Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

আমার লড়াকু সাথীদের প্রতি

FB_IMG_1666256727446
Dr. Arunachal Datta Choudhury

Dr. Arunachal Datta Choudhury

Medicine specialist
My Other Posts
  • October 21, 2022
  • 8:46 am
  • No Comments

আমার WBDF সাথীরা
★
একজন পরাজিতর হলফনামা

(মিথ্যে প্রমাণ হলে আমার মত সুখী আর খুশি আর কেউ হবে না)
________________
★

আমি একজন প্রান্তিক চিকিৎসক। সব দিক থেকেই প্রান্তিক। বয়সের হিসেবে এক প্রান্তে এসে পৌঁছেছি। উপার্জনে প্রান্তিক। জ্ঞানে মেধায় আর চিকিৎসা কুশলতায়ও তাই। সেই জন্যেই মুখোমুখি দেখা হলেও WBDF-এর যাঁরা কাউন্সিল ইলেকশনে দাঁড়িয়েছেন, প্রায় সবাইকেই আপনি আজ্ঞে করে কথা বলি।
তবু, আজকের এই লেখাটায় সবাইকে বয়সের দাবীতেই তুমি করে বলছি।

জানি, তোমরা সবাই খুব আহত হবে। তবু তোমাদের মানতেই হবে দুর্মর আশাবাদ নিয়ে দিনে ও রাত জেগে পাহারা দিয়েও তোমরা হেরে যাবে। হারবেই। এতদিন ভোট দেবার পালা চলছিল। তাই বলিনি। এখন বলছি।

পুরোনো একটা গল্প বলে শুরু করি? পঞ্চাশ বছর আগের গল্প। আমার কলেজ মেডিকেল কলেজের গল্প। তখন রাজ্য দাপাচ্ছে ছাত্র পরিষদ। মেডিকেল কলেজেও তারাই। ছাত্র সংসদের ভোট হবে। আমরা মানে এসএফআই-রা তাদের প্রতিপক্ষ। একমাত্র প্রতিপক্ষ। ( MCDSA আসবে আরও কয়েকবছর পর।)
হ্যাঁ, যা বলছিলাম। পাঁচ জন করে সিআর মানে ক্লাস রিপ্রেজেন্টেটিভ।

ভোট হল। প্রবল উন্মাদনা। বিস্তর জনসংযোগ করেছি। গ্রামের ছেলেরা, যারা স্পষ্টতই তৎকালে ইংরেজিতে সড়গড় ছেলেমেয়েদের থেকে আলাদা শ্রেণীর, তাদের সঙ্গেও খুব মিশেছি যাতে তারা ভোটটা দেয়। এবং ভোটের দিন অবধি আমরা কনফিডেন্ট পালটে যাচ্ছে ইউনিয়ন। ভোট দেবার সময়েই আমি অবধি বুঝে গেলাম, না কিছুই পালটাবে না। ওরা চাইলেই নিজেদের ইচ্ছেমত ভোটের ফলাফল বানাতে পারবে। ওরা মানে ইউনিয়ন যাদের দখলে, মানে ছাত্র পরিষদেরা। এতটাই ফাঁক ফোকর ছিল পুরো ভোটের ব্যবস্থাটায়। ভোট দেওয়া আর গোনায় কারচুপির অসংখ্য সুযোগ।

আর হলও তাই। না, এই অধুনা ঘেসোদের মত নির্বোধ ছিল না তারা। প্রত্যেক ক্লাসে একজন দুজন করে জিতিয়েছিল এসএফআই-দের। পুরোটাই আই ওয়াশ। দ্যাখো, গণতন্ত্র আছে! হেঁটে চলে না বেড়ালেও অন্তত ভেন্টিলেটারে বেঁচে আছে। আমাদের ক্লাসে জিতেছিলাম আমি আর শিবার্জুন। বাকি তিনটেই ওরা।

ইদানীং কালের তথাকথিত সরকারি প্যানেলের ডাক্তারেরা সেই সময়ের সেই ছাত্রপরিষদেরই পরিণত রূপ। কয়েকটা তো সেই সময়ের ছাত্রপরিষদ নেতাই, রূপ বদলে ঘেসো হয়েছে। তখন বলা হত আধাফ্যাসিস্ট। এখন এরা নিজেদের পুরো ফ্যাসিস্ট প্রমাণ করতে পারলে নিজেরাই গর্বিত হয়। অনুব্রতকে বীর ভাবে।

না, তোমাদের পুরো প্যানেলকে হারাবে না। একটা দুটোকে জেতাবে। ওই তখনকারই মত হিসেব কষে। এমনকি ওই থার্ড প্যানেল যাদের দাঁড় করানোই হয়েছে তোমাদের হারানোর জন্য, তাদেরও একটা দুটো জিতবে। মানে জেতানো হবে। সে ওরা আমাদের কলেজের তরুণ বলে একটাকে এমপি অবধি বানিয়েছিল এই রকমের কৌশলে। ওদের অভ্যেস আছে।

