Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

ধিক্কার আনন্দবাজার

Screenshot_2023-01-04-00-27-24-29_680d03679600f7af0b4c700c6b270fe7
Dr. Aindril Bhowmik

Dr. Aindril Bhowmik

Medicine specialist
My Other Posts
  • January 4, 2023
  • 7:38 am
  • No Comments
প্রতিদিনই চিকিৎসকদের নিয়ে এতো নেগেটিভ খবর হয়, যে আর প্রতিবাদ করে কিছু লিখতে ইচ্ছে করে না। সোশ্যাল মিডিয়ায় ব্যক্তি চিকিৎসককে একেবারে নাম করে সাধারণ মানুষ যেভাবে তাকে হেয় করতে মেতে ওঠেন, তাতে অবসাদে ঢুবে যাওয়া ছাড়া আর কিছুই করে উঠতে পারি না।
কিন্তু আজ আনন্দবাজার পত্রিকায় সম্পাদকীয় পড়ে স্তম্ভিত হয়ে গেলাম। যেখানে শিশুকন্যার অনুপাত কমার জন্য অধিকাংশ দোষই চিকিৎসক সমাজের ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়েছে। হতবাক হয়ে আরেকবার পড়ে দেখলাম সম্পাদকীয়র কোথাও লেখা হয়নি, কিছু নীতি ভ্রষ্ট চিকিৎসকের কথা। বরঞ্চ লেখা হয়েছে সামগ্রিক চিকিৎসক সমাজ এবং চিকিৎসক সংগঠন গুলির কথা। অর্থাৎ আমি সহ সব চিকিৎসকই দায়ী কন্যা ভ্রূণ হত্যার জন্য।
আমি দুই কন্যা সন্তানের বাবা। লেখাটা পড়ার পর থেকে মনে হচ্ছে, যদি এটা আমার মেয়েরা পড়ে? অথবা অন্য চিকিৎসকদের মেয়ে বা স্ত্রী বা আত্মীয়া যারা এটা পড়ছে তারা আমাদের সম্পর্কে কী ভাবছে? হাজার হাজার কন্যা ভ্রূণের রক্তে তাদের প্রিয়জনের হাত রাঙা হয়ে আছে ভেবে আমাদের ঘেন্না করছে?
আমার স্ত্রীর গর্ভাবস্থায় একাধিক বার আল্ট্রাসোনোগ্রাফি হয়েছে। যারা করেছেন, প্রত্যেকেই আমার ঘনিষ্ঠ পরিচিত। কিন্তু ফিটাল আল্ট্রাসোনোগ্রাফি করার সময় কেউই আমাকে ঘরে থাকতে দেননি, আমিও থাকতে চাইনি। ওই টুকু সময় বাইরে ঘুরে এসেছি। হয়ে যাওয়ার পরে রেডিওলজিস্ট বন্ধুর সাথে আড্ডা মেরেছি অনেকক্ষণ ধরে। হ্যাঁ, অধিকাংশ চিকিৎসক এব্যাপারে এতোটাই প্রিন্সিপাল মেনে চলেন। যেখানে ঘনিষ্ঠ চিকিৎসক বন্ধুকেও তার স্ত্রীর আল্ট্রাসোনোগ্রাফি করার সময় ঘরে থাকতে দেওয়া হয়না, যাতে সে ভ্রূণের লিঙ্গ বুঝতে না পারে। অথচ সেই পুরো চিকিৎসক সমাজকে দায়ী করা হলো শিশু কন্যার অনুপাত কমার জন্য!!
আসলে দোষ তো কারোর উপর চাপাতেই হবে। চিকিৎসকরাই সবচেয়ে সফট টার্গেট। আর এতে সাধারণ মানুষও বিলক্ষণ খুশি হবে। আর কন্যাসন্তানের সংখ্যা দিন দিন আরও কমে যাবে।
অথচ সত্যিকারের কারণ খোঁজার চেষ্টা করলে অনেক প্রশ্ন উঠে আসতো। কেন সমাজে আজও অনেক বাবা-মা মেয়েদের বোঝা মনে করেন? কেন নিম্নবিত্ত পরিবারে ভালো খাবারটুকু ছেলেদের পাতে তুলে দেওয়া হয়? কেন মেয়েদের রাস্তা ঘাটে চলতে গিয়ে নানা বিপদের সম্মুখীন হতে হয়? কেন চরিত্র রক্ষার দায় একা মেয়েদের ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়? কেন বিজ্ঞাপন সিনেমায় সর্বত্র মেয়েদের কেবল মাত্র পণ্য হিসাবেই উপস্থাপন করা হয়? কেন রাষ্ট্র মেয়েদেরকে একজন মানুষের মর্যাদা দিতে পারে না? কেন যে মেয়েটা প্রাণপণে একজন সত্যিকারের মানুষ হয়ে উঠতে চাইছে, সকলে তার নারীত্ব প্রমাণের চেষ্টায় ব্যতিব্যস্ত হয়ে ওঠে?
চিকিৎকদের দিকে আঙুল তোলার আগে নিজের দিকে আঙুল তুলুন। এই পচাগলা সমাজব্যবস্থার দিকে আঙুল তুলুন। আনন্দবাজার পড়ে, চিকিৎসকদের গালাগালি দিয়ে মনের ঝাল মিটতে পারে, কন্যা সন্তানের অনুপাত বাড়বে না।
আর আমার কথা অবিশ্বাস হলে একবার আল্টাসোনোগ্রাফি করার সময় সংশ্লিষ্ট চিকিৎসককে ভ্রূণের লিঙ্গ জানার জন্য চাপাচাপি করে দেখতে পারেন। তবে আপনার ভালোমন্দ কিছু হয়ে গেলে তার দায় আমার নয়। তার দায় আনন্দবাজার পত্রিকার।
PrevPreviousআউটডোরের শিউলিরা
Nextগাঁজা প্রসঙ্গNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

