Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

প্রথম শিক্ষক

IMG_20220907_224824
Dr. Santanu Patra

Dr. Santanu Patra

Eye surgeon, previously health administrator
My Other Posts
  • September 8, 2022
  • 7:51 am
  • No Comments

তখন ক্লাস থ্রি। লেখাপড়ায় ভয়ানক অন্যমনস্ক। আজ যেগুলো পড়ানো হতো কালই ভুলে যেতাম। পাড়াপড়শী সবাই বলাবলি করতো সুধীর মাস্টারের ছেলেটা আস্ত গবেট। কেউ কেউ আবার আমাকে গবেটানন্দ বলে ডাকা শুরু করেছিল‌। স্পষ্ট মনে আছে রোজ সন্ধ্যায় ঠাকুরঘরে মা কেঁদে উঠে বলতো ‘ ঠাকুর এমন একটা জড়বুদ্ধির ছেলেকে কেন পাঠালে? পাঠালে যখন ছেলেটাকে মানুষের মতো মানুষ করো’।

ওসব কান্নাফান্না তে আমার মন বিচলিত হতো না‌। মহানন্দে ঊর্ধ্বপদ দোল খেতাম শিমুলের ডালে… কিংবা ডুব সাঁতারে পুরো পুকুর ক্রশ করে জেগে উঠতাম ওপারে। মাঝরাতে চুপিচুপি উঠে ভিডিও দেখতে চলে যেতাম পাশের গ্রামে। গ্রামগঞ্জে তখন ভিডিও দেখার হিড়িক ছিল। সামনে ভিসিপি চলতো আমরা খড় পেতে বসে, হাঁ করে সব গিলতাম।

রোদঝলমলে এক গ্রীষ্মের দুপুরে মর্নিংস্কুল থেকে ফিরে বইয়ের ব্যাগ রেখে পুকুরে ঝাঁপ দিয়ে সাঁতার কাটছি, বাবা এসে হাজির। কান ধরে জল থেকে বাবা আমাকে তুললেন, তখন আমার বস্ত্রহীন তৈলঙ্গস্বামীর মতো অবস্থা‌। শুরু হল মার… মারের প্রাবল্য সময়ের সাথে সাথে বাড়তে লাগলো। লোক জমতে লাগল, রব উঠল ‘ আর মেরো না, মরে যাবে ছেলেটা’। সব শেষে, উঠোনে রাখা আস্ত একটা পাথরে বাবা আমাকে আছড়ে ফেললেন। ধাক্কার চোটে চোখের সামনে মহাশূন্য ও নক্ষত্রমণ্ডল দেখতে লাগলাম।

তারপর কী যে হল! যাই পড়ি সব মুখস্ত হয়ে যায়। সাতদিনের ভেতর সব বইয়ের প্রতিটা পাতা আমার আত্মস্থ‌। ক্লাস ফাইভ থেকে প্রথম হয়ে সিক্সে উঠলাম। সিলেবাসের সব পড়া আমার স্মৃতিতে… ক্লাসের সব বই শেষ হয়ে যেতে আড্ডা গাড়লাম শ্রীনিবাস স্মৃতি পাঠাগারে। কয়েকবছর ভেতর পুরো লাইব্রেরি ফিনিশ, শরদিন্দু অমনিবাস থেকে জেমস হেডলি চেজ‌।

বাবার একদিনের পিটুনিতে আমার স্মৃতি খুলে গিয়েছিল। যার পুরোটা ফায়দা তুলেছি ডাক্তারি পড়তে এসে। ডাক্তারিতে প্রচুর ইনফরমেশান মনে রাখতে হতো‌। ছোটোবেলায় বাবার সেই ভয়ানক মারের চিহ্ন এখনও আছে কয়েকটা। পিঠের একটা কাটা দাগ এখনো মেলায় নি‌। মাঝে মাঝে ওখানে হাত রাখি, মনে মনে বলি আরও কতগুলো দাগ কেন দিলে না বাবা? তাহলে আরো ভালো মানুষ হতে পারতাম। শিক্ষক দিবসে আমার প্রথম শিক্ষক; বাবাকে প্রণাম জানালাম। হাত তুলে বাবা আজ আমাকে আশীর্বাদ করলেন।