কেন হারবে তার ফাঁক ফোকরগুলো তোমরা আমার চাইতে ভালো জানো।

প্রিন্সিপ্যাল থেকে সুপার, বা যে কোনও প্রশাসনিক ঘেসো যে তাদের আন্ডারে থাকা চাকরিরতদের ব্যালট ছলে বলে কৌশলে হাতাবে এতে অবাক হবার কিছু নেই। সরকারি তাদের নানান পিছুটান। আর বেসরকারি মেডিকেল কলেজ তো প্রায় সবকটাই ঘেসোদের। তোমরা তাদের ম্যানেজমেন্টের কাছে অপ্রয়োজনীয়। এর পরে হয়তো শুনব কর্পোরেট কর্তারা অবধি ব্যালট চেয়ে নিয়েছে। আরে, রুজি রোজগার ভাবতে হবে তো!

কিন্তু আমি জেনে অবাক হয়েছি, মানে যাকে বলে বিস্ময়ের সীমানা ছিল না যখন জেনেছি, মেডিক্যাল কলেজের একটা ভিএস তার পিজিটিদেরকে ‘নির্দেশ’ দিয়েছে, (বস্তুত হুমকি দিয়েছে), বাড়ি থেকে ব্যালট এনে সই করে ফাঁকা ব্যালট ওর হাতে দিতে হবে। একজন পিজিটি কতখানি ভাঙা মন নিয়ে তবু এই ভিএসএর অনৈতিক নির্দেশ মানতে বাধ্য হয়, আন্দাজ করে আমিও ভেতরে ভেতরে ভেঙে গেছি একেবারে।

না, শুনে তোমরা রাগ কোর না। তোমরা হারছ।

তবু, আমি মনে করি লাভ হয়েছে অনেকই।

এই যে কনসোলিডেশন আমরা দেখালাম রাত জেগে… গান গেয়ে… হাতে হাত ধরে, এর অভিঘাতও ফেলনা নয়। আমরাই আমাদের দেখে রাখব কাঁধে কাঁধ মিলিয়ে। ধ্বজাধারী হয়ে সরকারি কোনও বোর্ডের মাথায় বসার দরকার নেই আমাদের, আমরা প্রমাণ করে ছেড়েছি।

PrevPreviousএই দুর্বিষহ পরিস্থিতির বদল হোক।
Nextএমন মেডিকেল কাউন্সিল নির্বাচন বাংলার চিকিৎসকরা আগে দেখেননিNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

“নতুন সরকার #৩”

May 18, 2026 No Comments

মহার্ঘ্য ভাতা প্রসঙ্গে দু একটা কথা বলে রাখি। এটা অধিকার নাকি সরকারের দয়ার দান সেই বিতর্কে না গিয়েই বলছি, রোজগার বাড়লে কা’র না ভালো লাগে,

নিতান্তই ব্যক্তিগত

May 18, 2026 No Comments

কৃষ্ণা দি তখন থাকতেন শ্যামবাজার টেলিফোন এক্সচেঞ্জ-এর পাশে। হঠাৎই আমাকে ডাকতে আসে একটি ছেলে, এসে বলে, _প্রদীপ্ত দা পাঠিয়েছে, আমার মা অসুস্থ হয়ে পড়েছেন, আপনাকে

আত্মহত্যা

May 17, 2026 No Comments

সাধারণত হঠাৎ করে কেউ আত্মহত্যায় আক্রান্ত হন না। এটি একদিনে তৈরি হওয়া কোনো ঘটনাও নয়। এর পেছনে থাকে দীর্ঘদিনের স্ট্রেস, অপ্রকাশিত কষ্ট, সম্পর্কের ভাঙন, একাকীত্ব,

“ধার করা সময়ের দিনলিপি”

May 17, 2026 1 Comment

যাই বলুন না কেন,ডাক্তার ও সিস্টার এক নিঃশ্বাসে উচ্চারিত হলেও মর্যাদার আসন দুজনের সমান করে দেয় নি আমাদের অবিবেচক সমাজ। আমরা বেশি জানি ওদের চেয়ে

সত্যের শেষ দরজায় পৌঁছানো পর্যন্ত লড়াই চলবে।

May 17, 2026 No Comments

আর জি করের সেই অভিশপ্ত রাত আজও বাংলার মানুষের স্মৃতিতে রক্তক্ষরণের মতো জীবন্ত। সময় কেটে যায়, কিন্তু কিছু ক্ষত সময়ও মুছতে পারে না। আমরা ভুলিনি।

সাম্প্রতিক পোস্ট

“নতুন সরকার #৩”

Dr. Samudra Sengupta May 18, 2026

নিতান্তই ব্যক্তিগত

Dr. Tamonash Bhattacharya May 18, 2026

আত্মহত্যা

Dr. Aditya Sarkar May 17, 2026

“ধার করা সময়ের দিনলিপি”

Dr. Samudra Sengupta May 17, 2026

সত্যের শেষ দরজায় পৌঁছানো পর্যন্ত লড়াই চলবে।

West Bengal Junior Doctors Front May 17, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

623367
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]