Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

মারীর দেশের আবাহনী

IMG-20200918-WA0037
Dr. Soumyakanti Panda

Dr. Soumyakanti Panda

Paediatrician
My Other Posts
  • September 21, 2020
  • 7:23 am
  • No Comments

খবরের কাগজ পড়ি না, টিভি দেখি না…..সে বহুদিন হ’ল। চারপাশের খবরও আর সেভাবে পাই না। কোভিডের গ্রাফ কদ্দূর উঠে আর কদ্দূর নেমে গেল, ভ্যাক্সিন ঠিক কোন স্টেশনে দাঁড়িয়ে সেসব আমার জানা নেই। শুধু প্রতিদিন সহকর্মীদের অকালে ঝরে যাওয়ার খবর পাই। নীরবে শ্রদ্ধা জানানো ছাড়া আর কিছুই করার থাকে না। কাজ, ব্যায়াম, বই, খুব দরকারি কিছু হাতে গোনা ফোন আর ঘুম.. এই নিয়েই আপাতত থোড়-বড়ি-খাড়া জীবনের রোজনামচা।

গত পরশু কেউ একজন না বললে জানতেই পারতাম না আজ মহালয়া। শুধু আমি নয়, সহকর্মীদের বেশিরভাগের দশা-ই এরকম। আজই যেমন একজনের সাথে প্রায় একচোট হওয়ার উপক্রম। তিনি কারও কাছে শুনেছেন আজ বিশ্বকর্মা পুজো। আমি শুনেছি মহালয়া। দুজনেই নিজেদের দাবী নিয়ে অনড়। কেউ কাউকে এক ইঞ্চি ছেড়ে কথা বলছি না। প্রায় মিনিট দশেক তর্কাতর্কির পর যখন জানা গেল আজ আসলে দুটোই.. যাক গে! নিজেদের ভেবলে যাওয়ার মুখের সামনে আয়না ধরে নি কেউ।

সিনিয়র ম্যাডাম গতকালই বলে রেখেছিলেন আজ খুব সকালে রাউন্ড দেবেন। সেইমতো আমরা ‘ছোট ডাক্তার’রা ওয়ার্ডে ভিড় জমিয়েছিলাম। নবজাতকের ওয়ার্ড। এ এক বিচিত্র রাজ্য! কোনও ব্যাটা উল্টে পেছন উঁচু করে শুয়ে আছে, কাউকে দুধ খাওয়াতে গিয়ে মা আর নার্সদিদি জেরবার, কেউ জন্মগত অঙ্গবিকৃতি নিয়ে প্রতিকূল পরিবেশের সাথে লড়ে যাচ্ছে, কারও সকাল সকাল চিল চিৎকারে কান পাতা দায়, কেউ জীবাণু সংক্রমণে ধুঁকছে, কারও মাথা অব্দি জন্ডিস পৌঁছে গেছে, কেউ খিঁচুনিতে মৃতপ্রায়। ভেতরে রোগজর্জর সদ্যোজাত আর বাইরে উদ্বিগ্ন বাড়ির লোক- এর মাঝে পড়ে প্রায় চিড়েচ্যাপ্টা অবস্থা।

এরই মধ্যে ইমার্জেন্সিতে প্রবল শ্বাসকষ্ট নিয়ে এসে পড়েছে এক অপরিণত নবজাতক। শ্বাসকষ্টে ধুঁকতে ধুঁকতে ছোট্ট শরীরটা নীল। ফুসফুস ফুলিয়ে রাখার তরল সঠিকভাবে তৈরি হয়নি। ফলে বুকের খাঁচা চুপসে যাচ্ছে বারবার। অনেক কসরত করে তাকে খানিক স্থিতিশীল করতে না করতে পাশের বেডের বাচ্চার রক্তশর্করার মাত্রা পড়ে এসেছে! আবার ত্রাহি ত্রাহি রব!

সব সামলে-সুমলে এবার ছুটি লেখার পালা। আইভিএফ হওয়া মায়ের বাচ্চাটার আজ ছুটি। পেটের ইনফেকশন, জ্বর নিয়ে ভর্তি হয়েছিল। পেট ফুলে জয়ঢাক, সঙ্গে বমি আর জলশূণ্যতা। এক সপ্তাহ বাদে সে আজ সুস্থ হয়ে বাড়ি যাচ্ছে। ছুটি লেখার সময়েও খেয়াল করিনি, বাচ্চার নাম অদ্রিজা! আবাহনের দিন সমাগত। মায়ের তো এবার বাড়ি ফেরারই পালা..

