Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

ডাক্তারির কথকতা-২

FB_IMG_1665276413245
Dr. Chinmay Nath

Dr. Chinmay Nath

Orthopedic Surgeon
My Other Posts
  • October 10, 2022
  • 8:19 am
  • No Comments

‘ডাক্তারবাবু রোগীকে একটু বাইরে এসে দেখতে হবে।’

ঘর থেকে বেরিয়ে চেম্বারের চপ্পলটা ছেড়ে বাইরের জুতোটা পায়ে গলিয়ে নিলাম। উল্টোদিকে একটা মারুতি ভ্যান দাঁড়িয়ে আছে। তথাকথিত অ্যাম্বুল্যান্স–যাতে রোগীর জন্য একটি সরু স্ট্রেচার এং অক্সিজেন সিলিন্ডার ছাড়া আর বিশেষ কিছুই নেই। ভাবলাম অ্যাক্সিডেন্টের রোগী। নিশ্চয়ই কোমর বা পা ভেঙেছে! কাছে যেতেই ভুল ভাঙলো। রোগিণী পা ভাঁজ করে স্ট্রেচারে বসে মোবাইল ফোনে কথা বলছে।

‘কি হয়েছে, মানে কি কষ্ট?’

‘কোমরে আর পায়ে কনকনে ব্যথা’।

‘চোট লেগেছে?’

‘না। চোট লাগবে কেন? এমনিই ব্যথা।’

‘কবে থেকে।’

‘এক মাস।’

‘তাহলে চেম্বারে আসুন।’

‘পারবো না। আপনি এখানেই দেখুন।’

‘অ্যাম্বুলেন্সের ভেতরে অত ছোট জায়গায় ভালো করে রোগী দেখা যায় না। আমি হুইল চেয়ার পাঠাচ্ছি।’

চিৎকার করলাম। ‘সমীরদা। হুইল চেয়ারটা নিয়ে এসো।’

‘হুইল চেয়ারে আমি বসব না।’

বছর সত্তরের লম্বা, ফর্সা, জাঁদরেল মহিলা। তাঁর দাপটে স্বামী তো বটেই, ছেলে-বৌমা সবাই তটস্থ।

ওয়াকিং ফ্রেম দিলাম। তাও নিলেন না। আমিও কড়া। চলাফেরা করতে পারে। ক্রনিক রোগী। ভালো করে পরীক্ষা করে দেখতে হবে। অ্যাম্বুল্যান্সে উঠে দেখব না।

শেষ পর্যন্ত বুঝিয়ে-সুঝিয়ে রফাসূত্র বের করে স্বামী ও পুত্র তাঁকে ধরে ধরে চেম্বারের ভেতরে নিয়ে এলেন। হুইল চেয়ার, ক্রাচ, ওয়াকিং ফ্রেম- সব পড়ে রইল।

**************

অপারেশনের পরে ছয় মাস বাদে রুটিন চেক আপে আসা এক রোগীর এক্স-রে দেখছিলাম। মৌমিতা এসে বলল, পাশের ঘরে ড্রেসিংটা দেখে আসুন। সমীর জেঠু ডাকছে।

‘ড্রেসিং করতে বল। যাচ্ছি।’

‘না আপনি এখুনি চলুন।’

গেলাম। চারদিন আগে অপারেশন করা রোগী। বাঁ কব্জি ভেঙে টুকরো টুকরো হয়ে গেছিল। পুজোর মধ্যেই অপারেশন করতে হয়েছে। ড্রেসিং, প্লাস্টার সব খোলা হয়েছে। রোগীর হাতের দিকে তাকিয়ে আমার চক্ষু চড়কগাছ। অনেকক্ষণ জলে ডুবে থাকলে চামড়া যমন সাদাটে হয়ে কুঁচকে যায়- এর কব্জির চামড়া, সেলাই-এর আশপাশের চামড়া সেইরকম সাদা ও কোঁচকানো।

‘এ কি?’ পরিস্থিতি দেখে চমকে উঠলাম।

‘ড্রেসিং, প্লাষ্টার – সব ভিজে সপসপ্ করছে। হাত দিয়ে দেখুন।’ সমীরদা বলল।

‘সর্বনাশ! কি করে হল? জলে পড়ে গেছিলেন না কি?’

