Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

মারীর দেশে তৃতীয় ঢেউ

271441195_4744351392323955_6173839636958181466_n
Dr. Soumyakanti Panda

Dr. Soumyakanti Panda

Paediatrician
My Other Posts
  • January 6, 2022
  • 6:25 am
  • No Comments
দ্বিতীয় বর্ষপূর্তি বিশেষ ৩৪
– ধুস শালা! ওসব **র করোনা-ফরোনা পেছনে গুঁজে শান্ত হয়ে শুয়ে পড়ুন
– সব কিছুতে ব্যবসা পেয়েছিস বোকা? সব ভ্যাক্সিন বেচার ছক। পাবলিক গা* নাকি?
– কোথায় তোদের সেপ্টেম্বর-অক্টোবর? কোথায় তোদের থার্ড ওয়েভ? পুরো পুজো মাস্ক না পরেই ঘুরেছি। বড়দিনেও চুটিয়ে মস্তি করেছি। তোর কোভিড আমার ইয়েটাও ছুঁতে পারবে না।
– পুরোটাই মিডিয়া আর এই ছাগলের অষ্টম সন্তান ডাক্তারদের বানানো গল্প। কোভিড বলে কোনোদিনই কিছু ছিল না।
– আজকাল ফেসবুকে কোভিড নিয়ে অনলাইন নিউজগুলো দেখবি… বারোশো লাইক। তার মধ্যে আটশো হাহা।
****
বহুদিন আগে মহাপুরুষেরা বলে গেছেন জীবনের কোনও কিছুই ফেলনা নয়। সবটাই অর্জন। অতঃপর যখন শিখলাম কোভিডের ভয়ে নিট পিজির মতো গুরুত্বপূর্ণ ডাক্তারি পরীক্ষা বারবার পিছিয়ে দেওয়া যায় অথচ যাবতীয় ভোট-ঘোঁট, খেলা-মেলা পুরোদমে চলতে পারে তখন মনে করেছি- আহা! এই শেখাটাও তো কম নয়… ফুর্তির দিনে কোভিডও ভরসন্ধেবেলায় দিশি টেনে রাস্তার পাশে ভোঁসভোঁসিয়ে ঘুমোয় সম্ভবত। কী লাভ ফালতু লোকের শরীরে ঢুকে ক্যাচাল বাঁধানোর? ইনফেকশন বাড়লেই রোজ রোজ গরম গরম খবর, হাজারো সংখ্যার কচকচি। এত হইচই হ’লে হার্দিক পান্ডিয়ার হাতঘড়ির দাম কিংবা সেলিব্রিটি দম্পতির বাচ্চার ন্যাপি বদলানোর মতো গুরুত্বপূর্ণ খবর মিস হয়ে যায়। ভাল্লাগে না!
সবকিছু বেশ চলছিল। হঠাৎ একদিন কোনও এক উজবুক খবর দিলো আবার কোভিড বাড়ছে। শুনে সম্মিলিত জনতার সে কী হাসির ধুম! বাংলা খিস্তির দিগন্তে কত নতুন নতুন তারকার আবির্ভাব! অন্য কিছুতে না হোক অন্তত খিস্তিশিল্পে বাঙালীর উন্নতির উজ্জ্বল ভবিষ্যৎ দেখে শিহরিত হচ্ছিলাম। মাঝে মাঝেই সর্বঘটের কাঁঠালিকলারা ঝলসে উঠছিলেন, “বুইলেন না জগদীশবাউ, সব মার্কিন সাম্মাজ্যবাদের চকান্তো। সাদারণ মানুষকে ভাতে মারার নোংরা খেলাটা বুজে নিন।” বলেই রাস্তার ওপরে পচাৎ করে একদলা থুতুসহ পানের পিক…
শেষ ক’দিনে কোভিড শুধু সংখ্যায় বাড়েনি, এটা কোভিডের সুনামি। সে যাই হোক, মেলা-পুজো-ভোটের প্রচারের মতো অত্যাবশ্যকীয় জিনিস বন্ধ রাখা সম্ভব নয় কিন্তু লোকাল ট্রেন, বাস, স্কুল-কলেজ বন্ধ করে দেওয়াটা আশু প্রয়োজন।
মাঝে বেশ কিছুদিন হাসপাতালে জ্বরের রোগীর সংখ্যা একশো’র নিচেই থাকছিল। এখন আবার সেটা দু’শো ছাড়াচ্ছে। “ডাক্তারবাবু, এই জ্বরটা করোনা নয় তো?” প্রশ্নগুলো আবার ফিরে এসেছে। বহুদিন খালি পড়ে থাকা আইসোলেশন ওয়ার্ড ভরতে শুরু করেছে। ক’দিনে যতবার প্যারাসিটামল লিখেছি সেটা পরপর লিখলে বোধহয় চাঁদে যাওয়ার সমান হ’ত। পরবর্তী সম্ভাব্য ছবিটা বলে ফেলার মতো বাড়তি মাথা আমার নেই।
“ডাক্তারবাবু, একটু বেশি দিনের ওষুধ লিখে দিবেন। সবাই বলতিছে নাকি আবার আবার ট্রেন-বাস বন্ধ হ’তে পারে…”
একটানা সর্দি-কাশির একঘেয়ে প্রেসক্রিপশন লেখায় ছেদ পড়লো। এই বাচ্চাকে অন্তত মাসে একবার করে দেখিয়ে যাওয়ার কথা বলা হয়েছিল। এসেছে প্রায় ন’মাস বাদে। স্বাভাবিকভাবেই খিঁচিয়ে উঠলাম।
– হঠাৎ অর বাবা মারা গেল। টাকাপয়সারও সমস্যা।
– ওহ্! কী হয়েছিল বাবার?
– খুন
এত নির্লিপ্তভাবে ‘খুন’ বলা শুনে চমকে উঠলাম।
– অটো চালাইত। হাতে সনার আংটি ছিল। অর বন্ধুরাই খুন করে…
পেন থেমে গেছে। ভদ্রমহিলা ফুঁপিয়ে ফুঁপিয়ে বলছেন- – এখন দেখি যদি কারো ঘরে বাসন মাজা, কাপড় কাচার কাজ পাই… দু’টা বাচ্চা… কী জানি কী হবে…
***
সরকারি হাসপাতালে যে পরিমাণ জীবনের গল্প তৈরি হয়; জানি না আর কোথাও সেরকম হয় কিনা। ডাক্তারি আর কী করি ছাই… ওই তো ক’টা ওষুধ, ক’টা ডায়াগনোসিস। স্টেথোস্কোপ আসলে জীবনের গল্প শোনার ছাড়পত্র। কত মানুষ, কত জীবন, কত টুকরো হাসিকান্না। বেখেয়ালে কুড়িয়ে নিচ্ছি ইতিউতি ছড়িয়ে থাকা কাঁচা হাতে লেখা পান্ডুলিপি। এ লেখা প্রকাশ হবে না কোনোদিন। শুধু গল্পের চরিত্রেরা বেঁচে থাকবে। নামগুলো একটু বদলে নিলেই সেই একই টালির চাল, সেই একই খড়ি ওঠা পা, শিরা ওঠা হাত… সে জীবনকে কলমে ধরা আমার সাধ্যাতীত।
জানি, এ লেখা খুব কমজনই পড়বেন। পড়ার দরকার আছে বলে আমার নিজেরই মনে হয় না। শুধু পারলে মাস্কটা পরে ফেলুন। ওটা দরকার।
PrevPreviousমাটির মানুষ, সবসময় হাসিমুখ, নিরহঙ্কার..
Nextপ্রাকৃতিক পরিবেশে গল ব্লাডার অপারেশনNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

