Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

সুভাষ বিবেক আমার দিলদার

IMG_20200906_215646
Dr. Mayuri Mitra

Dr. Mayuri Mitra

Special Educator for Hearing Impaired, writer, drama director & critic
My Other Posts
  • September 7, 2020
  • 9:20 am
  • One Comment

মাথাটা আমার বেহেড খারাপ করে দিলদার| দিলদার আমার সবচেয়ে মজাদার ছাত্র| দিন শুরু করে সে কদম কদম বাড়ায়ে চল গান দিয়ে| তারপর সারাটাদিন প্রতিটি স্টেপে স্টেপে ওই একই গান গেয়ে চলে| আরে ভাই! লেটে ঢুকেছে ক্লাসে| সেদিনের মত প্রেয়ার শেষ| সবাই বসে গেছে মাটিতে| দিলদার কিন্তু ঢুকেই উটপাখির মত মুখ করে গেয়ে চলেছে—-“কদম কদম বাড়ায়ে চল|” সবার মাঝে একা দাঁড়িয়ে আমার দিলু|

ক্লাস শেষে বাথরুম যাচ্ছে| তাও ওই গান চলছে আর গানের তালে তালে পায়ের স্টেপ ফেলা চলছে| এই গানটি নিয়ে নিজের মনে এক ভাবরাজ্য গড়েছে দিলদার| একদিন জিজ্ঞেস করলাম —“হ্যাঁ রে দিলু, ট্রেনে উঠছিস—হিসু করতে যাচ্ছিস, সকালে চা খাচ্ছিস গেলাসে ফুঁ মেরে–তখনও কি এ গান গাইতে হয় রে? গানটার অপমান হয় না?”

আমার জড়বুদ্ধি বাচ্চাটির জবাব সেদিন আমায় স্তম্ভিত করে দিয়েছিল| বড় নির্বিকারে দিলদার সেদিন বলেছিল— ওই গান গাইতে গাইতে এবং কদম কদম স্টেপ ফেলে যে কোনো কাজ করতে তার মনে নাকি “ফাইন এক আরাম” হয়| যে কোনো কাজই তার তখন মনে হয়, নেতাজির সাথে বসেই করছে|

সত্যি বলতে কি, সেই দিন থেকে দিলদারকে কেমন এক শ্রদ্ধার চোখে দেখতে শুরু করেছি| মজা মস্তি বেশি করি না দিলুর অবিরাম ওই একই গান গেয়ে চলাকে| খালি মনে হয়, মজা করলেই তিরস্কার করবে দিলদার| কোনোদিন করেনি তিরস্কার| তবু ওরম মনে হয় আমার|

আজ দেখলাম, গুম হয়ে ক্লাসে ঢুকলো এবং থমথমে মুডের সাথে বেশ মানানসই করে যথেষ্ট স্লো মোশনে গানটা ধরলো| বললাম—-“কী হয়েছে? Slow motion এ গান ধরলি কেন আজ?” বললে — মা নাকি তাকে আজ continuous মেরে গেছে| নিজের ওপর অত্যাচারের কাহিনি বলায় সে সর্বদাই এনতার ইংরেজি বলে| এইসব সময়ে নিজেকে নাকি বিপ্লবী মনে করে| তাতে মারটা কম লাগে| আমি বললাম—“তাই? একটুও আদর করেনি?” অনেক ভেবে বললে—“কী করে আদর করে? আমিও তো বাঁদরামি continue করেছি|একটুও থামিনি| আমি কি এক মিনিটও গ্যাপ নিয়েছি বাঁদরামি থেকে? কখন করবে আমায় আদর? মাঝে মাঝে এত বোকা হয়ে যাও না মিস!” হেসে বললাম—-সত্যবাদী যুধিষ্ঠির! দিলদার গম্ভীর মুখে, না সত্যবাদী মানুষ|

“এটা আবার কে শেখালে রে দিলু?” দিলুবুড়ো বললে–“বিবেকানন্দ| সে আসে আমার কাছে| পাশে বসে থাকে চুপটি করে| নেতাজি, বিবেকানন্দ, ক্ষুদিরাম এরা সব আমার বন্ধু মিস|” দিলদারের খানিক আগের ইংরেজি বকরবকর কমে আসছিল| ফিসফিসিয়ে বলছিল সে তার বন্ধুদের কথা! গায়ে ছ্যাঁকা লাগছিলো আমার| ভয় করছিল ভর্তি শ্রেণীকক্ষে বসেও! পাশ ফিরলাম হুড়মুড়িয়ে| নাহ! কেউ নেই! শুধু দিলদার দেখে ওঁদের| ওঁরা দিলদারকে! বাহ!

