Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

ট্রাইজেমিনাল নিউরালজিয়া

trigeminal-nerve-2
Dr. Subhendu Bag

Dr. Subhendu Bag

Senior Resident, Physiology, MMC&H
My Other Posts
  • December 22, 2023
  • 8:21 am
  • No Comments
  1. প্রবল শীতের সে সন্ধ্যেয় বৃদ্ধা যখন জোয়ান নাতির হাত ধরে চেম্বারে এসেছিলেন তখন চেম্বার প্রায় শেষ। হাতে একগুচ্ছ প্রেসক্রিপশনের বান্ডিল। প্রেসক্রিপশনের বান্ডিলে চোখ বোলাতে বোলাতেই বৃদ্ধার জোয়ান নাতি বলে উঠলেন, গত চার বছর ধরে ভুগছে ঠাকুমা। ডান দিকের গাল দিয়ে হঠাৎ হঠাৎ নাকি ইলেকট্রিক শকের মত যন্ত্রণা হয়। চারদিক ছুটেছি ডাক্তারবাবু। প্রথমে গ্রামের লোকাল দাঁতের ডাক্তারের পরামর্শে ডানদিকের নিচের চোয়ালের একটা দাঁত তুলে ফেলা হলো। কমলো তো না-ই,  বরং বেড়ে গেলো। এরপর বিভিন্ন চিকিৎসকের পরামর্শে একে একে মোট চার খান দাঁত তুলে ফেলা হলো। কিছুই কমলো না। অন্য রাজ্যে নিয়ে গেলাম। ইসিজি করে বললো – হার্টের রক্ত সংবহন বাধাপ্রাপ্ত হয়ে নাকি এই যন্ত্রণা। সে জন্য অ্যাঞ্জিওগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি করে গুচ্ছের ওষুধ খাওয়া চলছে। তাতে প্রেসারটা নিয়ন্ত্রণে আছে ঠিকই কিন্তু ডান গালের ব্যথার এত্তটুকু উন্নতি হয়নি। এর পর সরকারি হাসপাতালের জেনারেল ফিজিসিয়ানের পরামর্শে একজন সাইকিয়াট্রিস্টের কাছেও যাওয়া হলো। উনার ওষুধে কিছুটা কমলেও সে মাত্র কয়েকদিনের জন্য। ওষুধ বন্ধ করলেই ব্যথা পূণর্মূষিক ভবঃ। ঠাকুমার পানের বাটা আজ চার বছর ধরে ঘরেই পড়ে আছে। আজকাল পান খেতেও ভয় পান। তাতে নাকি ব্যথাটা চাগাড় দিয়ে ওঠে।

সব কথা গুলো শুনে, ঠাকুমার ডান গালে হাত দিতেই ঠাকুমা বললেন, উপর আর নিচ পাটির মাঝে যন্ত্রণাটা হয়।

যন্ত্রণাটা প্রথমে একদম ইলেকট্রিক শকের মত লাগে, তারপর এক্কেবারে অসহ্য যন্ত্রণা। পান চিবুলে, ঠান্ডা জল খেলে ব্যথাটা বেড়ে যায়। তবে বাপু মিনিট খানেক পরেই যন্ত্রণাটা আর থাকে না। কিন্তু যেটুকু সময় থাকে, সে সময় মনে হয় আর বাঁচবো না। অনেক জায়গায় ঘুরেছি বাপু। তুমি আমাকে বাঁচাও। বলতে বলতেই দাঁত ফোকলা চোপসানো গালের ওপর দিয়ে দুফোঁটা জলের ধারা নেমে এলো।

ততক্ষণে বান্ডিলের সমস্ত কাগজে চোখ বোলানো কমপ্লিট। নিচ থেকে সাইকিয়াট্রিস্টের প্রেসক্রিপশনটা তুলে ধরে বললাম, ইনার ওষুধগুলো খেয়ে তো ভালোই ছিলেন। বন্ধ করে দিলেন কেন?

নাতি বললো- ওই ওষুধ খেলে নাকি অনেক সমস্যা হয়। পাড়ার কোয়াক চিকিৎসক মোবাইল ঘেঁটে বললেন, এ ওষুধ খেলে নাকি রুগী মরে যেতে পারে। চামড়ার কঠিন রোগ হতে পারে। এসব শুনে ভয় পেয়ে সব ওষুধ বন্ধ করে দিয়েছি।

শুনে এক মুহূর্ত স্থাণুবৎ হয়ে হাঁ করে গোল গোল চোখে অবাক দৃষ্টিতে চেয়ে রইলাম আমি। একজন মাষ্টার ডিগ্রি করা চিকিৎসকের প্রেসক্রিপশন দেখে একজন ভুঁইফোড় চিকিৎসক গুগুল উলটে ভুল ধরছেন! হা হতোস্মি!

