Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

ফেরার টিকিট

296029594_10221919927447289_7088655257015296557_n
Dr. Koushik Lahiri

Dr. Koushik Lahiri

Dermatologist
My Other Posts
  • August 7, 2022
  • 9:55 am
  • One Comment
একরকম নিয়ম হয়েই গিয়েছিল। প্রতি শুক্রবার শেয়ালদা থেকে ভোরের কাঞ্চনজঙ্ঘা ধরে বর্ধমান, আবার শনি বা রবিবারের ফিরতি শান্তিনিকিতেন ধরে হাওড়া!
সেদিন একটু আলাদা! ৪ আগস্ট, শুক্রবার। ২০০৬।
বর্ধমানে গাড়ি নিয়ে পৌঁছে গেছি সকাল সকাল। সেদিনই আমাকে কলকাতায় ফিরতে হবে!
পরদিন ভোরবেলা আবার হায়দ্রাবাদ যাওয়া যে!
টেলিফোন কোম্পানি বাড়িতে ইন্টারনেটের কানেকশন দিয়েছে। সেই তার দিয়ে ডায়াল আপ কানেকশন! মোডেমে লেখা আছে বটে ছাপ্পান্ন kbps কিন্তু তিরিশ-চল্লিশ kbps হলেই বর্তে যাই!
আমি নিচের ঘরে বিছানায় ল্যাপটপের ওপর উপুড় হয়ে নেটের স্পিড পরখ করছি। আর শেষ মুহূর্তের কাজ গুলো ঝালিয়ে নিচ্ছি! আমি আমাদের ত্বক বিশেষজ্ঞ সমিতির জাতীয় সাধারণ সম্পাদক।
হায়দ্রাবাদে সমিতির কেন্দ্রীয় কমিটির মহাবৈঠক যেখানে জাতীয় কর্মসমিতি এবং কেন্দ্রীয় কমিটির সদস্যরা ছাড়াও প্রবীণ প্রাক্তন জাতীয় সভাপতি, প্রাক্তন সাধারণ সম্পাদক, প্রাক্তন কোষাধ্যক্ষরাও আসবেন। আর থাকবেন প্রতিটি রাজ্য শাখার সভাপতি-সম্পাদকরাও।
জাতীয় সাধারণ সম্পাদক হিসেবে প্রধান উদ্যোক্তা আমিই, আমারই আমন্ত্রণে আসছেন অভ্যাগতরা!
উদ্বোধন হবে সমিতির ওয়েবসাইট, উন্মোচিত হবে সমিতির সংবিধান, সংবাদ পত্রিকা বা নিউজ লেটার, পেশ করা হবে কার্যবিবৃতি। এই সব কিছু আমার ল্যাপটপেই!
বাবা এলেন একতলায় আমার কাছে। হাতে এই ট্রেনের টিকিটটা, পরের সপ্তাহের ফেরার টিকিট। এটাই প্রতি সপ্তাহের নিয়ম।
প্রতি সপ্তাহের ফেরার টিকিটটা বাবা কাটিয়ে রাখতেন আর আমি বর্ধমানে গেলে পরদিনের ফেরার টিকিটটা আমাকে দিয়ে দিতেন। একটা ডায়েরিতে নিজে হাতে আবার লিখে রাখতেন হিসেবটা।
তখন বর্ধমান-হাওড়া শান্তিনিকেতন এক্সপ্রেসের এসি চেয়ারকার টিকিটের দাম ছিল ১৯৭ টাকা
আমি দু তিন সপ্তাহ পর পর ধার শোধ করে দিতাম। সে সপ্তাহেও তাই করলাম।
বাবা-মা সেদিন শান্তিনিকেতন যাচ্ছিলেন। টিকিটটা নেবার সময় লক্ষ্য করলাম বাবার গায়ের রংটা একটু বেশীই যেন উজ্জ্বল দেখাচ্ছে! এমনিতেই গৌরবর্ণ, একটু হলদেটে। কিন্তু সেদিন যেন আরো ফর্সা লাগছিলো।প্রায় জ্যোতি বেরোচ্ছে!
-হিমোগ্লোবিন ঠিক আছে তো ?
-করলাম তো গত সপ্তাহে, ঠিকই আছে। ইঞ্জেকশনটাও চলছে।
বাবা মা শান্তিনিকেতন চলে গেলেন, বিকেলে আমিও ফিরে গেলাম কলকাতায়। সঙ্গে বাবার দেওয়া সেই ফেরার টিকিট।
ভোর রাতে শান্তিনিকেতন থেকে মায়ের ফোন, হাঁপানির কষ্ট হচ্ছে বাবার। একটু অ্যাস্থম্যাটিক অবশ্যই! কিছু কিছু খাবারে সমস্যা হয়! সেরকম কিছু হবে হয়ত!
জিজ্ঞেস করে বুঝলাম, বুকে পিঠে কোনো যন্ত্রণা নেই। শুধু নিঃশ্বাসের কষ্ট। গতকাল রাতে শুনেছিলাম চেম্বার থেকেই ডান হাতের কবজিতে একটা ব্যথা হচ্ছে। কিন্তু পেশাদারী দায়বদ্ধতা থেকে কাউকে ফিরিয়ে দেন নি। সবাইকে দেখেই বাড়ি ফিরেছেন।
কফি খেতে বললাম। আর একটা ডেরিফাইলিন। বোন ভগ্নীপতি (মুমু-দেবাশিস)-কে ভোরবেলায় ফোন করে পরিস্থিতি আলোচনা করে রওনা হলাম হায়দ্রাবাদ। সর্বভারতীয় সম্মেলন, সব দায়িত্ব আমার!
এয়ারপোর্ট থেকে স্থানীয় চিকিৎসকের সঙ্গে কথা হল। প্রেশার নর্মাল, তবে শ্বাসকষ্টটা আছে।
মাকে ঘিরে চুয়াদি-কেতন আর আমাদের পড়শিরা। মুমু-দেবাশিস ততক্ষণে শান্তিনিকেতনের পথে।
হায়দ্রাবাদ পৌঁছে, শুনলাম বাবাকে সিয়ান হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, আর দেবাশিস-মুমু অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে কলকাতা নিয়ে যাচ্ছে।
হায়দ্রাবাদ এয়ারপোর্টে পৌঁছেই ফেরার টিকিটের ব্যবস্থা করে নিলাম ।
আমার অ্যাপোলোতে বলাই ছিল, মুমুও বলে রেখেছে ওর কর্মস্থল সিএমআরআই-তে।
হোটেলের ঘরে বসে জাতীয় কোষাধ্যক্ষ, আমার শিক্ষক এবং বাবার একসময়ের সহকর্মী ডাঃ অরিজিৎ কুন্ডুকে সব ফাইল ট্রান্সফার করে পরের দিনের সম্মেলনের সব দায়িত্ব বুঝিয়ে দিলাম। জাতীয় সভাপতি ডাঃ সুরেশ যোশীপুরাকে জানালাম এই আপদকালীন পরিস্থিতি কথা!
অভাবনীয় আর অভূতপূর্ব অবস্থা! সমিতির কেন্দ্রীয় সম্মেলনের প্রধান আয়োজক ও আহ্বায়ককে হঠাৎ ফিরে যেতে হচ্ছে! কেউই বুঝতে পারছেন না কি করে সম্পন্ন হবে সেই মহাযজ্ঞ!
ডাঃ কুন্ডু শান্তভাবে সাহস দিলেন।
আমি হোটেল থেকে ফের এয়ারপোর্ট যাবার গাড়িতে উঠতে যাব, দেবাশিসের ফোনটা এলো।
মোবাইলে ওর নামটা ভেসে উঠতেই আমি বুঝতে পারছিলাম, ঠিক কী খবর শুনবো! ঘড়িতে তখন ঠিক তিনটে বেজে কুড়ি মিনিট। ৫ আগস্ট। ২০০৬।
কিছু কিছু অনুপস্থিতির একটা স্থিতিও থাকে।
বাবার দেওয়া সেই ফেরার টিকিটটা আজও আমার কাছেই থাকে, যেখানেই যাই।
পিছুটানগুলো যতই নিরাশ্রয় হয়ে আসুক, ফিরতে হবে যে!
PrevPreviousঠিকানার খোঁজ
Nextমেডিক্যাল কলেজের ইতিহাস (২য় পর্ব) – ১৮৬০ পরবর্তী সময়কালNext
5 1 vote
Article Rating
Subscribe
Notify of
guest
guest
1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Dr Sudeshna Lahiri
Dr Sudeshna Lahiri
4 years ago

