Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

ওঝার কেরামতি ও এক চিকিৎসকের অভিজ্ঞতা

Adobe_Post_20191222_2020060.36901467118780706
Dr. Subhendu Bag

Dr. Subhendu Bag

Senior Resident, Physiology, MMC&H
My Other Posts
  • December 30, 2019
  • 7:44 am
  • No Comments

তখন দ্বিতীয় ক্লাসে পড়ি বোধ হয়। দুপুর বেলায় স্কুল থেকে ফিরে দেখি উঠোনময় উদবিগ্ন জনসমাবেশ।উৎকন্ঠায় আচ্ছন্ন পাসের বাড়ি।কাকার ছেলে শুকদেবের মুখটা ভয়ার্ত।কিছু জায়গায় কান্নার রোল। শুকদেবের মা কে মাঠের মধ্যে চন্দ্রবোড়া সাপে কামড়েছে।দ্বিতীয় শ্রেনীর অভিজ্ঞতায় এ ছিল নিশ্চিত মৃত্যুর অপেক্ষা মাত্র।
দুপুরের কিছু পরে বিচিত্র সাজের কিছু লোক এল।হাতে লোহার বালা।দসাশই চেহারা।সবাই তাদের সম্ভ্রম দেখিয়ে সর্পদষ্টের কাছ অবধি এগিয়ে দিলো।এরা জাতে ওঝা।আমাদের গ্রামের স্বঘোষিত গুনিনরাও হাজির তাদের সঙ্গে।শুকদেবের বাবা শুকনো মুখে উঠোন থেকে উঠে ওদের কাজে হাত লাগালো।
ওদের কর্মকান্ডে আমি প্রচন্ড ভয় পেয়ে শুকদেবের কাছ থেকে সরে গিয়ে আমার দিদির কোলে আশ্রয় নিলাম।মন্ত্রের ধ্বনি গমগম করে উঠলো কিছুক্ষন পরেই।হোম শুরু হল। আমার বাবা স্কুল শিক্ষক।খবর পেয়ে দুরগ্রামের স্কুল থেকে ফিরতে বিকেল গড়িয়ে সন্ধ্যে হল। বাবা গ্রামের গুরুজনেদের কাছে বললেন রোগীকে হাসপাতালে নিয়ে যেতে।সবাই তাচ্ছিল্যের সুরে বাবাকে বোঝালেন- এরা হল অমুক গ্রামের নামকরা গুনিন।এদের ওপর ডাক্তার কিছু করে দেবে এটা ভাবাই অন্যায়।
হতোদ্যম হয়ে বাবা সর্পদষ্টের পরিবারের আপনজনেদের রাতের বেলায় আমাদের বাড়ি ডেকে বোঝালেন। ফিরে গিয়ে তারা আবার গ্রামের মোড়লদের কাছে বাবার কু্যুক্তির অযৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলল।ফলে সংখাগরিষ্ঠতার চাপে নতিস্বীকার করে বাবার যুক্তি মুখথুবড়ে পড়ল।মৃত্যু হল সাত দিন পরে।সাতদিনের মন্ত্রচ্চারনের খরচের সাথে পারলৌকিক ক্রিয়ার খরচ মেটাতে বাবা কিছু অর্থসাহায্য করলেন।শুকদেবরা মামাবাড়িতে আশ্রয় নিলো।শুকদেবের বাবার নতুন বিয়ে হল।
এরপর দূরজেলায় নয় বছরের পাঠ শেষে জয়েন্ট এন্ট্রান্স উত্তীর্ন হয়ে যখন চিকিৎসকের তকমা লাগলো নামের আগে ততদিনে সেদিনের সেই স্মৃতিতে শ্যাওলা জমেছে।চিকিৎসার শাস্ত্র অনুযায়ী বুঝেছি সর্পদংশনে মৃত্যু শুধুমাত্র এ সমাজের অজ্ঞানতার ফল মাত্র।পশ্চিমবাংলায় চার ধরনের সাপ ছাড়া (চন্দ্রবোড়া,গোখরো,কেউটে,কালচিতি)বাকি সবই নির্বিষ।বিষাক্ত সাপের কামড়ে একমাত্র এ.ভি.এস ছাড়া কোনোরুপ মন্ত্রচ্চারনে রোগীকে বাঁচানো অসম্ভব। আর নির্বিষ সাপের কামড় পিঁপড়ের কামড়ের ন্যায় গুরুত্বহীন। এক্ষেত্রে রোগি বাঁচাতে কোনোরুপ ওঝা,গুনিন,শক্তিশালী মন্ত্র বা ডাক্তারেরও প্রয়োজন পড়েনা।আর এই নির্বীষ সাপের কামড় নিয়েই ওঝাদের যত কেরামতি।নিজের অভিজ্ঞতায় দেখেছি ওঝারা নিজেরাই যখন বিষাক্ত সাপের কামড় খান তখন কিন্তু দ্রুত হাসপাতালে পৌঁছে এ.ভি.এস নিয়ে নিজেদের জীবন রক্ষা করেন।কিন্তু পরের প্রানের বিনিময়ে নিজের রোজগার করতে তাদের হাত কাঁপে না। অবুঝ সমাজ তাদের এ আসুরিক ভনিতা ঢোঁক গিলে হজম করেন। আর প্রান বাঁচানো ডাক্তারকেই অসুর রুপে প্রতিষ্ঠা করে সামাজিক অবক্ষয়ের চাক্ষুষ প্রমান দেয়।প্রথিতযশা চিকিৎসক দয়ালবন্ধু মজুমদারের মত অনেকের ঐকান্তিক প্রচেষ্টা আজ সাপের কামড়ে মৃত্যুকে নিছকই সমাজের অসচেতনতার ফল বলে চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দেয়।আজ আমরা সবাই জানি বিষাক্ত সাপের কামড়ের একশ’ মিনিটের মধ্যে যদি একশ’ মিলিলিটার (দশ ভায়াল) এ.ভি.এস রোগীর শরীরে প্রবেশ করানো যায় সে রোগির একশ শতাংশ বাঁচার সম্ভাবনা থাকে।প্রতিটি শয্যাবিশিষ্ট সরকারী প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রেই এ.ভি.এস বিনামুল্যে পাওয়া যায়।ডেবরা হাসপাতালে কাজের সুবাদে প্রচুর বিষাক্ত সাপের কামড়ের রোগী দেখেছি।ভ্রান্ত ধারনার বশবর্তী হয়ে সময়ে না পৌঁছানোর খেসারত রোগীর মৃত্যুর বিনিময়েও রোগীর বাড়ির পরিজনেদের আজও বোঝাতে পারিনি। আজও যখন একশ’ মিনিটের মধ্যে হাসপাতালে আসা সর্পদষ্টের রোগীদের ন্যুনতম পরিকাঠামোয় বাঁচিয়ে ফেলতে পারি,সবাই তখন বিশাল কিছু করেছি ভেবে ধন্য ধন্য করে।
আমার মনের কোনে কিন্তু একটা অতৃপ্ত ইচ্ছে আজও হানা দেয়।অগোচরে চোখের কোলটা ভিজে ওঠে। ছোটোবেলার সেদিনের সেই মন্ত্রোচ্চারন তাচ্ছিল্যের তর্জনী তুলে এখনও অনুরনিত হতে থাকে “ হেরে দেরে চন্দ্রবোড়া,যাকে খায় তার ব্রম্ভ পোড়া”।

