Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

মর নিঘিন্নে

Screenshot_2022-01-30-22-25-19-36_40deb401b9ffe8e1df2f1cc5ba480b12
Dr. Mayuri Mitra

Dr. Mayuri Mitra

Special Educator for Hearing Impaired, writer, drama director & critic
My Other Posts
  • January 31, 2022
  • 8:13 am
  • No Comments

প্রায় মাঝরাত্তিরে মরতে বসল বুড়িটা৷ বুক ধড়ফড়িয়ে নাড়ি চড়চড়িয়ে একেবারে হদ্দমদ্দ মরতে লাগল মাঝলা বুড়ি৷ পূর্ণ বুড়ি হবার ঠিক আগের বয়স মাঝলার৷ আর কদিন বাদে ভরা বুড়ি হয়ে যাবে সে৷ তবু সেরাতে তার ফের বেঁচে ওঠার সাধ এমনি চওড়া হলো যে বিছানা থেকে আরো অসুস্থ স্বামীটিকে হিড়হিড় করে টেনে তুলে দৌড় দিল হাসপাতালের ইমার্জেন্সিতে৷ শীতের রাতে পাথর হয়ে থাকা জ্যান্ত কুকুরগুলোকে একটার পর একটা লাথি ঝেড়ে দ্রুত পা চালাল মাঝলা৷ যত তাড়াতাড়ি পারলে জগতের সব মরনাপন্নের আগেই হাসপাতালে পৌঁছানো দরকার তার৷ তারপর বাঁচবে বলে কচি কচি ডাক্তারগুলোকে প্রায় পাগল করে তুলল৷ একটাই খেউর তার — আমায় বাঁচাতে পারেন?

ডাক্তার বললেন— আরে মাসি অসুবিধেগুলো বলুন৷

মাঝলা চেঁচাচ্ছে তখন — এখানে সেখানে কত অঙ্গে কত প্রতঙ্গে অসুবিধে আমার জানেন? শিগগির বাঁচান আমায়৷

ঠিক সেই মুহূর্তেই পাশের টেবিলের যুবতী যন্ত্রণায় গোঙাচ্ছেন ৷ মাঝলা বুঝতে পারছে যুবতীর আগে দরকার ই সি জি৷ বাঁচাটাও যুবতীরই কাজে লাগবে৷ তাও দৌড়োল টুকটুক৷ সারাজীবন ভ্রষ্ট হয়ে নষ্ট থেকে মধ্যযামিনীতে বাঁচার জন্য রেস খেলে যাচ্ছিল হায়াহীন বুড়ি৷ ইতিমধ্যে বাড়ি থেকে বুড়ো বাপকেও টেনে এনেছে হাসপাতাল৷ বাপের বুকে জীবনের জন্য আছাড় খেতে লাগে মাঝলা –ও বাবা তুমি জন্ম দিয়েছ — বড় করেছ – বাঁচাবার দায় তোমার আগে৷ তুমি থাকবে বেঁচে – আমি চলে যাব -এ কেমন বিচার তোমার বাবা? বাঁচবার ঘোরে বেলাজটা বলেই চলে –ও বাবা আগে হদ্দ বুড়ি হই – তবে মরতে দিও৷ কী কেলেঙ্কারি!

ডাক্তার দুটো ব্লাড টেস্ট দিলেন৷ ঠিক পনেরো মিনিট বাদে৷ CC U এ বড় ডাক্তারকে দেখাতে হবে রিপোর্ট৷ ঠিক পনের মিনিট বাদে৷ দশ মিনিট থেকেই স্বামীকে তাড়া দিচ্ছে খুনখুনে বুড়ি| হাঁপাতে হাঁপাতে ব্লাড সম্পল নিয়ে স্বামী গেলেন ICCU তে৷ আবছায়া করিডর৷ ওয়ার্ডে ছায়া বেশি আলো কম৷ সার সার মৃত্যুপথযাত্রী৷ শুধু মনিটরে বোঝা যায় প্রাণ আছে কিংবা যাচ্ছে৷
ওরে বাবা! কত সময় চলে যাচ্ছে গো! উত্তেজিত মস্তিস্কে স্বামীটি কিছুতে ঠাহর করতে পারছেন না নির্দিষ্ট ডাক্তারের বসার জায়গা৷ হঠাৎ দেখেন শীর্ণ হাতটি তুলে ডাক্তারের বসার জায়গাটি নির্দেশ করে দিচ্ছেন এক বৃদ্ধ| কথা বলার শক্তি চলে গ্যাছে তাঁর৷ পায়খানায় মাখামাখি তাঁর শরীর৷ স্বামী দেখতে লাগলেন অবাক হয়ে –বৃদ্ধের মনিটরটির ফলাফল খুব খারাপ৷ জীবনরেখা একবার পাহাড়ের মতো উঁচিয়ে ওঠে তো পরক্ষণেই মালভূমি৷ হাত কাঁপছিল বৃদ্ধের৷ তবুও –তবুও বারবার, বারবার করে নাড়তে লাগলেন সেটি — যাতে অন্যকে বাঁচানোর জেদটা না শ্লথ হয়ে যায়৷ কী নির্ভুল কী জরুরি সে হাত নাড়া৷ যতক্ষণ না স্বামী খুঁজে পান ডাক্তার, কি কষ্ট করেই না ঘাড়টুকুকে বেঁকিয়ে রাখতে চাইছিলেন বৃদ্ধ৷

