Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

শুভজিৎ শিট স্মরণে

IMG-20191204-WA0042-1
Dr. Soumyakanti Panda

Dr. Soumyakanti Panda

Paediatrician
My Other Posts
  • March 9, 2022
  • 6:43 am
  • No Comments

বাঁকুড়ার গ্রামের ছেলে শুভজিৎ। জয়েন্ট এন্ট্রান্সে প্রথম একশোয় র‍্যাঙ্ক করে মেডিক্যাল কলেজে পড়তে এসেছিল। প্রত্যন্ত গ্রাম থেকে প্রথম একশোয় আসতে গেলে যেটা লাগে তাকে মেধা বলে না, আগুন বলে। তাদের কেউ চামচে করে পড়াশোনা খাইয়ে দেয় না। বাকি পৃথিবীকে তাদের আঁচের হদিশ দেবে বলে তারা জ্বলে ওঠে। শুভজিৎ-ও তেমনি। একটু মুখচোরা। আপাতভাবে নজরে পড়ে না।

খুব বেশি হৃদ্যতা ছিলো এমনটা নয়। দু’ব্যাচের জুনিয়র। মেডিক্যাল কলেজের মেইন হোস্টেলটা অনেকটা ইংরেজি ‘E’ আকৃতির। ‘E’-র প্রথম বাহুটা একটু ভেতরের দিকে ঢুকে এসেছে। সেই ভেতরের দিকে ঢুকে থাকা অংশটায় শুভজিৎ থাকতো। সম্ভবত তিনতলায়। কখনও-সখনও রুমে যাওয়া আসা। দেখা হ’লে টুকটাক কথা হতো। একটা লাজুক হাসি ঝুলে থাকতো সবসময়। এক হোস্টেলে বেশ ক’বছর…

ডাক্তারি পাশ করার পর হঠাৎ করেই জীবনের গতি বেড়ে যায়। ততদিনে আন্ডারগ্রাজুয়েট হোস্টেল ছেড়ে দিয়েছি। পোস্টগ্রাজুয়েট হোস্টেলে থেকে স্নাতকোত্তরের প্রস্তুতি নেওয়া। শিশু-চিকিৎসা নিয়ে পড়াশোনা করতে ইন্সটিটিউট অফ চাইল্ড হেলথে চলে আসি। শুভজিৎ দিল্লী থেকে শারীরবিদ্যায় স্নাতকোত্তর সম্পূর্ণ করে। ফোনে কিংবা মেসেঞ্জারে মাঝে মাঝে অল্পস্বল্প কথা হয়। পরিচিত কোনও বাচ্চা অসুস্থ হলে আমার পরামর্শ নেয়। চিকিৎসার ক্ষেত্রে সচেতনতামূলক বিভিন্ন লেখালেখি করে শুভজিৎ। অপবিজ্ঞান আর অজ্ঞতার ভরা অন্ধকারে আলো জ্বালানোর লোকের বড্ড অভাব। শুভজিৎ সেই কাজটা করার চেষ্টা করে। লেখার পর কোথাও ছাপানো বা পোস্ট করার আগে আমাকে পাঠায়। কৃমি সংক্রমণ, স্কেবিস, জলবসন্ত ইত্যাদি নিয়ে লেখা পাঠিয়েছে। কোথাও ভুল হচ্ছে কিনা জিজ্ঞেস করে। আমার ক্ষুদ্র সামর্থ্য মতো বলে দেওয়ার চেষ্টা করি। বলেছে “দাদা, তোমার থেকে অনুপ্রেরণা পাই।” আরও জানিয়েছে, এবার মন দিয়ে বাঁকুড়ায় নিজের গ্রামে জেনারেল প্র্যাকটিস করা শুরু করবে।

****

একটু ভুল লেখা হ’ল। এর সবটাই এখন অতীত। ‘আছে’ নয়, ‘ছিল’। শুভজিৎ আর নেই। ঠিক কী কারণে সে নিজেকে শেষ করে দিলো এখন সেসব কারণ খুঁজতে যাওয়া বৃথা। শেষ বছরদেড়েক সেরকম যোগাযোগ ছিল না। গতকাল সকালে মেডিক্যাল কলেজের বন্ধুদের গ্রুপে খারাপ খবরটা পেয়ে চমকে উঠেছিলাম! শুভজিৎ…!!

