Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

সিকিম ভ্রমণ (তৃতীয় পর্ব)

WhatsApp Image 2023-10-09 at 12.27.02 PM
Dr. Dayalbandhu Majumdar

Dr. Dayalbandhu Majumdar

Eye Surgeon, Snake-bite resource person
My Other Posts
  • October 12, 2023
  • 7:42 am
  • One Comment

গাড়ী ঘুরে আবার পিছন দিকে উঠে চলল। আস্তে আস্তে আকাশ ফরসা হয়ে এল। রাস্তায় এক দুজন করে লোক দেখতে পেলাম। বৃষ্টি নেই। সকালের মনোরম পরিবেশে গাড়ী ছুটছে। মাইলের পর মাইল পথ চলার পর একটা জায়গায় দেখি সামনের দিকে একটু নিচের দিকে রাস্তা নেমে যাচ্ছে, পাথুরে রাস্তা। নামার মুখেই ডান পাশে একটা ট্রাক দাড়িয়ে আছে, বোধহয় খারাপ হয়ে গেছে। নিচের দিক থেকে একজন বয়স্ক মহিলা উঠে আসছিল। ড্রাইভার নিজেদের ভাষায় তাকে কিছু জিজ্ঞেস করল, উত্তরে মহিলা মাথা নেড়ে না জানাল। ড্রাইভার নেমে রাস্তা ধরে নেমে গেল। কয়েক মিনিট পর ফিরে এসে গাড়িতে বসল। এবার আর এক বিপদ, গাড়ী স্টার্ট নিচ্ছে না। ব্যাটারিতে একটু ঠোকাঠুকি করার পর স্টার্ট নিল। সেই লরির পাশ কাটিয়ে, প্রায় ধ্বসে পড়া রাস্তা দিয়ে গাড়ী নিয়ে এগিয়ে গেল। কয়েক মিনিট পর রংপো পৌঁছে গেলাম।

একটা মোড় ঘুরতেই সামনে তিস্তা নদী। নদীর পাড় ধরে চওড়া রাস্তা, NH 10. শিলিগুড়ি ৭৭ কিমি দূরে। কিন্তু সে রাস্তা বন্ধ। আমাদের গাড়ী বামদিকে সরু রাস্তা ধরে খাড়া পাহাড়ে উঠল। আবার পাহাড়ী পথে ঘুরে ঘুরে উঠেই চললাম। এই ড্রাইভার পুষ্পা মাঝে মাঝেই মোবাইলে কার সাথে কথা বলে চলেছে। রংপো থেকে ঘন্টা দেড়েক চলার পর উল্টো দিকের থেকে আসা একটি গাড়ী আমাদের গাড়ীর পিছনে দাঁড়াল। এবার পুষ্পার গাড়ী থেকে আমাদের মাল পত্র নতুন গাড়ীতে তুলে রওনা হলাম। এই নতুন ড্রাইভার জানাল সে ভোরে ঋষিখোলার দু কিমি দূরে গিয়ে পৌঁছেছিল। আমাদের এবার লাভা গরুবাথান হয়ে রাস্তা। মাঝে একটা রাস্তা গাছ পড়ে বন্ধ হয়ে যায়, তাই তার আসতে দেরী হল। আমাদের ফ্লাইট ধরতে একটার মধ্যে বাগডোগরা পৌঁছতে হবে জেনে ড্রাইভার জানাল, হয়ে যাবে।

সকলেই সকালে শুধু চা খেয়ে বেরিয়েছি। ড্রাইভারকে বললাম, লাভায় দাঁড়ান, ব্রেকফাস্ট করে নেব। ড্রাইভার বলল, আর একটু নিচের দিকে নেমে দাঁড়াব। লাভা লোলেগাঁও-এর নাম অনেক শুনেছি, এবার বিপদে পড়ে লাভা দেখা হল। প্রচুর মেঘ থাকায় রাস্তার পাশের পাহাড় প্রায় কিছুই দেখা হল না। প্রায় নটা নাগাদ, অনেক নিচে নেমে, রাস্তার পাশের একটা ছোট দোকানে দাঁড়ানো গেল। ওখানে সকলে ম্যাগী আর চা খেয়ে রওনা হলাম। এবার ক্রমশ নেমে চলা।

আধ ঘন্টার মধ্যে গরুবাথান চলে এলাম। তার কয়েক মাইল আগে থেকেই রাস্তার পাশে সুন্দর চা বাগান। অন্য সময় হলে নেমে ছবি তোলা হত। এখন আর সে কথা মনেই আসেনি। গরুবাথান বাজারের মধ্যে একটু জ্যামে পড়লাম। বাজার পেরিয়েই একেবারে সমতলে চলে এলাম। চওড়া সোজা রাস্তায় গাড়ী প্রচণ্ড জোরে ছুটল। রাস্তার বাম দিকে মাইলের পর মাইল চা বাগান। মাল বাজারের কাছে আর একটা বড় হাইওয়েতে পড়ে গাড়ী ডান দিকে চলল। একটু পরেই ওদলাবাড়ী। মাত্র আধ ঘন্টার মধ্যে সেবকে এসে গেলাম।

