Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

একটু নিস্তব্ধতা, প্লিজ!

FB_IMG_1685874723009
Dr. Soumyakanti Panda

Dr. Soumyakanti Panda

Paediatrician
My Other Posts
  • June 8, 2023
  • 6:44 am
  • No Comments
ছোটবেলা থেকেই দেখে আসছি, পাশাপাশি বাড়িতে কারও স্বজনবিয়োগ বা বিপদ-আপদ হ’লে উৎসব অনুষ্ঠানের মাইকের শব্দ কমিয়ে দেওয়া হ’ত। নিজেদের মধ্যে হাসি-মস্করাও কমে যেত স্বাভাবিকভাবেই। চিরাচরিত ভাবেই এটা হয়ে যেত। কাউকে শিখিয়ে দেওয়ার দরকার পড়তো না।
এরকম একটা ভয়াবহ মৃত্যুমিছিলের খবর দেখে শিউরে উঠছি। বারবার দুঃস্বপ্নে ছবিগুলো ফিরে আসছে। পারতপক্ষে খবরের চ্যানেল খুলছি না। কত আর যন্ত্রণার ছবি সহ্য করা যায়? এতগুলো তরতাজা জীবন এক লহমায় শেষ হয়ে গেল। এতগুলো স্বপ্ন, এতগুলো ভবিষ্যতের সুখের বীজ বোনার গল্প, এতগুলো চুড়ির রিনরিন, এতগুলো ঘামে ভেজা জামার ভেতর শিখর ছোঁয়ার স্পর্ধা… সব মুহূর্তে শেষ। জীবন এতটাই অনিশ্চিত!
ক’দিন বাদেই আমরা সব ভুলে যাবো। সময়ের অমোঘ নিয়ম মেনে পৃথিবী কারও জন্য থেমে যাবে না। হাসি, গান, আনন্দ সব আগের মতোই থাকবে। শুধু যে জলজ্যান্ত মানুষ বাড়ির চারদিক মাতিয়ে রাখতেন, তিনি ফটোফ্রেমে বন্দী হয়ে যাবেন। বছরে একবার সাদা ফুলের মালা। ক’দিন বাদেই ফুল শুকিয়ে যায়। বেদনার তীব্রতা কমে আসে। ফটোফ্রেমে ঝুল জমে। বছরে একবার ঝাড়পোঁছ হয়। ঘামে ভেজা গামছা, স্পর্শের উষ্ণতা, চুলের গন্ধ… সবকিছুর ওপরে বিস্মৃতির পুরু চাদর নেমে আসে।
সব সত্যি। এই নির্মম ভুলে যাওয়া সত্যি। শুকিয়ে যাওয়া চোখের জল মুছে রোজনামচায় ডুবে যাওয়া সত্যি। ‘শো মাস্ট গো অন’। ‘সময়’ নামের অদৃশ্য রিং-মাস্টারের অঙ্গুলীহেলনে বিষাদগ্রস্ত মানুষ আবার উঠে দাঁড়ায়। মুখ ধুয়ে, দাঁত মেজে, লোকাল বাসে ওঠে। কাঁধে ব্যাগ, দু-পায়ে ক্লান্তি। তবু হেঁটে যেতে হয়। তবু হেঁটে নিতে হয় জীবনের অন্তহীন পথ। বেদনার থেকেও খিদের জ্বালা অনেক তীব্র। তাই ভুলে যেতে হয়।
তবু এখনই, এক্ষুনি যাবতীয় হাসি-মস্করার অন্তত সর্বসমক্ষে প্রদর্শন অশ্লীল। আমরা বেশিরভাগই কিছুই করে উঠতে পারবো না। কিন্তু অন্তত কিছু সময়ের জন্য নীরবতাটুকু বজায় রাখা যায় না? এই চূড়ান্ত দুঃখের দিনেও ফেসবুক জুড়ে হাসি-মস্করার মিম, ভিডিও শেয়ার করা যায়? অনেকেই বিভিন্ন জায়গায় বেড়াতে গেছেন। তাঁরা একটু নিজেদের মতো আনন্দ করে, কিছুদিন পরে ছবিগুলো পোস্ট করতে পারেন না? এই যন্ত্রণার সময়ে অসামান্য সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য কিংবা হাসিমুখও অসহ্য লাগছে। সহমর্মিতা না হোক, পাশে দাঁড়ানো না হোক, অন্তত নীরবতা? স্রেফ চুপ করে থাকা যায় না ক’দিন?
এর মধ্যেই পাথর ধারণের অসারতা নিয়ে অসংখ্য পোস্ট। ঠাকুর-দেবতা এসে বাঁচালেন না কেন, সেসব চর্বিতচর্বণ। কোনও অলৌকিক শক্তি এসে দুর্ঘটনা থেকে বাঁচিয়ে দেবে, এরকম বিশ্বাস নেহাতই হেসে উড়িয়ে দেওয়ার মতোই ব্যাপার। কিন্তু সেগুলো নিয়ে আপনার ফেনা তোলা গল্প শোনানোর এই কি সময়? মানুষের আবেগের জায়গা এবং বলার মতো সঠিক সময় নির্বাচন করতে না জানলে আপনার ওরকম ফেসবুকীয় বকবকানির কানাকড়িও মূল্য নেই। যাঁরা কাছের মানুষ হারালেন কিংবা যাঁরা এই যন্ত্রণার অভিঘাতে বিপর্যস্ত, তাঁরা আপনার এই সব জ্ঞানগর্ভ ভাষণ শোনার মতো মানসিক অবস্থায় আছেন বলে মনে হয় আপনার?
বাকি রইলো দোষারোপ পর্ব। কার দোষ, কোথায় দুর্বলতা সব কিছুর চুলচেরা বিশ্লেষণ হওয়া দরকার। কীসের জন্য বারবার মানুষকে এইভাবে ঝরে যেতে হয় সেগুলোর হিসেব নিশ্চয়ই দরকার। তবু সেটা এক্ষুনি না হওয়াই ভালো বোধহয়। বছরের এতগুলো দিন, ফেসবুকের ওয়াল, ভোটবাক্স… সব তো আপনার হাতে রইলোই। অন্তত ক’টা দিন।
একটু নিস্তব্ধতা, প্লিজ!
প্রতিবার এরকম দুর্ঘটনা হ’লে বহুদিন মন ভারী হয়ে থাকে। বড়বাজারে উড়ালপুল ভেঙে পড়ার পরেও অনেকদিন দুঃস্বপ্নে জেগে উঠতাম। আমি নির্মোহ মহাপুরুষ নই। নেহাতই আলগাপাতলা, ভিতু মানুষ। মানুষের সাধারণ আবেগগুলোয় ভেসে যাই। দোষ, ভুল, রাজনৈতিক দৃষ্টিকোণ খুঁজতে চাওয়ার তীব্র আওয়াজে আমার কষ্ট হচ্ছে। এরকম কান্নার দিনে এত শব্দ কেন?
PrevPreviousপিরিওডিক টেবিল, বিবর্তনবাদ, পরিবেশ এবং এনসিইআরটি-র খাঁড়া – অথঃ মেডিসিন কথা
Nextহোয়াটস‍্যাপে স‍্যাটিরিক সেনNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