ব‍্যাস, এটুকুই

May 6, 2026 No Comments

বদলাতে চেয়েছে সকলে, তাই আজ রাজার পতন মসনদ যাদের দখলে, বুঝে নিন কী কী প্রয়োজন, বুঝে নিন মানুষ কী চায়, কোন দোষে গেলো প্রাক্তন, বদলিয়ে

আজকের দিনটা তো অন্ততঃ উদযাপন করা যাক

May 6, 2026 No Comments

একটা জিনিস পরিষ্কার, মানুষ আর যাইহোক দিনের পর দিন ঔদ্ধত্য সহ্য করে না। লাগাতার চুরি, দুর্নীতি,যা ইচ্ছে তাই করে যাওয়া, বস্তুতঃ মমতা সরকারের expiry date

পশ্চিমবাংলার সদ্য-পরাজিত মুখ্যমন্ত্রী, সমীপেষু

May 6, 2026 No Comments

ক্ষমতা হাতছাড়া হয়ে যাওয়ায় খুবই খারাপ লাগছে, রাগ হচ্ছে। তাই না? আপনি অবশ্য জানিয়েছেন – আপনি নাকি হারেন নি, আপনার ওপর জোর করে হার চাপিয়ে

বহ্নিশিখা প্রীতিলতা

May 5, 2026 No Comments

★বহ্নিশিখা প্রীতিলতা★ সুস্মিতা গুহ মজুমদার পৃষ্ঠা ৯৬ হার্ড বাইন্ডিং মূল্য ৯০ টাকা। ছাড় দিয়ে ৭০টাকা প্রণতি প্রকাশনী নতুন বছরে ছোটোদের হাতে তুলে দিন সবচেয়ে মূল্যবান

বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর

May 5, 2026 1 Comment

যেহেতু পেশাপরিচয়ে আমি চিকিৎসক – এবং এমন চিকিৎসক যে সরকারী কর্মীও – তাই সরকারী স্বাস্থ্যপরিস্থিতিটাই সর্বপ্রথম নজরে আসে। দেখে যারপরনাই খুশী হলাম যে মাননীয়া মন্ত্রী

সাম্প্রতিক পোস্ট

ব‍্যাস, এটুকুই

Arya Tirtha May 6, 2026

আজকের দিনটা তো অন্ততঃ উদযাপন করা যাক

Dr. Amit Pan May 6, 2026

পশ্চিমবাংলার সদ্য-পরাজিত মুখ্যমন্ত্রী, সমীপেষু

Dipak Piplai May 6, 2026

বহ্নিশিখা প্রীতিলতা

Dr. Aindril Bhowmik May 5, 2026

বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর

Dr. Bishan Basu May 5, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

621028
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]