বৃদ্ধার কর্নিয়াল রিফ্লেক্স নরমাল, ডানদিকের মুখমন্ডলে চেপেচুপে পরীক্ষা করলাম কিছুক্ষণ। সবই ঠিক আছে।

বেশি কথা না বাড়িয়ে প্রেসক্রিপশন টেনে কারবামাজেপিন গ্রুপের ওষুধ লিখে বললাম, এই ওষুধটা চলতে থাকুক।গায়ে কোথাও কালো ছোপ পড়লে, বা কোনো র‍্যাশ বেরোলে ওষুধটা বন্ধ করে জানাবেন। একমাস পর আবার একবার দেখবো।

বৃদ্ধা ফিরলেন নির্ধারিত সময় পেরিয়ে। যতদিন ওষুধ খাচ্ছিলেন ততদিন ভালো। একমাস পর যেই ওষুধ বন্ধ করেছেন, আবার যেই কে সেই।

নাতিকে বুঝিয়ে বললাম, তোমার ঠাকুমা, ট্রাইজেমিনাল নিউরালজিয়া-তে ভুগছেন। মুখমন্ডলের ছবি এঁকে এ নার্ভের তিনটি বিভাগ ও তার সরবরাহকৃত অংশের বর্ণনা দিয়ে বললাম, এ রোগের কোনো কারণ সেভাবে পাওয়া যায় না। সহজলভ্য কোনো টেষ্টে এর উপস্থিতি টের পাওয়া মুস্কিল। চিকিৎসকের অভিজ্ঞতায় এ রোগের নির্ণয় সম্ভব। সাইকিয়াট্রিস্ট রোগটিকে সঠিক ভাবেই ডায়াগনোসিস করে কারবামাজেপিন গ্রুপের ওষুধ লিখেছিলেন। কিন্তু পাড়ার ভুঁইফোড় চিকিৎসকের গুগুলসেবি বদান্যতায় মাঝপথে চিকিৎসা বন্ধ হয়ে এই অবস্থা। দীর্ঘদিন ওষুধ খেতে হবে। কারুর কারুর এ ওষুধে এস.জে সিন্ড্রোম বা টি.ই.এনের মত স্কিনের রোগ হতে পারে বৈকি। কিন্তু সেক্ষেত্রে সতর্ক থাকতে হবে ও সাথে সাথে চিকিৎসকের পরামর্শ নিলেই চটজলদি ব্যবস্থা নেওয়া যাবে। তবে মাস খানেক ওষুধ খাওয়ার পরেও যখন বিশেষ কিছু হয়নি, সেখানে ওসব ভয় না পেয়ে ওষুধটা চালিয়ে যাও। নির্দিষ্ট সময়ে ওষুধ বন্ধ করবো।

এবার বেশ প্রত্যয়ের সাথে চেম্বার ছাড়লেন ঠাকুমা।

ফিরে এলেন পরের শীতে। পান চেবানো, ফোকলা মুখে একরাশ হাসি মেখে। চিবুক টেনে চুমা খেয়ে মাথায় হাত বুলিয়ে মনে মনে কি সব বিড়বিড় করে হাতে ধরিয়ে দিলেন প্রসাদী জবা। মা কালীর থানে পূজা দিয়েছি বাবু। আমার আয়ু  যেন তোকে দেয় মা।

PrevPreviousডক্টরস’ ডায়ালগের ৪ বছর
Nextপলিসিস্টিক ওভারি আছে, আমি কী মা হতে পারবো?Next
4 2 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

মেডিক্যাল কলেজে কোনো নির্যাতনকারীর স্থান নেই!

September 10, 2026 No Comments

কলকাতা ন্যাশনাল মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (CNMC&H) প্রথম বর্ষের ছাত্রীদের সাথে নিরাপত্তার অজুহাতে যে অত্যন্ত নিন্দনীয়, অমানবিক ও ন্যক্কারজনক ঘটনা ঘটেছে, ‘ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস

এই অপমান বাঙালির ১০০% প্রাপ্য ছিল!

September 10, 2026 No Comments

বাগেস্বর বাবার বাগারম্বর নিয়ে সোশ্যাল মিডিয়া উত্তাল। কোন কোন পত্রিকা, চ্যানেলে সমালোচনা, কিন্তু ভাবা দরকার: সাহস তিনি পান কোথা থেকে? কে দেয়? উত্তর একটাই: না।ক্ষমতাসীন

নেপালে চিকিৎসা ত্রাণে ২

September 10, 2026 No Comments

সকালটা সুন্দর। ঝকঝকে কাঠমান্ডু শহরের উপর রোদ আর মেঘের খেলা চলছে। ঝুপঝাপ বৃষ্টি, আবার গা জ্বালানো কড়া রোদ। মাঝখান থেকে বেশ ঠান্ডা হাওয়া। সেপ্টেম্বর মাস।

ক্ষতের চেয়ে বড়ো ক্ষত

September 9, 2026 1 Comment

ভেবেছিলাম চেপে যাব, জানেন? কী দরকার আমাদের এই সব বিষয়ে কথা বলার? কিন্তু তাও না লিখলে, না বললে দিনের শেষে নিজের সামনে দাঁড়ানো যায় না।

পৃথিবীতে বেঁটে মানুষদের ভিড় বাড়ছে?

September 9, 2026 1 Comment

১. আমাদের সাবেক পাড়ায় এক অভিনব পরিবার ছিল। আমরা মজা করে বলতাম – দ্যা গ্রেট লিলিপুট ফ্যামিলি। ঐ বাড়ির‌ই ছেলে নান্টু ছিল আমাদের খেলার সাথী।

সাম্প্রতিক পোস্ট

মেডিক্যাল কলেজে কোনো নির্যাতনকারীর স্থান নেই!

West Bengal Junior Doctors Front September 10, 2026

এই অপমান বাঙালির ১০০% প্রাপ্য ছিল!

Parichay Gupta September 10, 2026

নেপালে চিকিৎসা ত্রাণে ২

Piyali Dey Biswas September 10, 2026

ক্ষতের চেয়ে বড়ো ক্ষত

Doctors' Dialogue September 9, 2026

পৃথিবীতে বেঁটে মানুষদের ভিড় বাড়ছে?

Somnath Mukhopadhyay September 9, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

674201
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]