সেবক থেকে শিলিগুড়ি গাড়ী আস্তে চালাতে হয়। শিলিগুড়ি শহরে ঢোকার পর তো রাস্তার গাড়ীর জটলায় এগোনোই কঠিন। শিলিগুড়ি শহরে পৌঁছে ড্রাইভারকে বললাম, একটা রাস্তার পাশের হোটেলে খেয়ে নেব। একেবারে বাগডোগরা এয়ারপোর্ট-এর দুশো গজ দূরে একটা হোটেলে ঢুকলাম। পাঁচ দিন পর মাছ ভাত খাওয়া হল। এখানে বলে রাখি; সিকিমের সব হোটেল বা হোম স্টেতে একই রকম খাওয়া। দুপুরে ডিম ভাত, রাত্রে মুরগীর মাংস দিয়ে রুটি বা ভাত। আলু ছাড়া আর কোন সবজী নেই।

এবারের অভিজ্ঞতায় দেখলাম, সিকিমের ড্রাইভার কিন্তু গুগলের দাদা। এদের নিজেদের মধ্যে এত ভাল যোগাযোগ থাকে যে সব খবর ওরা সবার আগে পায়। পাহাড়ে বেড়াতে গেলে একটু আধটু হাঁটাহাঁটি করতে হবে। আর একেবারে গোড়ার কথা, বর্ষায় পাহাড়ে বেড়াতে যাওয়ার কথা ভাববেনই না।

PrevPreviousনেশাকাহিনী (তৃতীয় পর্ব)
Nextপারসোনালিটি ডিসঅর্ডার (ব্যক্তিত্বের বিকার)Next
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Jatishwar Bharati
Jatishwar Bharati
2 years ago

বর্ষায় পাহাড়ে বেড়াতে যাওয়ার কথা ভাববেনই না।
খুব মূল্যবান পরামর্শ

0
Reply

সম্পর্কিত পোস্ট

শ্রমিক নেতা শংকর গুহ নিয়োগীর শহীদ দিবস ১৯৯১ এর ২৮ সেপ্টেম্বর

September 24, 2026 No Comments

শ্রমিক নেতা শংকর গুহ নিয়োগী শহীদ হয়েছিলেন ১৯৯১ এর ২৮ সেপ্টেম্বর। এই বছর তাঁর ৩৫ তম শহীদ দিবসে আমরা তাঁকে স্মরণ করব এক তথ্যচিত্র উন্মোচনের

জীবন সম্পূর্ণ করে তবেই মুক্তি

September 24, 2026 No Comments

আশ্বিনের এক শনিবার সন্ধে ৬টা শরদিন্দু বন্দ্যোর ‘রিমঝিম’ উপন্যাসের নায়িকা নার্স প্রিয়ংবদা ভৌমিক ডায়েরি লিখত। গত শতকের চল্লিশ পঞ্চাশের দশকের এক নিম্নমধ্যবিত্ত বাঙালি পরিবারের সাধারণ

কেমন সরকারি স্কুল আমরা চাই!

September 24, 2026 No Comments

ন্তরমন্তর আন্দোলনের প্রতিক্রিয়ায় উত্তর ভারতের বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা রাস্তায় নেমে এসেছিল। বেশিরভাগ ক্ষেত্রেই তাদের দাবি ছিল শিক্ষক নিয়োগের। আজ আরেকটা বড় সমস্যা হল শিক্ষকদের বহু

বিপন্ন মানুষ – অসুখের ফেরিওয়ালাবাহিনী এবং নতুন রোগের উৎপাদন

September 23, 2026 3 Comments

শুরুর কথা টমাস পিকেটি (প্রখ্যাত ফরাসী অর্থনীতিবিদ) তাঁর সম্প্রতি প্রকাশিত A Brief History of Equality (২০২২) পুস্তকে বলেছেন – “সোভিয়েত ইউনিয়ন এবং আন্তর্জাতিক কমিউনিস্ট আন্দোলন

লেনিন: সিফিলিস: একটি ফ্যাক্ট চেক

September 23, 2026 1 Comment

লেনিন সিফিলিস বা আরও সঠিকভাবে বলতে গেলে নিউরোসিফিলিস রোগে আক্রান্ত হয়ে মারা গেছিলেন এই হাইপোথিসিস প্রথমবার হাজির করার চেষ্টা করেন ইসরায়েল এর তিন গবেষক ডাঃ

সাম্প্রতিক পোস্ট

শ্রমিক নেতা শংকর গুহ নিয়োগীর শহীদ দিবস ১৯৯১ এর ২৮ সেপ্টেম্বর

Dr. Punyabrata Gun September 24, 2026

জীবন সম্পূর্ণ করে তবেই মুক্তি

Dr. Sukanya Bandopadhyay September 24, 2026

কেমন সরকারি স্কুল আমরা চাই!

Suman Kalyan Moulick September 24, 2026

বিপন্ন মানুষ – অসুখের ফেরিওয়ালাবাহিনী এবং নতুন রোগের উৎপাদন

Dr. Jayanta Bhattacharya September 23, 2026

লেনিন: সিফিলিস: একটি ফ্যাক্ট চেক

Dr. Samudra Sengupta September 23, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

679649
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]