Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

ব্যর্থতা কেবলই অনাথ।

IMG_20220604_000235
Dr. Samudra Sengupta

Dr. Samudra Sengupta

Health administrator
My Other Posts
  • June 4, 2022
  • 9:02 am
  • One Comment

সাফল্যের যেহেতু অনেক বাবা মা থাকে, তাই খেটে খুটে যারা বোর্ডের পরীক্ষায় সফল হল তাদের রিফ্লেক্টড গ্লোরিতে নিজেকে কিঞ্চিৎ রাঙিয়ে নেওয়ার অনেক কাহিনী আজ দেখতে পাওয়া যাবে “জানো, আমার পাশের বাড়ির/ পাড়ার/ স্কুলের/ জেলার/ সহকর্মীর/ পিসতুতো দাদার মাসতুতো বোনের বা পাঁচ বছর আগের সহকর্মীর ছেলে/মেয়ে মাধ্যমিক এ দারুন রেজাল্ট করেছে ইত্যাদি ইত্যাদি। সফলদের নিয়ে মাতামাতি হোক আপত্তি নেই, হওয়ারই কথা।

কিন্তু তার পাশাপাশি অসফল, অকৃতকার্য, ততটা সফল হতে পারেনি এমন সব পড়ুয়াদের নিয়েও বোধহয় একটু ভাবা দরকার। তাদের পাশে থাকা দরকার যাতে তারা দুঃখে ভেঙে না পরে, হঠকারী কোনো কাজ করে না ফেলে।

আমাদের চেনা-জানা জগতের মধ্যেই অনেক মানুষ আছেন, একটু খোঁজ নিলেই জানা যাবে, যাঁরা ছোটবেলায় লেখাপড়ায় তেমন মজবুত ছিলেন না কিন্তু পরে সফল মানুষ হয়েছেন নিজ নিজ ক্ষেত্রে। অসংখ্য খেলোয়াড়, অভিনেতা, ব্যবসায়ী, চিত্রকর, গায়ক, এমনকি রাজনীতিবিদের নাম করা যায়, যাঁদের মাধ্যমিকের রেজাল্ট পাতে দেওয়ার মতো ছিল না। রবীন্দ্রনাথ ঠাকুরের নামটা বাড়াবাড়ি মনে হলে অক্ষয় কুমার, শচীন টেন্ডুলকার, পাবলো পিকাসোরা আছেন।

তেমন নম্বর পায়নি বলে নিজের ছেলে মেয়ের কথা ফেসবুকে ফলাও করে লিখতে না পেরে আজ যাঁরা দুঃখিত হবেন তাঁদের একবার মনে করিয়ে দিই, ফেসবুকের আবিষ্কারক মার্ক জুকেরবার্গ নিজে কিন্তু হার্ভার্ড ড্রপআউট (যদিও দারুন মেধাবী ছিলেন)।

নম্বর না পাওয়া অনেকেই কোনো না কোনো ভাবে ওই পড়াশোনা ভিত্তিক রেজাল্টের অসফল ইতিহাসকে পেছনে ফেলে এগিয়ে গেছেন, জীবনে সুপ্রতিষ্ঠিত হয়েছেন।

শুধুমাত্র ছাত্রছাত্রীরা নয়, তাদের যে বাবা-মা, অভিভাবকরা ছেলেমেয়ের রেজাল্টে হতাশ, ধরেই নিয়েছেন, এর আর কিস্যু হবে না, তাঁরাও নিজেদের চাঙ্গা করুন, ছেলেমেয়েগুলোর পাশে দাঁড়ান। স্নেহ ভালোবাসা থেকে ওদের বঞ্চিত করবেন না।

বোর্ডের একটা পরীক্ষার ফলাফল কিছুই প্রমাণ করে না। মানুষের মতো মানুষ হয়ে ওঠার জীবনের পরীক্ষা এখনো ওদের অনেক বাকি।

