Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

চন্দ্রাহত প্রলাপ

IMG_20220405_224941
Dr. Arunachal Datta Choudhury

Dr. Arunachal Datta Choudhury

Medicine specialist
My Other Posts
  • April 6, 2022
  • 8:35 am
  • No Comments
তোকে আমরা কী দিইনি, কবি?
হৃদয় ভাসিয়ে দিবি বলে তোকে দিয়েছি এক অলকানন্দা জল। যথেচ্ছাচারের সুখে নতুন এক দার্শনিক হবি বলে তোকে দিয়েছি মগজের সব ধূসর কোষ। দেদার শান্তির জন্যে গণতান্ত্রিক রাজকোষ টুকরো করে মাসে মাসে পাঠিয়েছি তোর পকেটে। মুখে যাতে মাছি না-বসে, কাগুজে দিন আর রাতগুলো চামর দুলিয়ে গেছে সারাক্ষণ। শুধু তোর জন্যই কবিতা মণ্ডপে জিরোতে দিইনি দূরপাল্লার কোনও কলমকে। প্রতিষ্ঠানের দুন্দুভি বাজিয়ে কাল্পনিক সব চরিত্রকে বলেছি, সরে যাও, কবি এখন কবিতা লিখবে মহাকালে আঁচড় দিয়ে। ডুবে যাবার আগমনী লিখতে বাংলাভাষার সমস্ত দোয়াত কলম উপুড় করে দিয়েছি তোর মুঠোয়। অনাগত সেই কনকনে কালো রাতগুলোকে বলা ছিল, ও কখন আসবে ঠিক নেই, কিন্তু আসবেই, খালে যেন মৃতদেহ ভাসে
তোকে আমরা কী দিইনি, কবি?
মঞ্চে সবার আগে চেয়ার পেতে দিয়েছি তোকে। মাইকে সবার আগে তোর নাম। লিটল আর বিগ সব ম্যাগাজিনে সবার আগে তোর পদ্য। আড্ডায় সবার আগে তোর প্রলাপ। যখন পা টলমল, জড়িয়েছি বুকে। যখন চোখ হারিয়েছে পুরোনো ঘরে ফেরার ঠিকানা, পৌঁছে দিয়ে এসেছি নতুন ঘরে। যখন উদ্ধত, বলেছি — শান্ত হ। যখন আরজিকর, বলেছি — সেরে ওঠ সোনা। যখন পদ্য- কলমে ভাঁটা, বলেছি — গদ্য লেখ। যখন প্রবন্ধ — বলেছি অয়দিপাউস লেখ
তোকে আমরা কী দিইনি, কবি?
কবিতা নিখোঁজ। আমরা কেন্দ্রে-রাজ্যে-আকাদেমিতে পাঠিয়ে দিয়েছি চণ্ডালদের। তুই আদিষ্ট। আমরা যথার্থ সত্যি প্রতিপক্ষের দিকে ঘুরিয়ে দিয়েছি তোর সংশয়-ভানের বন্দুক। তুই পুরস্কৃত, আমরা ঝনঝনিয়ে উঠেছি উল্লাসে। আমরা বই-আলমারিতে সাজিয়ে রেখেছি তোর একশো রকমের ভান। আমাদের দৈনন্দিন যাপন ভরাট হয়ে থাকত তোর দুশো রকমের সমঝোতার গপ্পে। তুই কবিতা পড়বি। মেলা ঝেঁটিয়ে জড়ো করেছি সমস্ত হাঘরেদের। তুই লিখবি। সমস্ত আসবাব সরিয়ে বিছিয়ে দিয়েছি লেসার-এভিলের মখমল।
তোকে আমরা কী দিইনি, কবি?
বাংলা সাহিত্যের প্রাঙ্গণে যখন ক্রমে তোর দাড়ি গজালো! টাকমাথায় বাবড়ি। মনে হচ্ছিল, চশমা পরে টরে তুই সত্যিই রবীন্দ্রনাথ হয়ে উঠলি বুঝি। খানিক পরেই পড়বি অশান্তিনিকেতনে লেখা নতুন কবিতা। তখনও ভাবছি কবিকে ভয় পাবে প্রতিষ্ঠান। আগুন পড়ে নেবে চিতা-কবর যাত্রীদের ভবিষ্যৎ। পুড়ে আঙরা হালকা শরীরগুলোর জন্য গর্জে উঠবেই উঠবে কবিতার গান স্যালুট।
তখনও ভাবছি, দৈববাণীর মতো বলে উঠবি — কী বলবি — কী আর বলার আছে তোর?
PrevPreviousঅত্যন্ত জরুরি রিপোস্ট: ভয়ঙ্কর ভবিষ্যৎ
Nextকরোনাকে ভয় কোরো না।Next
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

