Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

টিটেনাস ঠেকাতে কী করবেন?

IMG_20200122_181705
Dr. Dipankar Ghosh

Dr. Dipankar Ghosh

General Physician
My Other Posts
  • January 30, 2020
  • 11:30 am
  • 5 Comments

গুঁফো ডাক্তার চেম্বারে বসে আছেন এমন সময় বিনা মেঘে বজ্রপাতের মতো রোরুদ‍্যমানা একজন মহিলা ওনার বরের কাঁধে ভর দিয়ে চেম্বারে ঢুকে ভয়ানক হাঁফাতে লাগলেন ।

ওনার স্বামী বললেন “টিটেনাস”

ডাক্তার এই দীর্ঘ জীবনে টিটেনাস রোগীকে অমন হেঁটে হেঁটে আসতে দ‍্যাখেন নি, তাই চশমা ভুরু সব টপকে ওনার চোখ কপালে উঠে গেলো ।

ভদ্রমহিলা বললেন “আমার পায়ে জং-ধরা পেরেক ফুটে গেছে – ও ডাক্তারবাবু আমার কি টিটেনাস হবে?”

ডাক্তার এতোক্ষণে দম ফেলার ফুরসৎ পান
“আরে আপনারা দাঁড়িয়ে ক‍্যানো? বসুন বসুন …”

বেশি কিছু বলার আগে জেনে নিই টিটেনাস রোগে কী কী হয় এবং কতটা ক্ষতিকর এই রোগ।

এই রোগের জীবাণুর নাম ক্লস্ট্রিডিয়া টিটানি। এরা স্বাভাবিকভাবে মল দ্বারা দূষিত মাটি, নোংরা পাথর, রাস্তা ইত্যাদিতে বাসা বাঁধে। সাধারণত মলের মধ্যেই এই জীবাণুর অবস্থান। এই রোগ শরীরে ঢুকলে চার থেকে পনেরো দিনের মধ্যেই রোগের লক্ষণ প্রকাশ পেতে থাকে। এতে গোটা শরীরের মাংসপেশির খিঁচুনি আরম্ভ হয় এবং এতটাই শক্তিশালী এই খিঁচুনি যে শরীরের হাড়গোড় পর্যন্ত ভেঙে যায় – শেষ পর্যন্ত বুকের পেশি এতটাই সঙ্কুচিত হয়ে যায় যে নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। রোগটি বড়োই ভয়ংকর। তাই আমরা কেটে গেলেই সঙ্গে সঙ্গে ইনজেকশন নিতে ছুটি।

সাধারণ টিটেনাস ইনজেকশনের মাধ্যমে আমাদের শরীরে অক্ষম জীবাণুদের ঢুকিয়ে দেওয়া হয়। তাদের দেখে দেখে শরীর ওদের বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি করে। আসলে আমাদের শরীরে প্রতিরোধক্ষমতা তৈরি করে।

যার আগে ভ্যাকসিন নেওয়াই নেই, কাটার পরে একটা ইনজেকশন তার কিন্তু প্রায় কোনো কাজ‌ই করে না। প্রথম ইনজেকশনের খুব বেশি হলে ছয় সপ্তাহের মাথায় আরেকটা এবং ছয় মাসের মাথায় তিন নম্বর ইনজেকশন নিলে দশ বছর পর্যন্ত প্রতিরোধক্ষমতা বজায় থাকে। এবং অবশ্যই কাটা ছেঁড়ার আগেই ইনজেকশনগুলো নিয়ে রাখতে হবে। অর্থাৎ কাটার আগেই সাবধান হবেন। সুতরাং প্রতি দশ বছরে একটা করে বুস্টার ডোজ ইনজেকশন নিতেই হবে।

যদি আগের সব ডোজ ঠিকমতো না নেওয়া থাকে অথবা ক্ষতটা মাটি বা রাস্তার বা পায়খানার মলে দূষিত হয়ে থাকে, তা হলে টিটেনাস ইনজেকশনের ডোজ আরম্ভ করতে হবে এবং যে হেতু এই ওষুধ শরীরের ভেতর প্রতিরোধক্ষমতা গড়ে তুলতে বেশ কিছু দিন সময় নেয় তাই বাইরে থেকে তৈরি করা ইমিউনোগ্লোবিউলিন বা রেডিমেড প্রতিরোধক অন্য একটা ইনজেকশনের মাধ্যমে ঢুকিয়ে দিতে হবে।

টিটেনাস জীবাণু শরীরে ঢুকলে সাধারণত দশ দিনের মাথায় রোগের লক্ষণ প্রকাশ করতে শুরু করে। এই রোগে প্রথমে চোয়ালের নড়াচড়া বন্ধ হয়ে যায়। তারপর মুখের মাংসপেশির সঙ্কোচন হয়ে বীভৎস একটি হাসির মতো মুখের আকৃতি হয়ে ওঠে। এই হাসির পোশাকি নাম রাইশাস সার্ডোনিকাস। তার পরে মৃত্যুহদূতের মতো হাজির হয় সমস্ত মাংসপেশির খিঁচুনি – রোগীর হাড়গোড় সব মাংসপেশির সঙ্কোচনে ভেঙে টুকরো টুকরো হয়ে যায়।

সুতরাং শিশুর জন্মের পর থেকেই প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলুন। কাটার আগেই ইনজেকশন দিন। নিজেও নিয়মিত ইনজেকশন নিন। মনে রাখবেন প্রিভেনশন ইজ বেটার দ্যানন কিওর।

PrevPreviousমেডিসিনের জ্ঞান, অ্যানাটমির জ্ঞান রাষ্ট্রের হত্যাকাণ্ড এবং কর্পোরেট পুঁজির ফলন
Nextএক গাঁয়ের ডাক্তারের গল্পNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
5 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Sujit Sen
Sujit Sen
6 years ago

