Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

উস্তাদ রশিদ খান-চির-উদীয়মান বলেই যাঁর উত্তরণের সীমা-পরিসীমা নেই।

07_Ustad_Rashid_Khan_KVS
Dr. Bishan Basu

Dr. Bishan Basu

Cancer specialist
My Other Posts
  • January 10, 2024
  • 7:17 am
  • No Comments
তখন বোধহয় ক্লাস সেভেন বা এইট। একেবারে প্রাইমারি স্কুলেরও আগে থেকে আমার বন্ধু, শমী, তাদের বাড়ি গেছি। তার বাবা, মণিজ্যেঠু, একখানা ক্যাসেট হাতে ধরিয়ে বললেন – যা, বাড়ি গিয়ে শোন। ভালো ভালো গান শোনার অভ্যেস কর।
তার আগে অবধি আমি ক্লাসিকাল ভোকাল শুনেছি, ক্যাসেটে, মাত্র দুজনের। উস্তাদ আমীর খাঁ আর পণ্ডিত যশরাজ। মানে, আলাদা করে তাঁদেরই মনে ধরেছে, এমন নয় – ঘটনাচক্রে শুধু ওই দুজনের ক্যাসেটই শুধু হাতে এসেছে। বিষ্ণুপুরে রাগসঙ্গীতের গভীর চর্চা থাকলেও ক্যাসেট খুব বেশি মিলত না (তাছাড়া কোনও এক দুর্বোধ্য কারণে এইচএমভি বেছে বেছে রাগসঙ্গীতের ক্যাসেটের দাম রাখত দ্বিগুণ কি তিনগুণ)। এমনকি বড়ে গুলামের নাম শুনলেও হাতে ক্যাসেট পাইনি। বান্টিদার কাছে রেকর্ড শুনেছিলাম বোধহয়।
আমার ক্লাসিকাল গান শোনার সঙ্গী ছিল আমার মা। বাবা ক্লাসিকাল ভোকাল পছন্দ করত না। বাবা যদি কখনও ক্লাসিকাল শুনত, সে বড়জোর ইনস্ট্রুমেন্টাল। মূলত পণ্ডিত শিবকুমার শর্মা। বা মাঝেমধ্যে উস্তাদ আমজাদ আলি। তার বেশি নয়। আমি আর মা-ই ক্লাসিকাল ভোকালের ভক্ত।
তো সেদিন দুপুরে – বিষ্ণুপুরের গরমের দুপুরে – স্কুলে গরমের ছুটি চলছিল নিশ্চিত, নাকি দিনটা ছিল রবিবার – মোটকথা, মায়ের কলেজ এবং আমার স্কুল, দুইই ছুটি ছিল – আমি আর মা, দুপুরবেলা খেয়ে উঠে ক্যাসেটপ্লেয়ার চালিয়ে একটি বিশেষ কণ্ঠের প্রেমে পড়ে গেলাম।
ভেনাস রেকর্ডস-এর সেই ক্যাসেটের একদিকে ছিল রাগ যোগ। আরেকদিকে রাগ সোহিনী। পরে ক্যাসেটটা খারাপ হয়ে গেছিল বলে আমি আবার খুঁজে খুঁজে সেই ক্যাসেট কিনেছিলাম। আরও পরে সেই রেকর্ডিং-এরই সিডি। (অবাক হয়ে দেখলাম, উইকিপিডিয়ার তালিকায় এই সিডি/ক্যাসেটের উল্লেখ নেই।)
উস্তাদ রশিদ খান। যখনকার কথা বলছি, তখন কতটুকুই বা বয়স তাঁর! কভারে একটি রোগাপাতলা শ্যামবর্ণ যুবকের মুখ। খুবই আন-ইম্প্রেসিভ। কিন্তু গলা!! গলা তো তখনও এত ভরাট দানাদার হয়নি, তবে কন্ঠস্বরের অদ্ভুত যে টান শ্রোতাদের আবিষ্ট করে রাখে – রেখে চলেছে তদবধি – যা একান্তই রশিদী ম্যাজিক – তা তখনই তাঁর করায়ত্ত।
তার পর যখন যেখানে তাঁর যা যা ক্যাসেট/সিডি পেয়েছি, কিনেছি। এককথায় যাকে ফ্যান বলা যায়, আমি তা-ই হয়ে উঠেছি। সামনাসামনি অনুষ্ঠান শুনতে যাওয়া খুব বেশি হয়ে ওঠেনি। মাত্র বারচারেক কি পাঁচেক।
আস্তে আস্তে, গান শোনার কান একটু পরিণত হওয়ার পর মুগ্ধতা অটুট থাকলেও, ফ্যান-সুলভ মুগ্ধতায় খানিক ভাটা পড়েছিল। মনে হতো, ১৯৯০-২০০০ যাঁরা রশিদ খান শুনেছেন, অর্থাৎ যখন তিনি মাত্র পঁচিশ-তিরিশ – তাঁরা হয়ত মানবেন, রশিদ ছিলেন এককথায় প্রডিজি, কিন্তু যে উচ্চতায় তাঁর উত্তরণ প্রত্যাশিত ছিল, ততখানি বিকশিত তিনি হতে পারেননি।
তবু, রশিদ আমার প্রায় নিত্যসঙ্গী ছিলেন। বুঁদ করে রাখতে পারেন, সবকিছুর মধ্যে অন্যমনস্ক করে দিতে পারেন। অলৌকিককে লোকায়তে বাঁধতে পারেন, হেলায়।
এখনও আমার মনে হয়, যিনি কখনোই রাগসঙ্গীত শোনেননি, তাঁকে রাগসঙ্গীতে আকর্ষিত করার জন্য – ক্লাসিকাল ভোকাল শোনার ব্যাপারে ইন্ট্রোডিউস করার পক্ষে – সেরা চয়েস উস্তাদ রশিদ খান-ই। তাঁর গান, তাঁর গলা শুনে নিস্পৃহ থাকা খুব মুশকিল।
তারপরও… রাগসঙ্গীত এমনই ব্যাপার, যা শিল্পীর বয়সের সঙ্গে সঙ্গে অন্য মাত্রা পায়। বাড়তি অনুভব এসে গানকে আরও স্তিতধী ও গভীর করে তোলে। ফৈয়াজ খাঁ-র শেষবয়সের টুকরো রেকর্ডিং শুনতে বসে মনে হয়, আচ্ছা, ভরা যৌবনের গলায় এঁকে শোনাটা কেমন অভিজ্ঞতা ছিল? আবার পালুসকার শুনতে বসে আক্ষেপ হয়, ইশশ, অন্তত পঞ্চাশ অবধি যদি থাকতেন! মল্লিকার্জুনের ওই আত্মমগ্ন সুর অল্পবয়সে ততখানি মানাত কি? ফর্মের শীর্ষে থেকে আচমকা গাড়ি দুর্ঘটনায় মারা না গেলে পরের দশ বছর আর কোন শিখর ছুঁতেন আমীর খাঁ?
উস্তাদ রশিদ খান, যৌবনের আলোকদ্যুতিতে যতখানি চোখ ধাঁধিয়ে দিতে পেরেছিলেন, পরের বছরগুলোতে তাঁর উত্তরণ – তাঁর সূচনার তুলনায় – নিষ্প্রভ। কিন্তু তিনি তো ছিলেন অবিসংবাদিত জিনিয়াস। কোভিডের ঠিক আগেই, আইটিসি-এসআরএ-র বার্ষিক অনুষ্ঠানেও দেখেছি, কত অনায়াসে তিনি শ্রোতাদের হাতের তালুর মধ্যে নিয়ে আসতে পারেন। কী অলৌকিক তাঁর ওই কণ্ঠস্বরের মহিমা!! ষাটের কোঠায় পৌঁছে তিনি হয়ত আবার পারতেন রাগসঙ্গীতের নতুন দিগন্ত উন্মোচিত করতে।
কী হতে পারত, তিনি কী করতে পারতেন – এই সবই আজ থেকে অলস আলোচনার বিষয় হয়ে গেল।
হয়ত এমন হওয়াটাই ঠিক। আটপৌরে পরিণতি উস্তাদ রশিদ খান-কে মানাত না। আমাদের কাছে সেরা সময়ের রশিদ-ই রয়ে গেলেন। তরুণ। চিরতরুণ। উদীয়মান। চির-উদীয়মান। চির-উদীয়মান বলেই যাঁর উত্তরণের সীমা-পরিসীমা নেই।
PrevPreviousবোঝার চেষ্টা করছি
Nextভালো থেকো মাNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

