশব্দ বা সমার্থক শব্দ নয়।

সায়াটিকা নারী-পুরুষকে সমান তীব্রতায় আক্রমন করে। মধ্যবয়সে ৪০ থেকে ৬০ বছরের মধ্যে এর প্রবণতা সবচেয়ে বেশী থাকে। বেশীরভাগ ক্ষেত্রে সায়াটিকার কারণ নিহিত থাকে মেরুদন্ডের ভেতরে‌ – যাতে স্নায়ুতন্তু বা নার্ভের গোড়ায় চাপ পড়ে। এর মধ্যে সবচেয়ে বেশী হয় স্লিপ ডিস্ক, অর্থ্যাৎ মেরুদন্ডের হাড় বা কশেরুকার মাঝে মাঝে যে জেলি জাতীয় পদার্থ থাকে তা সরে গিয়ে মেরুদন্ডের ভেতরে স্নায়ুতন্তুর গোড়ায় চাপ পড়ে। এছাড়া মাঝবয়সে বা বেশী বয়সে লাম্বার স্পন্ডিলাইটিস, স্পন্ডাইলোলিস্থেসিস বা মেরুদন্ডের হাড় সরে যাওয়া, কোমরে চোট, মেরুদন্ডে সংক্রমণ হয়ে পুঁজ জমা, মেরুদন্ডের টিউমার- এইসব কারণেও সায়াটিকা ব্যথা হতে পারে।

তাছাড়া মেরুদন্ডের বাইরে কোনোভাবে সায়াটিক নার্ভে চাপ পড়লে সায়াটিকা হয়। যেমন- মাংসপেশীর তীব্র সংকোচন, টিউমার কারণে।

সায়াটিকা নিজে কোনো রোগ নয়। মেরুদন্ড বা তার আশেপাশের গুরুত্বপূর্ণ অথবা গুরুত্বপূর্ণ কোনো রোগের উপসর্গমাত্র।

স্লিপ ডিস্কের কারণে সায়াটিকা হলে সেই ব্যথা কাশলে বা হাঁচলে প্রচন্ড বেড়ে যায়। রোগীকে বিছানায় চিৎ করে শুইয়ে হাঁটু সোজা রেখে পা একটা একটা করে বিছানা থেকে উপরে তোলার চেষ্টা করলে ব্যথা মারাত্মক বাড়ে।
কোনোভাবে স্নায়ুতে চাপ পড়ে সায়াটিকা ব্যথা হয় ঠিকই তবে প্রথম কয়েকদিন তার সাথে থাকে স্নায়ুর গোড়ায় রস জমে যাওয়া, বিষাক্ত কিছু রাসায়নিক পদার্থের প্রভাবে স্নায়ুর উত্তেজনা, জ্বালা ইত্যাদি। দুয়েকদিন পরে এই রাসায়নিক কারণগুলো কমে যায়। তার পরেও যদি সায়াটীকা ব্যথা না যায় তবে তার কারণ গুরুত্ব সহকারে পরীক্ষা নিরীক্ষা করে খোঁজা উচিত। প্রথমে এক্সরে, দরকার হলে রক্তপরীক্ষা, এম আর আই, সিটি স্ক্যান, নার্ভের সঞ্চলন পরীক্ষা ইত্যাদি করতে হতে পারে।

প্রথমদিকে বিশ্রাম নেওয়া, ভারী কাজকর্ম থেকে বিরত থাকা, ব্যথার ওষুধ, গরম শেঁক ইত্যাদিতে কাজ হতে পারে। তা না হলে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে। মেরুদন্ড বিশেষজ্ঞ, অস্থিবিশেষজ্ঞ, ব্যথা বিশেষজ্ঞরা এই ব্যথার চিকিৎসা করেন।

বেশীরভাগ ক্ষেত্রে কিছু নির্দিষ্ট ব্যায়াম, বিশ্রাম, শরীরের ওজন কমানো, ধূমপান ত্যাগ করা, শোয়া-বসার ভঙ্গিমায় সতর্ক যত্ন নেওয়া, ব্যথার ওষুধ, ফিজিও থেরাপি, মেরুদন্ডে স্টেরয়েড ইঞ্জেকশন – এসবে কাজ হয়। কোনো কোনো বিরল ক্ষেত্রে সার্জারির প্রয়োজন হতে পারে।