স্বাস্থ্যভবন থেকে সরাসরি আমাদের বক্তব্য

June 13, 2026 No Comments

অভয়া আন্দোলনে আমাদের দিক থেকে যে দশদফা দাবিকে সূচিমুখ করে আমরা লড়াই চালিয়েছিলাম এবং যে দাবিগুলির সাথে আপামর বাংলার জনগণ সম্পৃক্ত হয়েছিলেন, এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী

ক্ষমতার অসীম বিশ্বে ফুটবল এবং ব্যাডমিন্টন

June 13, 2026 No Comments

২০২৬-এর ফুটবল বিশ্বকাপ দরজায় কড়া নাড়ছে। একে একে সমস্ত দেশের খেলোয়ারেরা এবং তাদের কর্মকর্তারা হাজির হচ্ছেন প্রধানত আমেরিকায় কিংবা মেক্সিকো বা কানাডায় – যে দেশে

বিচারহীনতার বিরুদ্ধে অভয়া মঞ্চের আপসহীন লড়াই

June 12, 2026 No Comments

৯ জুন ২০২৬ রাণুছায়া মঞ্চে অভয়া মঞ্চের আহ্বায়জ তমোনাশ চৌধুরীর বক্তব্য।

২২ মাস হয়ে গেল, বিচারের অপেক্ষায় প্রহর গুনছি আমরা

June 12, 2026 No Comments

৯/৬/২০২৬ আমরা সবাই জানি অভয়ার খুন-ধর্ষনের মামলায় নতুন SIT গঠনের নির্দেশ দিয়েছে কলকাতা হাই কোর্ট। অভয়া মামলা আবার এসেছে সংবাদ পত্রের হেডলাইনে, ন্যায়বিচারের আশা আবার

নিট কেলেঙ্কারি : রি-নিটের প্রশ্নও বিক্রির জন্য অফার! প্রশ্ন ফাঁসের চক্র রুখবে কে?

June 12, 2026 No Comments

ফের এ বছরেও চিকিৎসাবিদ্যায় ভর্তির সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা নিট ইউজি-র প্রশ্নফাঁসের ঘটনা ঘটল। এই বছরে নিয়ে গত পাঁচ বছরে চতুর্থবার। এর জন্য প্রশ্ন তৈরি করে

সাম্প্রতিক পোস্ট

স্বাস্থ্যভবন থেকে সরাসরি আমাদের বক্তব্য

West Bengal Junior Doctors Front June 13, 2026

ক্ষমতার অসীম বিশ্বে ফুটবল এবং ব্যাডমিন্টন

Dr. Jayanta Bhattacharya June 13, 2026

বিচারহীনতার বিরুদ্ধে অভয়া মঞ্চের আপসহীন লড়াই

Abhaya Mancha June 12, 2026

২২ মাস হয়ে গেল, বিচারের অপেক্ষায় প্রহর গুনছি আমরা

West Bengal Junior Doctors Front June 12, 2026

নিট কেলেঙ্কারি : রি-নিটের প্রশ্নও বিক্রির জন্য অফার! প্রশ্ন ফাঁসের চক্র রুখবে কে?

Parichay Gupta June 12, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

630603
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]