স্ট্রোকের থাবা এসে কেড়ে নিয়েছে
বাবার অর্ধেক জীবন।
আশীর্বাদের মুদ্রা তাই বদলেছে বিস্তর
পুরো হাত আর ওঠে না এখন

বয়স বেড়েছে আমারও
সঞ্চয়ে জমেছে অজ্ঞানতা কিছু
আধখানা আশীর্বাদ নিয়ে
আমাকে খুশি থাকতে হয়―
কতকিছু না পাওয়া অভিমানী বালকের মতো।

৫.৯.২০২২

PrevPreviousআছড়ে পড়ছে ভাইরাল জ্বরের ঢেউ
NextОфициальный сайт Мостбет Ставки на спорт MostbeNext
3 2 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

Five Lessons Bacteria Can Teach Humanity

August 24, 2026 No Comments

ডিলিটেড ভোটার দের নাম তোলার দাবীতে ২রা সেপ্টেম্বর প্রধান বিচারপতির কাছে গণডেপুটেশন সফল করুন।

August 24, 2026 No Comments

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হয়ে গেল। সরকার পরিবর্তনও হয়ে গেছে। ক্ষমতায় এসেছে বিজেপি। কিন্তু এবারের নির্বাচনে সবচেয়ে খারাপ দিক হল, প্রায় সাড়ে ৩২ লাখ মানুষ তাদের

স্মৃতি কেউ মুছে দিতে পারবে না।

August 24, 2026 No Comments

‘মুছে দেওয়া’ শাসকের অত্যন্ত প্রিয় অস্ত্র। সময় যায়, শাসকের মুখ পাল্টায়, কিন্তু এই অস্ত্রের ব্যবহার বদলায় না। নিপীড়ন ও দমন-পীড়নের চিহ্ন মুছে দিয়ে মানুষকে ভুলিয়ে

যাদবপুরে “বিদ্যার্থী”দের “গেরুয়া” তাণ্ডব এবং গণপ্রতিক্রিয়া

August 23, 2026 1 Comment

২১.০৮.২০২৬-এ প্রকাশিত দুটি প্রথমসারির সংবাদপত্রের প্রথমপৃষ্ঠার শিরোনাম আশা করি এতক্ষণে সবাই পড়েছেন, দেখেছেন এবং জেনে গেছেন. (আনন্দবাজার – ২১.০৮.২০২৬) (দ্য টেলিগ্রাফ – ২১.০৮.২০২৬) (দ্য ওয়াল

We deserve justice. কেউ আটকাতে পারবে না।

August 23, 2026 No Comments

২২ আগস্ট ২০২৬ “তুমি কি ভেবেছো চুনকাম করলেই ইতিহাস মুছে যায়?প্রতিটি ইঁটের পাঁজরে ক্ষোভের আগুন জ্বলে ওঠে অমাবস্যায়।” “We Want Justice” এই লেখা বাঙালীর মন,

সাম্প্রতিক পোস্ট

Five Lessons Bacteria Can Teach Humanity

Satya Sagar August 24, 2026

ডিলিটেড ভোটার দের নাম তোলার দাবীতে ২রা সেপ্টেম্বর প্রধান বিচারপতির কাছে গণডেপুটেশন সফল করুন।

Sangrami Gana Mancha August 24, 2026

স্মৃতি কেউ মুছে দিতে পারবে না।

West Bengal Junior Doctors Front August 24, 2026

যাদবপুরে “বিদ্যার্থী”দের “গেরুয়া” তাণ্ডব এবং গণপ্রতিক্রিয়া

Dr. Jayanta Bhattacharya August 23, 2026

We deserve justice. কেউ আটকাতে পারবে না।

Abhaya Mancha August 23, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

669576
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]