পুজোর আচারে বিশ্বাস হারিয়েছি বহুদিন। মহালয়ায় ভোরে ওঠা, রেডিও শোনা.. সেসবেরও পাট চুকেবুকে গেছে। মহালয়ার আর নতুন কোনও অর্থ খুঁজে পাই না। তবু এখনও স্যাঁতসেঁতে সকাল, কাশফুল আর বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের স্তোত্রপাঠ শুনলে কিছুক্ষণের জন্য হারিয়ে যাই। কড়া অ্যান্টিবায়োটিক, ভেন্টিলেটরের অ্যালার্ম, রক্তের ব্যাগ, স্টেথোস্কোপ, স্যানিটাইজার, স্যালাইন.. সবকিছুর মধ্যে থেকেও সবকিছুর থেকে বহুদূরে এ আমার একান্ত অবসর। আমার বিবর্ণ অসামাজিকতায় দু-এক পোঁচ রঙ।

বাইরে রাস্তাঘাট ফাঁকা। পুরো ছুটির আমেজ। যদিও একমাস বাদে পুজো আর করোনা মিলিয়ে সেই চেনা উদ্দীপনা নেই। তবু নতুন করে বেঁচে ওঠার গান বাজতে শুরু করেছে।

মারীর দেশের উৎসবের দিনে আমাদেরও সময় হয়ে এল। ‘অসুর’ সাজার।

***************

চিত্রগ্রাহকঃ মনোজিত খামরাই। গতবছর শালবনীতে তোলা।

PrevPreviousরাম্ভী (পর্ব -৬)
Nextকরোনার সময় পালস অক্সিমিটারNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

জীবনের অধিকার, ঐক্যবদ্ধ বাম, এবং গণ আন্দোলন

June 23, 2026 1 Comment

নতুন সরকার এসেই তাদের জাত চিনিয়ে দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন সেনাপতি এখন মসনদে। ২০১১ সাল থেকে বারবার আমরা দেখেছি বিরোধীদের উপর সন্ত্রাস—শারীরিক নিগ্রহ, খুন, পার্টি

প্রগতির শব্দ

June 23, 2026 No Comments

রাষ্ট্র-লিখিত যত আইনের বই তো, জনতার অভিমত তাতে উড়ো খই তো সামান‍্য এ কথাটা মনে রাখা দরকার জনতার ভালো চেয়ে চলেছেন সরকার, যা করেন মসনদ,

পুরুষের শুক্রাণু কম হলেও কীভাবে IUI এর সাফল্যের হার বাড়ানো যাবে?

June 23, 2026 No Comments

পশ্চিমবঙ্গের স্বাস্থ্য পরিষেবায় নিয়োগ দুর্নীতির অবসান কল্পে রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের সাংবিধানিক ভুমিকার পুনঃপ্রবর্তনের প্রয়োজনীয়তা

June 22, 2026 No Comments

হেলথ সার্ভিসেস অ্যাসোসিয়েশনের দাবী পশ্চিমবঙ্গের স্বাস্থ্য পরিষেবায় নিয়োগ দুর্নীতি নিয়ে অভিযোগ অনেক দিনের। বিশেষ করে আর জি কর কান্ড ও হুমকি সংস্কৃতির প্রেক্ষিতে এই বিষয়টি

অবিলম্বে NEET SS ২০২৫ কাউন্সেলিং শুরু করতে হবে।

June 22, 2026 No Comments

NEET Super Specialty (NEET SS) ২০২৫ পরীক্ষার ফল প্রকাশের প্রায় ছয় মাস অতিক্রান্ত হলেও এখনও পর্যন্ত কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হয়নি। দেশের অন্যতম কঠিন ও প্রতিযোগিতামূলক

সাম্প্রতিক পোস্ট

জীবনের অধিকার, ঐক্যবদ্ধ বাম, এবং গণ আন্দোলন

Kanchan Sarker June 23, 2026

প্রগতির শব্দ

Arya Tirtha June 23, 2026

পুরুষের শুক্রাণু কম হলেও কীভাবে IUI এর সাফল্যের হার বাড়ানো যাবে?

Dr. Indranil Saha June 23, 2026

পশ্চিমবঙ্গের স্বাস্থ্য পরিষেবায় নিয়োগ দুর্নীতির অবসান কল্পে রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের সাংবিধানিক ভুমিকার পুনঃপ্রবর্তনের প্রয়োজনীয়তা

Dr. Hiralal Konar June 22, 2026

অবিলম্বে NEET SS ২০২৫ কাউন্সেলিং শুরু করতে হবে।

West Bengal Junior Doctors Front June 22, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

635291
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]