Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

সিনিয়র সিটিজেন (গল্পাংশ)

FB_IMG_1650931640949
Dr. Arunachal Datta Choudhury

Dr. Arunachal Datta Choudhury

Medicine specialist
My Other Posts
  • June 2, 2022
  • 8:14 am
  • No Comments

রিটায়ার্ড চাকুরে হরেন্দ্রনাথ নিজেকে প্রয়োজনমত সংশোধন করতে দ্বিধা করেন না। দ্বিধা তো করেনই না, একটু যেন ভালোও বাসেন। ভুল কিছু ঘটলে তা সংশোধন হওয়াই উচিত।

প্রতিক্রিয়াশীলদের উৎপীড়নে সারা জীবনে নিজের বহু ভুল বহুবার সংশোধন করেছেন। এই বাবদে তাঁকে সংশোধনবাদীও বলা যায়।

আজ আবার নিজেকে সংশোধন করলেন হরেন বাবু। এ’বারের ব্যাপারটা অবশ্য বেশ জটিল।

ব্যাপার বুঝিয়ে বলতে গেলে হৃদয়ঙ্গম করা বেশ মুশকিল।

হরেনবাবুর বয়েস হয়েছে বটে। কিন্তু সেই বয়েসকে ঘাড়ে উঠতে দেননি। ব্যান্ডের গান শোনেন। র‍্যাপট্যাপও। খুব নরম গোছের ওই খোলামেলা ইয়েটিয়েও মোবাইলে ডাউনলোড করে দেখেন দু’একটা।

আর চুটিয়ে সায়েন্স ফিকশন পড়েন।

তো গতকাল রাতে এ হেন কল্পগল্পের পোকা হরেন স্বপ্নের ভেতরে উঠেছিলেন এক সময়যানে। উঠেই খালি একটা সিনিয়র সিটিজেন সিট পেয়ে গুছিয়ে বসলেন তিনি।

কোথায় যাচ্ছিলেন খেয়াল নেই। তবে যদ্দুর মনে পড়ছে, জুলিয়াস সিজারকে সত্যিই ব্রুটাস কোপ মেরেছিল কিনা এই ঘটনা দেখাবার জন্য একটা অতীত-ভ্রমণের কনডাকটেড ট্যুর ছিল।

টিকিটে ডিসকাউন্ট অফার ছিল। যানে উঠে ফাঁকা একটা সিনিয়র সিটিজেন সিটে গুছিয়ে বসলেন তিনি।

এই সময়যানটা আবার লোকাল ট্রেনের মত।

প্রচুর স্টপ। প্যাসেঞ্জার ওঠানামা করছিল মাঝে মাঝেই। মাঝে একটা স্টেশনে, বোধহয় শ’ পাঁচেক বছর আগের হবে সে’খানে গাড়িটা দাঁড়াতেই, এক ছোকরা উঠে এসে হরেনের সিটের সামনে দাঁড়াল।

এসেই খুব মোলায়েম গলায় তাঁকে বলল, – খোকা, সিনিয়র সিটিজেন সিটটা যে ছাড়তে হবে। এট্টু বসব। অনেক দূর যাব আসলে। আম্রপালি মহাশয়ার সঙ্গে দেখা কত্তে যাচ্চি তো!

দু’বছর আগে রিটায়ার করা হরেন্দ্রনাথ অবাক হলেন।

গলায় কণ্ঠি, কপালে তিলক, চোখ ঢুলুঢুলু এই নবীন ছোকরা তাঁকে সিনিয়র সিটিজেন সিট ছাড়তে বলছে! আবার ‘খোকা’ বলে ডাকছে। এ কী অরাজকতা?

তাঁর দোনামনা ভাব দেখে, বুঝিয়ে বলল পাশের সিটের সহযাত্রী। – বুইলেন না, এই বাবাজি তো আপনার চাইতে কিছু না হোক পাঁচশ’ বছরের বড়। নিমাই চৈতন্যের চেলা বলে বোধ হচ্চে। দিন বাবু, সিটটা ছেড়েই দিন।

অকাট্য যুক্তি শুনে কোমরে ব্যথা নিয়েই সিট খালি করে উঠে দাঁড়াতে হল হরেনকে।

এইটুকু দেখেই ঘুমটা ভেঙে গেল।

প্রস্টেট বেড়েছে বলে রাতে বার চারেক উঠতে হয় বেচারাকে। পরে শুয়ে ফের ঘুম এলো বটে কিন্তু কল্পস্বপ্নটা ফিরে এলো না।

ছেঁড়া ছেঁড়া ঘুম শেষে সকালে যখন উঠলেন হরেনবাবু, স্বপ্নটা মনে পড়ল।

নিজেকে শেষ বারের মত সংশোধন করার সিদ্ধান্ত নিলেন শ্রী হরেন্দ্রনাথ সরখেল, আজ সকাল থেকে।

না বাসে মেট্রোয় আর তিনি সিনিয়র সিটিজেন সিটের সামনে ভিড় ঠেলে হাঁচোড়পাঁচোড় করে হাজির হবেন না। সিটের দাবীও করবেন না।

কে বলতে পারে?

