Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

। অচলায়তন।

IMG-20211006-WA0002
Arya Tirtha

Arya Tirtha

Orthopedic surgeon-Poet
My Other Posts
  • October 7, 2021
  • 8:09 am
  • No Comments

 

রাজা বললেন, চাষা!
এই নে তোকে আইন দিলাম খাসা।
রোজের কাঁদন বন্ধ এবার,
দাদন পাবি ধনীর দেদার,
পুরবে রে তোর ভরাপেটে পাকা বাসার আশা,
জীবন জুড়ে এখন শুধু হাসা।
থাক গে সুখে, এই নে তোকে আইন দিলাম খাসা।

চাষী বলেন হুজুর,
পেশ করি এক ছোট্ট দাবী, হয় যদি মঞ্জুর।
দাদন মানেই বাঁধন দেওয়া,
আমার জমি ধনীর মেওয়া,
অমন তেলে সুখের গাড়ি যায় না বহুদূর,
ইতিহাসে সেই ঘটনা রয়েছে ভরপুর।
তাই করি আজ ছোট্ট দাবী, হয় যদি মঞ্জুর।

রাজা বলেন, বটে!
নিজের কথা নিজেই রলার বুদ্ধি রাখিস ঘটে?
বলছে যখন রাজা স্বয়ং,
সন্দেহ তাও, এতই অহং,
এই কারণেই দেশ জুড়ে আজ দ্রোহের গুজব রটে,
যা বলবার বলিস ভেবে, মেজাজটা না চটে।
চুমড়ে দাড়ি রাজা বলেন, বুদ্ধি এত ঘটে!

বললো চাষী, ছোট্ট নিবেদনই,
রাজামশাই ঠিক করে দিন কত দেবেন ধনী।
বাবুরা সব ব্যবসা বোঝেন,
লাভ বাড়াবার উপায় খোঁজেন,
থাকনা যতই সোনা হীরের খনি,
ওঁদের কাছে আমরা বোকা বনি।
বলেন চাষী, ঠিক করে দিন দেবেন কত ধনী।

রাজা বললেন রেগে,
জানিস না কি আমার মুখে ওঁদের মাখন লেগে?
আমার ভাবিস যেসব কথা,
বস্তুত তা ওঁদের চোতা,
বললে ওঁরা চোখ বুজে নিই, বললে উঠি জেগে।
দাদন-দামে নাক গলালে আমিই যাবো ভেগে।
বলেন রাজা, ভীষণ ভীষণ রেগে।

বলেন চাষী, ধুত্তোর!
দাস হওয়া কি ভাগ্যে তবে এবার ভূমিপুত্র’র?
এই ভয়ানক দাদন খেলে,
জীবন যাবে লাঙল ঠেলে,
বলবে মালিক এই ফসলে অমুক আছে খুঁত তোর।
আমার এতে কী লাভ হবে কোথায় পাবো উত্তর?
চাষী বলেন, চাকর হওয়াই ভাগ্যে ভূমিপুত্র’র।

রাজা বলেন, ছাড় তো!
ধনী ছাড়া সেনসেক্স কি সেক্সি অমন বাড়তো?
তোকে দিয়ে চলবে না দেশ,
ওরাই শুরু, মধ্য ও শেষ,
একটা কিছু মূল্য দিবি তার তো !
রক্ষা তোকে করবে ওঁরা, কেন চেঁচাস আর্ত।
বলেন রাজা, ছাড় তো!

চাষী হাঁকেন, ধর্ণা!
কোথায় গেলি ভাইবোনেরা, আয় না পাশে, লড় না!
কাল যাতে না দুঃখে ভোগে,
আজ তাই যাক অসহযোগে,
একগালে চড় পড়লে মোটে উল্টিয়ে এক চড় না।
আজ থেকে দিন পথেই কাটুক, শয্যা কারো ঘর না।
চাষী হাঁকেন, ভাইবোন আয়, লড় না!

তখন থেকেই চলছে।
দুপক্ষতেই পক্ষ নিয়ে নানান মুনি বলছে।
গঙ্গা দিয়ে বইছে পানি,
জ্বর করে লাখ জীবনহানি,
সমস্যাটা তারই মাঝে দেশের বুকে জ্বলছে।
যুযুধানের মধ্যে পড়ে অর্থনীতি টলছে।
চলছে লড়াই, চলছে।

চাষীরা নয় মোটেই রাজি বদলাতে খোল নলচে,
বুঝেও সেটা রাজার মনের বরফ কি আর গলছে।

PrevPreviousছোটো ছোটো শিশুদের জ্বর হলে কী করবেন?
Nextতৃতীয় ঢেউয়ের সময় শিশুদের যত্নNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

ধর্মীয় স্লোগান দিলে ফি-ছাড়! অসহিষ্ণুতা ও বৈষম্যমূলক আচরণ প্রদর্শনের প্রতিবাদ জেপিডি-র।

April 16, 2026 No Comments

১৩ই এপ্রিল, ২০২৬ ​সম্প্রতি কলকাতার এক প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ (Cardiologist) সামাজিক মাধ্যমে ঘোষণা করেছেন যে, নির্দিষ্ট ধর্মীয় স্লোগান দিলে তিনি ফি-তে ছাড় দেবেন। ‘জয়েন্ট প্ল্যাটফর্ম

পথের সন্ধানে

April 16, 2026 No Comments

ভারতের ইতিহাসে কালো দিনের তালিকায় আর একটি দিন যুক্ত হল – ১৩ এপ্রিল, যেদিন সুপ্রিম কোর্টের বিচারপতি জোরের সঙ্গে জানিয়ে দিলেন ট্রাইব্যুনালের রায় ঘোষিত হবার

ইমোশনাল ব্ল্যাকমেইল

April 16, 2026 No Comments

সব ধরনের নিয়ন্ত্রণ চিৎকার করে আসে না। কিছু নিয়ন্ত্রণ আসে ভালোবাসা, দায়িত্ব, অপরাধবোধ আর ভয়–এর মোড়কে। 💔🌫️ Emotional Blackmail হলো এমন এক ধরনের মানসিক প্রভাব

কলেজ নির্বাচনের স্মৃতি

April 15, 2026 No Comments

সালটা ২০১১, আমরা মেডিক্যাল কলেজে তখন সদ্য পা দিয়েছি। গল্পটা শুরু হয়েছিল তারও আগে, রেজাল্ট বেরোনোর পরপরই। বিভিন্ন দাদা দিদিরা বাড়ি বয়ে একদম ভর্তির সমস্ত

এসো হে বৈশাখ…এসো বাংলায়

April 15, 2026 No Comments

সাম্প্রতিক পোস্ট

ধর্মীয় স্লোগান দিলে ফি-ছাড়! অসহিষ্ণুতা ও বৈষম্যমূলক আচরণ প্রদর্শনের প্রতিবাদ জেপিডি-র।

The Joint Platform of Doctors West Bengal April 16, 2026

পথের সন্ধানে

Gopa Mukherjee April 16, 2026

ইমোশনাল ব্ল্যাকমেইল

Dr. Aditya Sarkar April 16, 2026

কলেজ নির্বাচনের স্মৃতি

Dr. Subhanshu Pal April 15, 2026

এসো হে বৈশাখ…এসো বাংলায়

Abhaya Mancha April 15, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

617879
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]