অনেকেই ভাবেন, ডাক্তার হলে আর চিন্তা কী? কাঁড়ি কাঁড়ি টাকা, ব্যাঙ্ক-ব্যালেন্স, হাইফাই লাইফ স্টাইল! অন্ততপক্ষে চল্লিশ বছর বয়সের আগে একজন জুনিয়র ডাক্তার কী পরিমাণ পরিশ্রম করেন এবং কী বেতন পান, সেটা জানলে অনেকেরই চোখ কপালে উঠবে। বাড়ির সাথে প্রায় সম্পর্ক ছিন্ন করে দ্বীপান্তরে বাস। নিজের জন্য সময়ের বড্ড অভাব। খাওয়া-দাওয়ার অবস্থা তথৈবচ। দুপুর গড়িয়ে খেতে বসতে বসতে ভাত ঠান্ডা, শক্ত হয়ে যায়। পান থেকে চুন খসলে এমনকি না খসলেও পদে-পদে গর্দান হারানোর ভয়। পাড়ার দাদা, লোকাল নেতা, গুগলপক্ক বাড়ির লোক… খাঁড়া উঁচিয়ে সব্বাই। অসংখ্য যন্ত্রণা, অগণিত মৃত্যু ছুঁয়ে দেখা। হার্ট পাম্প, অ্যাড্রিনালিন, স্যালাইন, শ্বাসনালীতে নল পরানো… যন্ত্রের মতো কাজ। কেউ ফেরে। কেউ ফেরে না। খসখসিয়ে ডেট সার্টিফিকেট লিখে এসে জুনিয়র ডাক্তার কী অবলীলায় চা সিঙ্গাড়া খায়। রাত্রে চাঁদ উঠে। নিদ্রামগ্ন পৃথিবীর নিরাপত্তার দায়িত্ব নিয়ে জুনিয়র ডাক্তার রাত জাগে। তারপর পারিবারিক জীবনের টানাপোড়েন। আর পাঁচজনের মতোই।

শুভজিৎ-এর চলে যাওয়ায় আমাদের দৈনন্দিন কাজকর্মের এক কানাকড়িও বদলাবে না। তথ্য জানাবে, ডাক্তারদের মধ্যে আত্মহত্যার প্রবণতা সাধারণ জনগণের তুলনায় আড়াই গুণ।

PrevPreviousপেন-কিলার
Nextনারী দিবসNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

ঝাড়খন্ডের ছাত্র আন্দোলনের সংহতিতে

August 23, 2026 No Comments

ঝাড়খণ্ডে ছাত্র আন্দোলন শেষ ১৬ দিন ধরে গোটা রাজ্যকে উত্তাল করেছে। আমরা এই ন্যায্য আন্দোলনের সংহতি তে রয়েছি প্রথম থেকেই। এই আন্দোলন যদিও প্রশ্নপত্র ফাঁসের

যাদবপুরে “বিদ্যার্থী”দের “গেরুয়া” তাণ্ডব এবং গণপ্রতিক্রিয়া

August 23, 2026 No Comments

২১.০৮.২০২৬-এ প্রকাশিত দুটি প্রথমসারির সংবাদপত্রের প্রথমপৃষ্ঠার শিরোনাম আশা করি এতক্ষণে সবাই পড়েছেন, দেখেছেন এবং জেনে গেছেন. (আনন্দবাজার – ২১.০৮.২০২৬) (দ্য টেলিগ্রাফ – ২১.০৮.২০২৬) (দ্য ওয়াল

We deserve justice. কেউ আটকাতে পারবে না।

August 23, 2026 No Comments

২২ আগস্ট ২০২৬ “তুমি কি ভেবেছো চুনকাম করলেই ইতিহাস মুছে যায়?প্রতিটি ইঁটের পাঁজরে ক্ষোভের আগুন জ্বলে ওঠে অমাবস্যায়।” “We Want Justice” এই লেখা বাঙালীর মন,

অভয়া মঞ্চর যূথবদ্ধ অবস্থান আজ আক্রান্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পাশে

August 22, 2026 No Comments

এক ১৪ আগস্ট মধ্যরাতে তৎকালীন শাসকের প্রশ্রয়পুষ্ট গুণ্ডারা, যাদের সংবাদমাধ্যম মিষ্টি করে দুষ্কৃতী বলে,এই শহরের এক অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠানে ঢুকে যথেচ্ছ ভাঙচুর করেছিল

আন্তর্জাতিক নারী কৃষক বর্ষ ও ভারতীয় বৈষম্য

August 22, 2026 No Comments

২০২৬ সালটিকে ইউনাইটেড নেশনস জেনারেল এসেম্বলির তরফ থেকে “আন্তর্জাতিক মহিলা কৃষক বর্ষ” হিসেবে ঘোষণা করা হয়েছে। কৃষির সঙ্গে যুক্ত মহিলাদের প্রতি কৃতজ্ঞতা জানাতে, আমাদের খাদ্যের

সাম্প্রতিক পোস্ট

ঝাড়খন্ডের ছাত্র আন্দোলনের সংহতিতে

West Bengal Junior Doctors Front August 23, 2026

যাদবপুরে “বিদ্যার্থী”দের “গেরুয়া” তাণ্ডব এবং গণপ্রতিক্রিয়া

Dr. Jayanta Bhattacharya August 23, 2026

We deserve justice. কেউ আটকাতে পারবে না।

Abhaya Mancha August 23, 2026

অভয়া মঞ্চর যূথবদ্ধ অবস্থান আজ আক্রান্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পাশে

Vishag Gupta August 22, 2026

আন্তর্জাতিক নারী কৃষক বর্ষ ও ভারতীয় বৈষম্য

Somnath Mukhopadhyay August 22, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

669457
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]