সায়াটিকা ব্যথা চার থেকে ছয় সপ্তাহের মধ্যে সেরে যাওয়া উচিত। তার চেয়ে বেশীদিন থাকলে তা ক্রনিক ব্যথায় পরিণত হয়। সেক্ষেত্রে ফলাফল অত ভাল হয় না।

ক্রনিক ব্যথা জটিল আকার ধারণ করতে পারে। এমনকি মানসিক সমস্যা, হতাশা তৈরী করতে পারে। সেসব ক্ষেত্রে মানসিক বিশেষজ্ঞের পরামর্শ নিতে হতে পারে।

PrevPreviousএতদিন…
Nextবিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) – একটি যাত্রাপথ: ১৯৭৮-২০২৪Next
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

মহাজাগতিক

September 4, 2026 No Comments

চায়ের কাপে ছাইরঙা ভোর, ঝাপসা কাঁচে জলকবিতা, তুমি তো খুব দূরের মানুষ, মেঘের সঙ্গে কুটুম্বিতা। কাটছিল বেশ। একলা বিকেল – কুড়িয়ে নুড়ি জীবনপথের, মনখারাপি চরকাবুড়ি

মুক্ত সংস্কৃতি ও সুস্থ চেতনার ঐতিহ্যকে রক্ষা করুন

September 4, 2026 No Comments

অ্যাকাডেমি এবং আনন্দবাজারের দেওয়ালে গেরুয়া রং। যাদবপুরের দেওয়াল থেকে কার্ল মার্কসের লেখা, বিখ্যাত চিত্রশিল্পী চিত্তপ্রসাদের ছবি, বর্ধমান মেডিক্যাল কলেজের দেওয়ালে We want justice লেখা মোছার

জাহিরুলের হাসি

September 4, 2026 No Comments

আমি কেন, আমার বাপ-ঠাকুরদা, আমার চোদ্দপুরুষ এ গাঁয়ে থেকি গেছে। হেই যে দেখছেন ঐ পুরনো বাড়ি – ঐ একখান ঘর-ই শুধু পাকা।আমার ঠাকুর্দা করি গেছে।

বাঙালিয়ানা ও উত্তম কুমার: সংস্কৃতির দর্পণে এক অনন্য মহাকাব্য

September 3, 2026 No Comments

বাঙালি মানসের চিরকালীন রোমান্টিসিজম ও এক মহানায়ক বাঙালিয়ানা কোনো ভৌগোলিক সীমানায় আবদ্ধ শব্দ নয়, বরং এটি একটি বহুমাত্রিক মানসিকতা, যাপনচিত্র এবং নান্দনিক চেতনা। এই চেতনার

আন্দোলন চলবে

September 3, 2026 No Comments

প্রবল প্রাকৃতিক দুর্যোগের মধ্যে ২রা সেপ্টেম্বর বাংলার বিভিন্ন প্রান্তের ডিলিটেড ভোটারদের নিয়ে কর্মসূচি এক অনন্য অভিজ্ঞতা হয়ে রইল। সম্পদশালী মদগর্বী একদল মানুষ দেশের মানুষকে তাড়াতে

সাম্প্রতিক পোস্ট

মহাজাগতিক

Dr. Sukanya Bandopadhyay September 4, 2026

মুক্ত সংস্কৃতি ও সুস্থ চেতনার ঐতিহ্যকে রক্ষা করুন

Abhaya Mancha September 4, 2026

জাহিরুলের হাসি

Dr. Goutam Bandopadhyay September 4, 2026

বাঙালিয়ানা ও উত্তম কুমার: সংস্কৃতির দর্পণে এক অনন্য মহাকাব্য

Sanjoy Mukherjee September 3, 2026

আন্দোলন চলবে

Sangrami Gana Mancha September 3, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

672764
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]