সিনিয়র সিটিজেন সিটে বসে মোবাইলে ফেসবুক কিম্বা গেম খেলতে ব্যস্ত ওই তরুণ বা বালিকা সাজা যুবতীটি, যে কিনা তাঁকে দাঁড়িয়ে থাকতে দেখেও না দেখার ভান করছে, সে হয় তো আসলেই সুদূর অতীত থেকে বর্তমানে বেড়াতে আসা কোনও অতি সিনিয়র।

PrevPreviousদল্লী-রাজহরার ডায়েরী ২
NextKK-র মৃত্যুNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

ঝাড়খন্ডের ছাত্র আন্দোলনের সংহতিতে

August 23, 2026 No Comments

ঝাড়খণ্ডে ছাত্র আন্দোলন শেষ ১৬ দিন ধরে গোটা রাজ্যকে উত্তাল করেছে। আমরা এই ন্যায্য আন্দোলনের সংহতি তে রয়েছি প্রথম থেকেই। এই আন্দোলন যদিও প্রশ্নপত্র ফাঁসের

যাদবপুরে “বিদ্যার্থী”দের “গেরুয়া” তাণ্ডব এবং গণপ্রতিক্রিয়া

August 23, 2026 1 Comment

২১.০৮.২০২৬-এ প্রকাশিত দুটি প্রথমসারির সংবাদপত্রের প্রথমপৃষ্ঠার শিরোনাম আশা করি এতক্ষণে সবাই পড়েছেন, দেখেছেন এবং জেনে গেছেন. (আনন্দবাজার – ২১.০৮.২০২৬) (দ্য টেলিগ্রাফ – ২১.০৮.২০২৬) (দ্য ওয়াল

We deserve justice. কেউ আটকাতে পারবে না।

August 23, 2026 No Comments

২২ আগস্ট ২০২৬ “তুমি কি ভেবেছো চুনকাম করলেই ইতিহাস মুছে যায়?প্রতিটি ইঁটের পাঁজরে ক্ষোভের আগুন জ্বলে ওঠে অমাবস্যায়।” “We Want Justice” এই লেখা বাঙালীর মন,

অভয়া মঞ্চর যূথবদ্ধ অবস্থান আজ আক্রান্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পাশে

August 22, 2026 No Comments

এক ১৪ আগস্ট মধ্যরাতে তৎকালীন শাসকের প্রশ্রয়পুষ্ট গুণ্ডারা, যাদের সংবাদমাধ্যম মিষ্টি করে দুষ্কৃতী বলে,এই শহরের এক অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠানে ঢুকে যথেচ্ছ ভাঙচুর করেছিল

আন্তর্জাতিক নারী কৃষক বর্ষ ও ভারতীয় বৈষম্য

August 22, 2026 No Comments

২০২৬ সালটিকে ইউনাইটেড নেশনস জেনারেল এসেম্বলির তরফ থেকে “আন্তর্জাতিক মহিলা কৃষক বর্ষ” হিসেবে ঘোষণা করা হয়েছে। কৃষির সঙ্গে যুক্ত মহিলাদের প্রতি কৃতজ্ঞতা জানাতে, আমাদের খাদ্যের

সাম্প্রতিক পোস্ট

ঝাড়খন্ডের ছাত্র আন্দোলনের সংহতিতে

West Bengal Junior Doctors Front August 23, 2026

যাদবপুরে “বিদ্যার্থী”দের “গেরুয়া” তাণ্ডব এবং গণপ্রতিক্রিয়া

Dr. Jayanta Bhattacharya August 23, 2026

We deserve justice. কেউ আটকাতে পারবে না।

Abhaya Mancha August 23, 2026

অভয়া মঞ্চর যূথবদ্ধ অবস্থান আজ আক্রান্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পাশে

Vishag Gupta August 22, 2026

আন্তর্জাতিক নারী কৃষক বর্ষ ও ভারতীয় বৈষম্য

Somnath Mukhopadhyay August 22, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

669544
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]