পশ্চিমবঙ্গের ২০২৬-২৭ অর্থ বাজেট প্রসঙ্গে

June 26, 2026 No Comments

মূল বাজেট বইটা না পর্যালোচনা করা দরকার, না হলে সুনির্দিষ্ট করে কিছু মন্তব্য করা মুশকিল। এতদসত্বেও তাৎক্ষণিকভাবে কিছু কথা মনে হয়েছে এবারের সাধারণ বাজেট নিয়ে

Egg in Mid-day Meal

June 26, 2026 No Comments

Very few pointers. You’re welcome to have a completely different opinion and I can have mine also. I kept my opinion to myself but as

গিনিপিগ বদলাও

June 26, 2026 No Comments

হাজার বছর মাছ-ডিম-খেকো গুষ্টি, তাকে যদি দিতে চাও রাজমা’র পুষ্টি তাহলে শিশুরা নয়, বড় হোক টার্গেট শিশুর পোষণ যদি না দেয় তার পেট তবে সেটা

‘নাকছাবিটা হারিয়ে গেছে, সুখ নেই কো মনে’

June 25, 2026 No Comments

জামাইষষ্ঠী শব্দটি উচ্চারণ করলেই আমার দিদার মৃত্যুদিনের কথা মনে পড়ে যায়। সতের বছর বয়সে সেই প্রথম কোনও আপনজনের চিরতরে হারিয়ে যাওয়ার সাক্ষী হয়েছিলাম। ভরা ভাদরের

অগ্নিসংযোগ

June 25, 2026 No Comments

আরশোলাদের আরশোলাত্বের দায় কি তাদের? ৭ জুন ২০২৬ ‘প্রতিদিন’-এর রবিবাসরীয় ক্রোড়পত্র ‘রোববার’-এর ‘ককরোচ’ সংখ্যায় প্রকাশিত একটি লেখা। আন্দোলন ঘটে কেন? এ নিয়ে তত্ত্বের কচকচানি যত

সাম্প্রতিক পোস্ট

পশ্চিমবঙ্গের ২০২৬-২৭ অর্থ বাজেট প্রসঙ্গে

Health Service Association June 26, 2026

Egg in Mid-day Meal

Dr. Subhanshu Pal June 26, 2026

গিনিপিগ বদলাও

Arya Tirtha June 26, 2026

‘নাকছাবিটা হারিয়ে গেছে, সুখ নেই কো মনে’

Dr. Sukanya Bandopadhyay June 25, 2026

অগ্নিসংযোগ

Satabdi Das June 25, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

636759
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]