বৃদ্ধকে মাঝলা দেখেনি| সুস্থ হয়ে বাড়ি ফিরে স্বামীর মুখে শুধু গল্প শুনেছিল সেই রাজপুত্রের৷ খানিক কেঁদেওছিল৷ অপর্যাপ্ত এক কান্না৷
ও আমার প্রিয় মাঝলা বুড়ি৷
বাঁচতে চাস?
কিন্তু কেমন করে বাঁচতে হয় জানিস না? দ্যাখ – কেমন করে মরতে মরতে ছকছকিয়ে বাঁচল মলমূত্রমাখা মানুষ!
ওরে ধস্ত আধবুড়ি
জীবনের মায়া চেঁছে নে৷
লালসা বৃক্ষতলে পুঁতে দে৷
দীন বাঁচে সর্বকালে৷
হীন মরে ক্ষণে ক্ষণে৷

গল্পটা একটি পেখমহারা ময়ূরের৷

PrevPreviousঅবৈজ্ঞানিক বক্তব্যের বিরুদ্ধে
Nextঅনেক দিন তো হলো, এবার স্কুল কলেজ খোলো।Next
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

দেশদ্রোহী

July 27, 2026 No Comments

(গল্পটি প্রকাশিত হয়েছিল বছর দশেকেরও আগে দেশ পত্রিকায়। আমার দেশ পত্রিকায় পাঠানো ও প্রকাশিত একমাত্র গল্প। আবার দিলাম – কেন দিলাম? কোনো কারণ নেই। দিতে

বাংলার মুখ: ২৪ জুলাই

July 27, 2026 No Comments

মিছিল নেমেছিল পথে, নাকি গোটা পথটাই হয়ে  উঠেছিল চলমান মিছিল এক রাগী পতাকার   সহস্র ফনা তুলে, বাতাসে স্লোগান ছিল, নাকি সমস্ত বাতাস ঝড়ের তীক্ষ্ণ শাঁখের মতো

জয় হোক ছাত্র-জনতার ঐক্যের। জয় হোক গণতান্ত্রিক আন্দোলনের।

July 27, 2026 No Comments

দিল্লিতে দীর্ঘ এক মাসেরও বেশি সময় ধরে চলা ছাত্র-যুবদের ঐতিহাসিক গণআন্দোলনের পর কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাত্রসমাজের ঐক্যবদ্ধ সংগ্রামের একটি গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে। পরীক্ষায়

আমি কৃতজ্ঞ রইলাম, সব্বার কাছে।

July 26, 2026 No Comments

২৪ জুলাই, ২০২৬ 1942 A Love Story সিনেমায়, যদ্দূর মনে পড়ে, অনুপম খেরের মুখে একটা সংলাপ ছিল। খুব সম্ভবত নায়ক অনিল কাপুর যখন নায়িকা মনীষা

আজকাল

July 26, 2026 No Comments

হচ্ছে বাড়ি, হচ্ছে আইটি পার্ক, শহর জুড়ে নতুন দিনের ঝলক। স্বপ্ন ছোঁয়ার কর্পোরেটের ডাক, তবু ভাতার স্রোতে হারায় কর্মের হাক। আসে নতুন নতুন ভাতার ঘোষণা,

সাম্প্রতিক পোস্ট

দেশদ্রোহী

Dr. Aindril Bhowmik July 27, 2026

বাংলার মুখ: ২৪ জুলাই

Debashish Goswami July 27, 2026

জয় হোক ছাত্র-জনতার ঐক্যের। জয় হোক গণতান্ত্রিক আন্দোলনের।

West Bengal Junior Doctors Front July 27, 2026

আমি কৃতজ্ঞ রইলাম, সব্বার কাছে।

Dr. Bishan Basu July 26, 2026

আজকাল

Dr. Sukanya Sinha July 26, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

655269
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]