PrevPreviousঅ্যাডাল্ট ভ্যাকসিন: টিকা কেবল শিশুদের জন্য নয়
Nextসবার জন্য স্বাস্থ্য বনাম সবার জন্য স্বাস্থ্য বীমাNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

অভয়া বিচার পায়নি তাই দিকে দিকে বেড়ে চলেছে এই অপরাধ…

August 7, 2026 No Comments

সমসাময়িক বিশ্বের প্রেক্ষিতে জর্জ অরওয়েলের পুনর্পাঠ: Animal Farm, Nineteen Eighty-Four, Brave New World এবং ডিজিটাল যুগের গণতন্ত্র

August 7, 2026 No Comments

প্রস্তাবনা বিশ শতকের রাজনৈতিক সাহিত্য নিয়ে আলোচনা করতে গেলে জর্জ অরওয়েলের নাম অনিবার্যভাবে সামনে আসে। অথচ অরওয়েলের গুরুত্ব কেবল এই কারণে নয় যে তিনি স্বৈরতন্ত্রের

ব্রিজভূষণ শরণ সিং এবং বিনোদ তোমর নির্দোষ!

August 7, 2026 No Comments

৩ অগাস্ট ২০২৬ দিল্লি কোর্ট পর্যাপ্ত প্রমাণ নেই এই যুক্তিতে বিজেপির প্রাক্তন সাংসদ ও Wrestling Federation of India (WFI) এর প্রাক্তন প্রধান ব্রিজভূষণ শরণ সিং

Our journey will not end until justice is done.

August 6, 2026 No Comments

The brutal crime that took place on 9 August within the premises of a government hospital and educational institution remains without justice. Time has passed,

কেন বেতোয়া নদী সংযোগ প্রকল্পের ভবিষ্যৎ

August 6, 2026 1 Comment

কেন – বেতোয়া নদী সংযোগের পরিকল্পনাকে নিয়ে প্রচুর বিতর্ক ও আশঙ্কা দানা বেঁধেছে সাধারণ মানুষ ও বিশেষজ্ঞদের মনে। আত্মগর্বী প্রশাসন “কর্ণেন বধির” এবং “চক্ষুষা কানঃ”

সাম্প্রতিক পোস্ট

অভয়া বিচার পায়নি তাই দিকে দিকে বেড়ে চলেছে এই অপরাধ…

Abhaya Mancha August 7, 2026

সমসাময়িক বিশ্বের প্রেক্ষিতে জর্জ অরওয়েলের পুনর্পাঠ: Animal Farm, Nineteen Eighty-Four, Brave New World এবং ডিজিটাল যুগের গণতন্ত্র

Dr. Sukanti Bhattacharya August 7, 2026

ব্রিজভূষণ শরণ সিং এবং বিনোদ তোমর নির্দোষ!

Abhaya Mancha August 7, 2026

Our journey will not end until justice is done.

West Bengal Junior Doctors Front August 6, 2026

কেন বেতোয়া নদী সংযোগ প্রকল্পের ভবিষ্যৎ

Somnath Mukhopadhyay August 6, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

658798
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]