Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

সাধারণের গল্প ২

Screenshot (45)
Dr. Aindril Bhowmik

Dr. Aindril Bhowmik

Medicine specialist
My Other Posts
  • October 23, 2023
  • 3:20 am
  • No Comments

মানুষ শুধু বেঁচে থাকার জন্য কতো কী যে করতে পারে! তাও খুব ভালোভাবে বাঁচা না, কোনো রকমে দু’বেলার খাবার জোগাড় করে পশুর মতো বাঁচা।

খুপরিজীবী ডাক্তার হয়ে আমার লাভ ক্ষতি কী হয়েছে জানি না- কিন্তু একটা লাভ অবশ্যই হয়েছে। সারাদিনে প্রচুর মানুষ দেখি, তাঁদের গল্প শুনি। অন্য কোনো পেশায় গেলে এই সুযোগ হতো না।

খুপরিতে মাঝে মাঝেই একটি পনেরো- ষোলো বছরের ছেলে আসত। সঙ্গে থাকত তার একেবারে ছোটো বোন। ছেলেটি চুপচাপ দাঁড়িয়ে থাকত। ভিড় কমার অপেক্ষা করত। ভিড় কমলে আমার সহকারী গৌরের কাছে যেত। গৌর তার পিঠের ক্ষতচিহ্ন গুলো বিটাডিন দিয়ে মুছে দিত। মলম লাগিয়ে দিত।

প্রথম যেদিন ছেলেটি জামা খুলে পিঠ দেখিয়েছিল, চমকে গেছিলাম। সারা পিঠে অজস্র ক্ষতচিহ্ন। জিজ্ঞাস করলাম, ‘কী করে হলো? কেউ মেরেছে?’

ছেলেটি মৃদু হেসে বলেছিল, ‘আমার নিজের ভাগ্যই আমাকে মেরেছে।’

ছোট্টো মেয়েটি দাদার পিঠের দিকে তাকিয়ে একটা লজেন্সের খোসা ছাড়ায়। আমি দাগ গুলো দেখছিলাম। একই রকম লম্বাটে দাগ। সরু বেত দিয়ে মারলে যেমন কালশিটে পড়ে যায়।

ছেলেটি বলল, ‘ট্রেনে ভিক্ষা করি। নিজের পিঠে নিজেই লাঠি দিয়ে মেরে ভিক্ষা চাই। আর কিছু পারি না তো। বাবা মা নেই, পড়াশুনো শিখিনি, গান জানিনা।’

আমি অবাক হয়ে বললাম, ‘তা বলে এতো জোরে জোরে মারবি? এতো কয়েক জায়গায় চামড়া ফেটে রক্ত বেরিয়ে গেছে!’

ছেলেটি বলল, ‘জোরে না মারলে, দাগ না পড়লে- কেউ পয়সা দেয় না তো!’

ভেবে দেখলাম, ঠিকই তো, ছেলেটা কোনো কিছু না করে যদি ভিক্ষা চাইতো তাহলে কেউ টাকা দিতো না। একটা রাস্তার ছেলে আর তার বোন বাঁচলো না মরলো তাতে কারো কিছু যায় আসে না। তাই ছেলেটা এই বীভৎস রাস্তা নিয়েছে। সে তার সীমিত বুদ্ধি দিয়ে বুঝে গেছে সংখ্যা গরিষ্ঠ মানুষ আসলে এই বীভৎসতাকে পছন্দ করেন। আর যারা করেন না, তাঁরা এটাকে থামানোর জন্য পয়সা দেবেন।

কদিনের মধ্যেই জেনেছিলাম, ছোট্ট মেয়েটি আসলে ছেলেটির নিজের বোন নয়। সেও পথ শিশু। ছেলেটির পেছন পেছন খাবারের জন্য ঘুরত। ঘুরতে ঘুরতে স্থায়ী ভাবে তার বোন হয়ে গেছে। ছেলেটি হেসে বলতো, ‘বড্ড মায়া পরে গেছে। আমার তো পৃথিবীতে নিজের কেউ নেই। ভগবান বোনটাকে দিয়েছে।’

ছেলেটি একদিন বলল, ‘আর কিছু টাকা জমাতে পারলেই এটা ছেড়ে দেব। বাদাম, ছোলা, চানাচুরের প্যাকেট বিক্রি করব।‘

জিজ্ঞাস করলাম, ‘কতো টাকা লাগবে?’