লড়াইটা কঠিন, কিন্তু অসম্ভব নয়

May 12, 2026 2 Comments

দু কোটি নব্বই লক্ষ (৪৬%) ভোট পেয়ে বিজেপি আজ পশ্চিমবঙ্গের মসনদে। কারা এদের এতো ভোট দিলেন? সরকারি আর বেসরকারি তৃণমূলীরা যথারীতি এদের পুরো নির্বাচকমন্ডলিকেই (electorate)

জননেত্রী জনবিচ্ছিন্ন হয়ে পড়লেন

May 12, 2026 1 Comment

নিজ বাসস্থানের সন্নিকটে মমতা বন্দ্যোপাধ্যায় রবীন্দ্রজয়ন্তী পালন করছেন – তাঁর সঙ্গে তাল মিলিয়ে বেসুরো গলায় গান গাইছেন কুনাল ঘোষ ও কল্যাণ বন্দ্যোপাধ্যায় (যিনি, যদ্দূর সম্ভব,

দ্রোহে শপথে রবি স্মরণ ll আহ্বায়ক মনীষা আদকের বক্তব্য

May 12, 2026 No Comments

।।মেঘের আড়ালে সূর্য।।

May 11, 2026 No Comments

কোথায় চল্লে, মক্কা মদিনা তুমি বুঝি মায়াপুর? পীঠ স্থানেই মোক্ষ মেলেনা পুণ্যের পথ দূর!! পুণ্যের আশা মক্কায় ফাঁকা ব্রজ ধামে নেই পুণ্য বহুজাতিকের ঢাক ঢোলে

“থ্রেট কালচার”

May 11, 2026 No Comments

রবীন্দ্রনাথের জন্মদিনে কি লিখবো ভাবতে গিয়ে দেখলাম ওঁকে নিয়ে অনেক লেখা লিখেছি। সুধী পাঠক, মার্জনা করবেন, আত্মপ্রচার এর মতো শোনালেও আজ নিজের কথা একটু লিখি।

সাম্প্রতিক পোস্ট

লড়াইটা কঠিন, কিন্তু অসম্ভব নয়

Kanchan Sarker May 12, 2026

জননেত্রী জনবিচ্ছিন্ন হয়ে পড়লেন

Dr. Bishan Basu May 12, 2026

দ্রোহে শপথে রবি স্মরণ ll আহ্বায়ক মনীষা আদকের বক্তব্য

Manisha Adak May 12, 2026

।।মেঘের আড়ালে সূর্য।।

Shila Chakraborty May 11, 2026

“থ্রেট কালচার”

Dr. Samudra Sengupta May 11, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

621874
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]