Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

কয়েকটি রুটিন (!!) বদলি…

Screenshot_2022-12-26-08-59-32-32_680d03679600f7af0b4c700c6b270fe7
Dr. Manas Gumta

Dr. Manas Gumta

Surgeon, leader of service doctors
My Other Posts
  • December 26, 2022
  • 9:01 am
  • One Comment

চাকরীর নিয়মে (সাম্প্রতিক সময়ে অনিয়ম বেশি থাকলেও) সাগর দত্ত মেডিক্যাল কলেজ থেকে বদলি হয়ে বিদায় নিলাম গতকাল (২৩.১২.২২)। গন্তব্য বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ। আগেও সেখানে কাজ করেছি। কিছুটা হলেও তাই পরিচিত জায়গা।

মানুষের প্রয়োজনে সরকার, স্বাস্থ্য দপ্তর যেখানে কাজ করতে বলবে সেখানে কাজ করাটাই সরকারি কর্মীদের দস্তুর। অনিয়ম, বেনিয়ম, স্বজনপোষণ, প্রতিহিংসা, রুটিন …..এরকম নানা বিশেষণের “বদলি” তাই আমাদের চেনা শব্দ। চাকরি জীবনে ব্লক, জেলা ঘুরে বেশ কয়েকটি মেডিক্যাল কলেজে কাজ করেছি। কোথাও মানিয়ে নিতে অসুবিধা হয়নি। সব জায়গাতেই চেষ্টা করে গেছি সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে ন্যস্ত দায়িত্ব পালনের এবং অবশ্যই সরকার বা রাজনীতির উর্ধে উঠেই। তবে সংবাদ মাধ্যমে শাসক দলের নেতারা বলেছে, সব জায়গায় নাক গলানোর জন্যেই নাকি এই কয়েকজনের বদলি। যার মধ্যে আমিও আছি। তবে মেডিক্যাল কাউন্সিল নির্বাচনের সময় থেকেই সরকারপন্থীরা আমাদের বলে দিয়েছিল বাসস্থান পরিবর্তনের জন্যে প্রস্তুত হতে।

সাগর দত্ত মেডিক্যাল কলেজ থেকে বিদায় দেওয়ার জন্যে প্রশাসনের তাড়াহুড়োয় একটু অসুবিধায় পড়েছিলাম। বদলির আদেশনামা বেরোনোর সঙ্গে সঙ্গেই খবর পৌঁছায় পরের দিন সকালেই রিলিজ নিতে হবে। কারণ নতুন কাজের জায়গায় আমাকে নাকি জরুরি দরকার। একটা দিনও অপেক্ষা করা যাবে না। ছুটিতে ছিলাম মালদায়। পারিবারিক বিয়ের অনুষ্ঠানে। শ্যালিকার মেয়ের বিয়ে। প্রশাসনের নির্দেশে ছুটি ক্যানসেল করে, অনুষ্ঠানের মাঝপথেই তড়িঘড়ি ছুটে আসতে হয়েছে এবং বিদায়ের আদেশনামা নিতে হয়েছে। তবে কিছুটা হলেও আমি ভাগ্যবান। বাইরে ছিলাম বলে অন্তত দু চার দিন সময় পেয়েছি। এই অর্ডারেই বদলি হওয়া, কয়েকজন বন্ধুর সেই সৌভাগ্য অবশ্য হয়নি। তাঁদের বিদায় নোটিস নিতে হয়েছে পরের দিন সকালে অফিস খোলার সঙ্গে সঙ্গে। সরকারি অফিসে কাজ হয় না অভিযোগকে তুড়ি মেরে হটিয়ে।