সে উত্তরে যে টাকার অংকটা বলেছিল, সেটা অত্যন্ত সামান্য। একটি ছেলে যদি এই সামান্য কটি টাকা পেলে এই বীভৎস রাস্তা থেকে সরে আসে তাহলে সেটা না দেওয়ার কোনো কারণই নেই। ছেলেটি অবাক ভাবে বলেছিল, ‘আমি কেন আপনার কাছ থেকে টাকা নেব?’

বললাম, ‘মনে কর তোকে ধার দিচ্ছি। তুই অল্প অল্প করে টাকা জমিয়ে আমাকে ফেরত দিয়ে দিস।’

ছেলেটি একগাল হেসে বলল, ‘অবশ্যই ফেরত দেব। আমাকে কটা দিন সময় দেন।’

তারপর বেশ কিছুদিন কেটে গেছে। ছেলেটি ড্রেসিং করার জন্য আর আসেনি। তার আর কোনো খবর পাইনি। তবে এটা জানি সে যে কোনোদিন ধার শোধ করার জন্য আসবে তার বোনের হাত ধরে। ছোট্টো মেয়েটির পরনে থাকবে একটা হলুদের উপর লাল লাল ফুল তোলা নতুন ফ্রক।

PrevPreviousপ্রাপ্তি – ৭ম কিস্তি
Nextতিস্তাপাড়ে তিন দিন ২Next
3 1 vote
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ আজ শুধু একটি রাজনৈতিক দাবি নয়

July 18, 2026 No Comments

এই মুহূর্তে গোটা দেশ ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় মগ্ন। অথচ ঠিক এই সময়েই দেশের রাজধানী দিল্লিতে ১৮ দিনের অনশনের পর প্রায় নিঃশব্দে মৃত্যুর দিকে এগিয়ে চলেছেন

মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে

July 18, 2026 No Comments

নীলাঞ্জন দত্ত স্মরণে

July 18, 2026 1 Comment

নীলাঞ্জন দত্ত আর নেই।সাংবাদিক, মানবাধিকার কর্মী,সুলেখক– অসম্ভব গুণী মানুষ। বহু মিটিং, একসাথে চলার স্মৃতি ভিড় করে আসছে। গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী ছিলেন। চলার পথে অনেক সময়

বাংলায় বিজ্ঞান অক্ষয়

July 17, 2026 1 Comment

বিদ্যাসাগর তাঁর লেখা “জীবনচরিত” বইটার পরিশিষ্ট অংশে “দুরুহ ও সঙ্কলিত নুতন শব্দের অর্থ” শিরোনামে একটি তালিকা দিলেন। এর মধ্যে বৈজ্ঞানিক পরিভাষা যেমন আছে, তেমনই অন্যান্য

Sangrami Ganamancha Statement of Support

July 17, 2026 No Comments

The Cockroach Janta Party (CJP) began a massive sit-in protest and hunger strike at the Jantar Mantar Ground in New Delhi since June 20, demanding

সাম্প্রতিক পোস্ট

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ আজ শুধু একটি রাজনৈতিক দাবি নয়

West Bengal Junior Doctors Front July 18, 2026

মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে

Abhaya Mancha July 18, 2026

নীলাঞ্জন দত্ত স্মরণে

Suman Kalyan Moulick July 18, 2026

বাংলায় বিজ্ঞান অক্ষয়

Dr. Samudra Sengupta July 17, 2026

Sangrami Ganamancha Statement of Support

Sangrami Gana Mancha July 17, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

651541
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]