কিছু প্রশ্ন রয়ে গেল, যদি উত্তর দেন তাহলে বিষয়টা আরও শচছ হয়ে যাবে। ডঃ ঘোষ।
১) জং ধরা লোহায় কাটলে কি টিটেনাস হয় না?
২) দশবছরে একটি করে বুস্টার ডোজ বলতে কি আপনি টিটেনাস টকসাইড ইনজেকশনর প্রথম ডোজ, ছয় সপ্তাহে দ্বিতীয় ডোজ এবং ছয় মাসে তৃতীয় ডোজ বুঝিয়ে ছেন?
৩) যদি আগের সব ডোজ ঠিকমতো না নেওয়া থাকে অথবা ক্ষতটা মাটি বা রাস্তার বা পায়খানার মলে দূষিত হয়ে থাকে তাহলে কি করতে হবে, ওনুচছেদ টি যদি আর একটু সহজ ভাবে বুঝিয়ে দেন তাহলে বিশেষ উপকৃত হই। নমস্কার নেবেন।

-2
Reply
দীপঙ্কর ঘোষ
দীপঙ্কর ঘোষ
Reply to  Sujit Sen
6 years ago

আমি আপনার জি মেইলে উত্তর দিয়েছি । দয়া করে একটু দেখে নেবেন ।

0
Reply
Shaima Akhi
Shaima Akhi
Reply to  দীপঙ্কর ঘোষ
5 years ago

এই প্রশ্নের সম্পুর্ন উত্তর আমিও জানতে চাই।

0
Reply
Rasel Ahomad Hridoy
Rasel Ahomad Hridoy
5 years ago

আমার পায়ে পেরেক ঢুকছে আজ ৬দিন,,পেরেক ঢোকার সাথে সাথে পা পুরিয়েছি লাম,,তার পরে ডাক্তারের কাছ থেকে ঔষুধ নিয়েছি,,পেরেক ঢোকার পরের দিন টিটি নাজ এর ইনজেকশন নিয়েছি,,এখুনও ক্ষতটা শোকায়নি,,হালকা ব্যথা আছে,,এখনও কোন সমস্যার সম্ভবনা আছে,,একটু জানাবেন কি কেউ দয়া করে

0
Reply
Dipankar Ghosh
Dipankar Ghosh
4 years ago

জং একটা কেমিক্যাল, এর সঙ্গে টিটেনাসের কোনও যোগাযোগ নেই।

0
Reply

সম্পর্কিত পোস্ট

ছত্তিশগড় শ্রমিক আন্দোলন ও শহীদ শংকর গুহ নিয়োগী স্মরণ

September 19, 2026 No Comments

বই প্রকাশ (তিনটি) ও তথ্যচিত্র প্রদর্শন  Book release(two books) and Documentary film show স্থান : রামমোহন লাইব্রেরী (সুকিয়া স্ট্রীট ও এ.পি.সি. রোডের সংযোগ স্থল)  ২৮

গণতান্ত্রিক ছাত্র সংসদ চাই। ভয়মুক্ত ক্যাম্পাস চাই।

September 19, 2026 No Comments

গণতান্ত্রিক ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে এন আর এস মেডিক্যাল কলেজের সাধারণ ছাত্রছাত্রীদের লড়াইয়ের প্রতি সংহতি জানাই। একটি মেডিক্যাল কলেজ শুধু ক্লাস, পরীক্ষা, হোস্টেল আর হাসপাতালের

মুক্তচিন্তার বিভিন্ন সংকট – রাষ্ট্র, সাম্প্রদায়িকতা এবং জনসমাজ

September 19, 2026 No Comments

আমার আলোচনা শুরু করছি প্যালেস্তানিদের ওপরে ইহুদিদের গত ৩ বছর ধরে লাগাতার ভয়ঙ্কর আক্রমণের কাহিনি দিয়ে। লিলি এবার্ট (জন্ম ১৯২৩) যে খুব পরিচিত নাম এমনটা

সিরাত: জীবন খুঁজে দেয়

September 18, 2026 No Comments

ইসলাম বলে সিরাত হল সেতু। নরক আর স্বর্গের মাঝখানে।সিরাত পেরিয়ে পৌঁছোতে হয় সেই স্বর্গীয় তপোবনে।কিন্তু স্বর্গ কোথায়? ছবির শুরুতেই পরিচালক টাইটেল কার্ডে নামের নিচেই লিখে

চরিত্রহননই যাদের একমাত্র কাজ

September 18, 2026 1 Comment

মাননীয় তথাগত রায় জানেন না এরকম জিনিস খুব কম আছে। যা কেউ জানে না সে সম্পর্কেও তার জ্ঞান অসাধারণ। এবং, সবসময় বলেন খুব জোর দিয়ে

সাম্প্রতিক পোস্ট

ছত্তিশগড় শ্রমিক আন্দোলন ও শহীদ শংকর গুহ নিয়োগী স্মরণ

Doctors' Dialogue September 19, 2026

গণতান্ত্রিক ছাত্র সংসদ চাই। ভয়মুক্ত ক্যাম্পাস চাই।

West Bengal Junior Doctors Front September 19, 2026

মুক্তচিন্তার বিভিন্ন সংকট – রাষ্ট্র, সাম্প্রদায়িকতা এবং জনসমাজ

Dr. Jayanta Bhattacharya September 19, 2026

সিরাত: জীবন খুঁজে দেয়

Sanjoy Mukherjee September 18, 2026

চরিত্রহননই যাদের একমাত্র কাজ

Dr. Amit Pan September 18, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

677308
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]