মন খারাপ হয়েছে বৈকি। বেশ কয়েকটা বছরের সম্পর্ক। মাটির তলা থেকে এই কলেজ গড়ে তুলতে কিছু অবদান আমারও আছে। সর্বোপরি ইন্টার্ন, হাউসস্টাফ, পিজিটি, বিভিন্ন বিভাগের চিকিৎসক সহকর্মী, হাসপাতালের আপামর, সর্বস্তরের স্বাস্থ্যকর্মীদের ভালোবাসা, সহমর্মিতা, সহযোগিতা, ছাত্রছাত্রীদের বন্ধুত্ব সহজে কি ছেড়ে আসা যায়? কামারহাটি এবং সংলগ্ন অঞ্চলের মানুষের সাথে গড়ে ওঠা আত্মিক সম্পর্কের জাল হঠাৎ ছিন্ন করাও মুশকিল। চারপাশের এই মানুষগুলোর এক সমুদ্র ভালোবাসা, উষ্ণতার বিপরীতে কি বা দিতে পারি সবাইকে, অন্তরের গভীর থেকে উঠে আসা ধন্যবাদ ছাড়া?

সবার জন্যেই রইলো অনেক অনেক শুভেচ্ছা। চলার পথে আবারও নিশ্চয়ই দেখা হতে থাকবে।

PrevPreviousআমাদের যীশু
Nextমনেরে আজ কহো যে ৫Next
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
কল্যাণ বিশ্বাস
কল্যাণ বিশ্বাস
3 years ago

অফুরান ভালোবাসায় সিক্ত হয়েই তোমার পথচলা চিরকাল আমাদের প্রাণিত করে 🌹❤

0
Reply

সম্পর্কিত পোস্ট

আঁধারের শেষ যেখানে (চা বাগান পর্ব, কার্শিয়ং)

June 19, 2026 2 Comments

মাথাভাঙ্গার মাসিক স্বাস্থ্য শিবির শেষ করে শ্রমজীবীর টিম রওয়ানা হল মাথাভাঙ্গা স্টেশনের দিকে। আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে’ রাঙা হয়ে উঠেছে পশ্চিমাকাশ। রাস্তার দু ধারে ঘন

ভোটুরে রাজনীতির সার্কাস বেশ জমে উঠেছে!

June 19, 2026 No Comments

(এক) বাস্তব ঘটনাই সবচেয়ে ভালো শিক্ষক। অসংখ্য লেখালেখি বা বক্তৃতা যা বোঝাতে পারে না, চোখের সামনে ঘটতে থাকা ঘটনাবলী তা অতি অল্প সময়েই বুঝিয়ে দেয়।

কিশোর বেলার স্মৃতি, সমীর দা এবং টিটেনাস

June 19, 2026 8 Comments

১. আমার কিশোর বেলার এক মর্মান্তিক মৃত্যুর কথা আজ মনে পড়লো। সমীর দা,সমীর সেনগুপ্ত নামে আমাদের পাড়ার এক সিনিয়র দাদা ছিলেন। ছ’ফুটের ওপর লম্বা, রীতিমতো

স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে এ এইচ এস ডি-র প্রতিনিধিদলের সাক্ষাৎকার

June 18, 2026 No Comments

১৬ জুন, ২০২৬, সন্ধ্যায় এএইচএসডি-র সাত সদস্যের এক প্রতিনিধিদল স্বাস্থ্যভবনে মাননীয় স্বাস্থ্যমন্ত্রী ডাঃ শারদ্বত মুখোপাধ্যায়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে তাঁকে পুষ্পস্তবক দিয়ে স্বাগত জানায়, সার্ভিস

ফেয়ারনেস ক্রিম কতটা ক্ষতিকর?

June 18, 2026 No Comments

সাম্প্রতিক পোস্ট

আঁধারের শেষ যেখানে (চা বাগান পর্ব, কার্শিয়ং)

Gopa Mukherjee June 19, 2026

ভোটুরে রাজনীতির সার্কাস বেশ জমে উঠেছে!

Dipak Piplai June 19, 2026

কিশোর বেলার স্মৃতি, সমীর দা এবং টিটেনাস

Somnath Mukhopadhyay June 19, 2026

স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে এ এইচ এস ডি-র প্রতিনিধিদলের সাক্ষাৎকার

Association of Health Service Doctors June 18, 2026

ফেয়ারনেস ক্রিম কতটা ক্ষতিকর?

Dr. Koushik Lahiri June 18, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

633306
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]