‘Let all souls walk unshaken’

December 8, 2025 1 Comment

A global symposium in memory of ‘Dr Abhaya and all women and girls whose voices demand justice’, jointly organized by Global Solidarity Community and Abhaya

এনোমালি স্ক্যান কখন করা হয়?

December 8, 2025 No Comments

জন ওষধি কেন্দ্র এবং ন্যায্য মূল্যের ওষুধের দোকানের কেরামতি

December 8, 2025 No Comments

আমাদের দেশে ওষুধ নামক বিভিন্ন মাত্রার ভেজালের অধিকারী মহার্ঘ্য দ্রব্যের মাগ্গি গন্ডার বাজারে একেবারে সস্তা দাদার ‘ জন ওষধি কেন্দ্র ‘ এবং দিদির ‘ ন্যায্য

লড়াই চলছে চলবে

December 7, 2025 No Comments

৫ ডিসেম্বর, ২০২৫ গত ২৫ শে নভেম্বর থেকে বিষ্ণুপুরের যে দুই কিশোরী নিখোঁজ হয়ে গিয়েছিল, তাদের হদিশ পাওয়া গেছে। আজ বারুইপুর কোর্টে তাদের প্রডিউস করা

এক ঠাঁয়ে সব আছি মোরা

December 7, 2025 2 Comments

ভোরের আলো সবে ফুটতে শুরু করেছে। চারদিকের অন্ধকার ক্রমশ ফিকে হয়ে আসায় বাড়ছে আলোর আভাস। পাখপাখালির দল গাছের পাতার আড়ালে থেকে কিচিরমিচির শব্দ করে জেগে

সাম্প্রতিক পোস্ট

‘Let all souls walk unshaken’

Gopa Mukherjee December 8, 2025

এনোমালি স্ক্যান কখন করা হয়?

Dr. Kanchan Mukherjee December 8, 2025

জন ওষধি কেন্দ্র এবং ন্যায্য মূল্যের ওষুধের দোকানের কেরামতি

Bappaditya Roy December 8, 2025

লড়াই চলছে চলবে

Abhaya Mancha December 7, 2025

এক ঠাঁয়ে সব আছি মোরা

Somnath Mukhopadhyay December 7, 2025

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

594838
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]