জীবনে বহু মেধাবী, পরীক্ষার সাংঘাতিক ভালো রেজাল্ট করা ছাত্রছাত্রী দেখেছি পরিবারে ডাক্তার-ইঞ্জিনিয়ারের ছড়াছড়ির সুবাদে। তাদের বেশ কিছুকে মানুষ বলেই মনে হয়নি। উলটোদিকে ক্লাস টেনও পাস করতে পারেনি কিন্তু মানুষ হিসেবে উঁচুদরের এমন লোকজনও কম দেখিনি।

তাই আবার অনুরোধ, শুধু সাফল্য নয়, অসফলেরও বাবা-মা যেন হয়ে উঠতে পারি, কেউ অনাথ থাকবে না। এই ছোট্ট লেখার প্রথম লাইনে উল্লেখ করা প্রবাদটাকে ভুল প্রমাণ করা জরুরি।

“মেধা তো জয়ের পক্ষে, সে তার উল্লাস নিয়ে বাঁচে।
হৃদয় তবু ছোটে হেরে যাওয়া মানুষের কাছে।”

PrevPreviousদার্জিলিঙের ডাইরি ১
Nextফিরে দেখা… রক্তদান ও তৎসহ..Next
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Koushik Chatterjee
Koushik Chatterjee
3 years ago

Strategic thinking….

0
Reply

সম্পর্কিত পোস্ট

অভীক-বিরূপাক্ষ চক্র সবচেয়ে বড়ো ক্ষতি করে দিয়ে গেছে মেডিকেল শিক্ষার

June 1, 2026 No Comments

অভীক-বিরূপাক্ষ চক্র সবচেয়ে বড়ো ক্ষতি করে দিয়ে গেছে মেডিকেল শিক্ষার। কয়েকটা ব্যাচের ছেলেমেয়েদের এরা বুঝিয়েছে যে পড়াশোনা করে পাশ করা একটা অসম্ভব ব্যাপার, এদের পায়ে

‘শেষ যুদ্ধ শুরু আজ’: ‘রক্তকরবী’র নতুন পাঠ

June 1, 2026 1 Comment

রক্তকরবী নাটক দেখতে গিয়েছিলাম ২৭ মে একাডেমিতে। জয়রাজ ভট্টাচার্যের পরিচালনায় এই নাটকের কথা শুনছিলাম কিছু দিন ধরে। সংগ্রামী কমরেড কুশল দেবনাথ এবং বন্ধু উর্বীর ফেসবুক

নির্বাচিত প্রতিনিধিদের হাসপাতাল পরিদর্শন

June 1, 2026 No Comments

আমরা কিছুদিন আগে এক দৃশ্য মাধ্যমে দেখলাম হাবড়ার নবনির্বাচিত বিধায়ক সরকারি হাসপাতালে গিয়ে সর্বসমক্ষে ঐ হাসপাতালের সুপারিনটেনডেন্টকে অপমান অসম্মান করে কথা বলছেন। এটাও শোনা যায়

Shaheed Hospital: Started as a part of Peoples Health Movement

May 31, 2026 No Comments

Shaheed hospital was born out of a simple dream of Shankar Guho Neogy. “Toiling masses will have their own hospital”-was Neogyji’s dream. The apparent justification

নতুন সরকার #৫

May 31, 2026 1 Comment

আজ দুটো পর পর ঘটনায় পুরনো দিনের কথা মনে পড়ে গেল। ঘটনা এক। রক্তদান শিবিরের আয়োজক এক ক্লাবের কর্তারা এসেছিলেন নেমন্তন্ন করতে। আগামী রোববার তাদের

সাম্প্রতিক পোস্ট

অভীক-বিরূপাক্ষ চক্র সবচেয়ে বড়ো ক্ষতি করে দিয়ে গেছে মেডিকেল শিক্ষার

Dr. Arunima Ghosh June 1, 2026

‘শেষ যুদ্ধ শুরু আজ’: ‘রক্তকরবী’র নতুন পাঠ

Gopa Mukherjee June 1, 2026

নির্বাচিত প্রতিনিধিদের হাসপাতাল পরিদর্শন

Dr. Hiralal Konar June 1, 2026

Shaheed Hospital: Started as a part of Peoples Health Movement

Dr. Asish Kumar Kundu May 31, 2026

নতুন সরকার #৫

Dr. Samudra Sengupta May 31, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

627148
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]