তোমার লেখার কোনও তুলনা হয় না I

0
Reply

সম্পর্কিত পোস্ট

শুধু মৃত্যু-তারিখটা বাকি।

August 21, 2026 No Comments

একটা জিনিস লক্ষ্য করেছেন? ফেসবুক আর “ফেসবুক” নেই — এখন ওটা একটা বিজ্ঞাপনী প্যামফলেট, যেখানে মাঝেমধ্যে মানুষ ভুল করে ঢুকে পড়ে। একটা সময় ছিল, সকালে

এদের সহনাগরিক বলতে লজ্জা হয়

August 21, 2026 No Comments

কিংসফোর্ডকে লক্ষ্য করে ক্ষুদিরাম বসুর ছোঁড়া বোমাটা সেদিন সঠিক লক্ষ্যে লাগেনি। এক অর্থে ব্যর্থ। সেই ব্যর্থ মানুষটিকে নিয়ে লিখতে বসার কিছুতো কারণ থাকবে। সেটা জানার

নকশালবাড়ি আন্দোলন এবং হিংসা

August 21, 2026 No Comments

তখন আমরা বেশ ছোট। বোধ হয় সেভেন-এইটে পড়ি। বাড়ির সামনে হরি সাহার মুদিখানার দোকান ছিল। সেখানে কিছু একটা কিনতে গিয়েছি। মনে আছে, কারও সঙ্গে আমার

মা মনসার পূজা

August 20, 2026 No Comments

**হ্যালো গাইজ** 🐃🐃🐃 আজ মা মনসার পূজা। যে ক’জন দেব-দেবীর সাথে আমার আত্মিক সম্পর্ক, যাদের আমি ভক্তি ভরে প্রত্যহ প্রণাম করি, মা মনসা তাঁদের একজন।

২২শে শ্রাবণ

August 20, 2026 No Comments

এক খিদিরপুরের ট্রামলাইন। প্রথম হেমন্তের ঝোড়ো বিকেল। পাতাঝরার বেলা এখন। প্যান্টের দু’পকেটে দু’হাত ঢুকিয়ে ছেলেটা হাঁটছে — এলোমেলো, উদ্দেশ্যহীন। পাশে ফোর্ট উইলিয়ামের সামনের রাস্তা দিয়ে

সাম্প্রতিক পোস্ট

শুধু মৃত্যু-তারিখটা বাকি।

Dr. Arjun Dasgupta August 21, 2026

এদের সহনাগরিক বলতে লজ্জা হয়

Dr. Samudra Sengupta August 21, 2026

নকশালবাড়ি আন্দোলন এবং হিংসা

Kanchan Sarker August 21, 2026

মা মনসার পূজা

Dr. Aindril Bhowmik August 20, 2026

২২শে শ্রাবণ

Dr. Sukanya Bandopadhyay August 20, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

668841
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]