‘না, মানে বাঁ-হাত তো! পটিতে গিয়ে তো বাঁ-হাত দিয়েই ধুতে হবে।’

বাঙালী আজকাল পায়খানাকে পটি বলে। যাই হোক, বললাম-‘আপনাকে তো বলে দেওয়া হয়েছিল ড্রেসিং- প্লাষ্টার নষ্ট না করতে, জল না লাগাতে।’

‘পটিতে গিয়ে কি করে ধোবো তা তো বলে দেন নি।’

‘ধোবেন কেন। টিস্যু ব্যবহার করবেন।’

‘ঈশশ্, তা কি করে হবে? না ধুলে হয়?’

‘নিজে হাতের তো বারোটা বাজিয়ে নিয়ে এসেছেন!’

‘দুয়েকবার মাত্র করেছি। আর করব না।’

‘যা করার তা তো করেই ফেলেছেন। আর কি বাকি রেখেছেন? এবার ইনফেকশন হলে তো বলবেন, ডাক্তারের গাফিলতি।’

রোগীর স্ত্রী বললেন, ‘চার বেলা আমি খাবার খাইয়ে দিচ্ছি! আর পটিতে গিয়ে তুমি এইসব করছ?

‘ডাক্তার বাবু তো বলে দেন নি!’

‘কি বলে দেব? কি করে পায়খানা, থুড়ি, পটি করতে হবে?’

সবাই চুপ।

ড্রেসিং পাল্টানো হল, নতুন করে প্লাষ্টার লাগানো হল। আবার অ্যান্টিবায়োটিক শুরু করতে হল।

‘ডাক্তারবাবু, সব ঠিক আছে তো?

‘কি করে বলব? ইনফেকশন না হলে আপনার কপাল। হলে আমাকে মাথার চুল ছিঁড়তে হবে।’

PrevPreviousএক মডেল পক্ষাঘাত পুনর্বাসন কেন্দ্রের আরম্ভ
Nextকার্নিভ্যালNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

Sangrami Gana Mancha Press Release

August 27, 2026 No Comments

On August 1st, the Chief Minister of West Bengal suddenly announced that he had information that out of 27 lakh voters whose names had been

ইতিহাস গড়ে নারী, ইতিহাস ধরা থাকে অক্ষরে

August 27, 2026 No Comments

পর্দা জুড়ে একটা প্রকাণ্ড বাড়ি। রাস্তার সামনে। গাড়ি থেকে এসে নামলেন দুজন মহিলা। ঢুকে গেলেন বাড়িটির মধ্যে। ঘরে শুরু হল মিটিং। একটা বই লেখা হবে।

অভয়া থেকে তামান্না, তামান্না থেকে যাদবপুর…

August 27, 2026 No Comments

মনে পড়ে গেল কাদম্বিনী বসুর কথা

August 26, 2026 1 Comment

১

সংগ্রামী গণ মঞ্চের প্রেস বিজ্ঞপ্তি

August 26, 2026 No Comments

২৫ আগস্ট ২০২৬ আগস্ট মাসের ১ তারিখে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আচমকাই ঘোষণা করলেন ওনার কাছে খবর আছে যে ২৭ লক্ষ ডিলিটেড ভোটারের মধ্যে মাত্র ৭ লক্ষ

সাম্প্রতিক পোস্ট

Sangrami Gana Mancha Press Release

Sangrami Gana Mancha August 27, 2026

ইতিহাস গড়ে নারী, ইতিহাস ধরা থাকে অক্ষরে

Sanjoy Mukherjee August 27, 2026

অভয়া থেকে তামান্না, তামান্না থেকে যাদবপুর…

Abhaya Mancha August 27, 2026

মনে পড়ে গেল কাদম্বিনী বসুর কথা

Dr. Samudra Sengupta August 26, 2026

সংগ্রামী গণ মঞ্চের প্রেস বিজ্ঞপ্তি

Sangrami Gana Mancha August 26, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

670340
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]