দিলদারের বড়া দিল!
তারই চোখে মারি আজ ঝাঁকি?
★★লেখাটি তাঁদের দিলাম—-যাঁরা আজো বিবেক এড়াতে চান না|★★

PrevPreviousকরোনার দিনগুলি ৬০ ভরসা
Nextদিনলিপি ২Next
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
শান্তনু চক্রবর্তী
শান্তনু চক্রবর্তী
5 years ago

গল্পটা ভালো হয়েছে লিখবো? না দিলদারের চোখে চেয়ে বলবো বড়ো দিলদার তুমি, ভালো থেকো ।দিলদার তুমি ভালো থেকো। ময়ূরীদেবী এই দিলদার জড়বুদ্ধি শিশু নয়, আমি মনে করি। যে বা যারা মহামানবের আদর্শের সাথে নিজের উপলব্ধিকে মেলাতে পারে – সেই তো সব থেকে ভালো বোঝে, এই দিলদার সবার থেকে ভালো বোঝে – সত্যের সাথে কিভাবে চলতে হয়। আমরা শুধু মহামানবের জন্মদিন পালন করি। এই দিলদার আজও এগিয়ে চলে সুভাষ চন্দ্র বোসের মতো, বিবেকানন্দের মতো সত্যের সন্ধানে। ভারতবসীর মনে একজন সৈনিক সন্ন্যাসী। অন্যজন সন্ন্যাসী সৈনিক, ক্ষুদিরাম এনাদের সকলকে একসুতোয় মালার আকারে গেঁথেছে।
দিলদারকে এতো ভালো করে বুঝলাম শুধু আপনার অনুভূতি, উপলব্ধি ভাষায় অনবদ্য ভাবে প্রকাশের জন্য।

0
Reply

সম্পর্কিত পোস্ট

এই আন্দোলন অনেক কিছু দিয়ে গেলো…….

July 31, 2026 No Comments

ইংল্যান্ডে থাকা আমাদের দেশের এক ছেলে, মুম্বাই থেকে তার বাবা- মা কে যন্তরমন্তরে পাঠিয়েছেন এই বলে, “বাবা, তুমি আমার হয়ে পুলিশের কাছে একটা ডান্ডা খেয়ে

প্রতিবাদের অধিকার হরণের প্রচেষ্টা বর্ধমান মেডিক্যাল কলেজে

July 31, 2026 No Comments

২৯ জুলাই, ২০২৬ ২৪ জুলাই ২০২৬ বর্ধমান মেডিক্যাল কলেজের অধ্যক্ষ একটি ‘উপদেশ’ জারি করেছেন (মেমো নম্বর BMC/2192) তাঁর নিজস্ব প্রশাসনিক আওতাভুক্ত কলেজ, ছাত্রাবাস, হাসপাতাল, হাসপাতালের

আ জা দি

July 31, 2026 No Comments

আ -য়ে আক্রমণ, আ-য়ে আগ্নেয়াস্ত্র, আ -তে আর্তনাদ, আতংক, আশঙ্কা, আততায়ী, সবই বড় ভয়ানক আ। অমন আ’দের মুখে আগুন জ্বেলে, আকাশের মতো অন্য আ’দের চাই,

প্রতিরোধের অগ্নিশিখায় জ্বালবো নতুন আলো …..

July 30, 2026 9 Comments

সাত সকালে ইউ টিউবে ভেসে আসা ছবিটা দেখে রীতিমতো আতঙ্কিত হয়েছিলাম। আপনাদের‌ও নিশ্চয়ই চোখে পড়েছে অমন চমকদার দৃশ্যখানি – সারসার মহিলার দেহ শোয়ানো রয়েছে চিতার

তুমিও হেঁটে দেখো কলকাতা

July 30, 2026 No Comments

গত ২৪শে জুলাই শহর কলকাতায় এক রূপকথার জন্ম হল। পড়ন্ত সূর্যের মায়াবি আলোয় লাখো মানুষের মিছিলে জ্বলে উঠল হাজার আশার ঝাড়বাতি। এই রূপকথার নির্মাণ যারা

সাম্প্রতিক পোস্ট

এই আন্দোলন অনেক কিছু দিয়ে গেলো…….

Sukalyan Bhattacharya July 31, 2026

প্রতিবাদের অধিকার হরণের প্রচেষ্টা বর্ধমান মেডিক্যাল কলেজে

The Joint Platform of Doctors West Bengal July 31, 2026

আ জা দি

Arya Tirtha July 31, 2026

প্রতিরোধের অগ্নিশিখায় জ্বালবো নতুন আলো …..

Somnath Mukhopadhyay July 30, 2026

তুমিও হেঁটে দেখো কলকাতা

Gopa Mukherjee July 30, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

656742
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]