Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

কে হিরো আর কে ভিলেন? এনারা হিরো? ছিঃ

278986157_5360227570678752_3059141793179489643_n
Dr. Sayan Paul

Dr. Sayan Paul

Oncologist
My Other Posts
  • April 23, 2022
  • 8:21 am
  • One Comment
আটের দশকের শেষ ভাগের সময়। আমার পিসতুতো দাদা সমকালীন বলিঊড হিরোর আদলে ব্যাকব্রাশ করে ঘাড়ের কাছে লম্বা চুল রেখেছে, একটা গোল ব্রাশ কিনেছে চুলটা পাকিয়ে পাকিয়ে পেছনে পাঠানোর জন্য। একদিন বাবার নজরে পড়ল এবং আদেশ হলো পাড়ার সেলুনে গিয়ে এক ঘন্টার মধ্যে চুল কেটে আবার ভদ্রবাড়ির ছেলে হতে হবে। দাদা চুল কেটে তেল দিয়ে পাট পাট করে এসে আমার দিকে তাকিয়ে একটা করুণ হাসি হাসলো। সেদিন একটু খারাপ লেগেছিল।
আমি তখন নয় কি দশ। বাবাকে জিজ্ঞেস করেছিলাম কেন এই নির্দেশ। বাবা বলেছিলেন, হিন্দি সিনেমার হিরো হিরোইনরা বেশিরভাগই সুস্থ সংস্কৃতির প্রচার করেন না। ওনাদের অনুসরণ না করাই ভালো।
কথাটা পুরোপুরি মানতে পারিনি সেদিন। আজ এতবছর পর বুঝেছি কথাটি অক্ষরে অক্ষরে সত্যি। তিন চার জন মহারথী, সারা দেশ যাঁদের সিনেমা রিলিজ হলে লাইন দিয়ে ২০০ টাকার টিকিট ৫০০ টাকায় ব্ল্যাকে কেনে। যাঁদের ঘোষিত সম্পদ কয়েক হাজার কোটি টাকা, তাঁরা নির্লজ্জের মতো কিসের লোভে গুটখা কোম্পানির বিজ্ঞাপন করেন? বিন্দুমাত্র সামাজিক দায়বদ্ধতা কি এঁদের নেই?! এঁরা কি জানেন না মাত্র আট দশ বছর বয়স থেকে আমাদের দেশে বাচ্চারা গুটখা তামাকের নেশা ধরে? সেই বাচ্চা বাচ্চা ছেলেরাই আবার অন্ধের মতো এঁদের নকল করে? আর মাত্র পঁচিশ, ছাব্বিশ এমনকি আঠারো বছরেও গুটখার কারণে হওয়া ক্যান্সার রোগী হয়ে যায়? ভারতবর্ষে কেবল মাত্র তামাকের কারণে মুখের ক্যান্সারের হার এত বেশি– এগুলো কি এইসব স্টারদের জানা নেই? কতটা নির্লজ্জ বেহায়া হলে এসব করা যায়?, তার  মধ্যে নাকি একজন ক্ষমা চেয়েছেন। বাকিদের তারও বালাই নেই। ক্ষমা চাইলেও বিজ্ঞাপন কিন্তু বন্ধ হচ্ছে না। এটা যে ওনার জনসংযোগ টীমের ভাঁওতাবাজি সেটা কারো বুঝতে বাকি নেই। কত টাকার চুক্তি? এমন কোনো চুক্তি আছে কি যেটা ভাঙ্গা যায় না? যদি সত্যিই অনুতপ্ত হয়ে থাকেন নিজের অঢেল টাকা থেকে সামান্য খরচ করে এইসব বিজ্ঞাপন বন্ধ করুন।
আর কমবয়সীদের বলছি, এঁদের সিনেমা দেখে এঁদের অভ্যাস, এঁদের চালচলন সব সিনেমা হলেই রেখে বেরোবে। একমাত্র সস্তা বিনোদন ছাড়া সমাজে এঁদের কোন অবদান নেই। এরা আবার পদ্মশ্রী! এমনকি বৃদ্ধ বয়েসেও এঁরা সামান্য কটা টাকার লোভে লক্ষ লক্ষ কিশোর যুবককে মারণ নেশার মুখে ঠেলে দিতে দ্বিধা করেন না।
এঁদের বয়কট করুন, যে যে গুটখা, তামাক নেশার দ্রব্যের বিজ্ঞাপন করবেন সবার সিনেমা দেখা বন্ধ করুন।
PrevPreviousরাগ হলে আর হুঁশ থাকে না?
Nextশিয়রে সমনNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
দয়ল বন্ধু মজুমদার
দয়ল বন্ধু মজুমদার
4 years ago

বাচ্চারা আমাদের এসব লেখা পড়বে না। সিনেমা দেখাও ছাড়বে না। আমাদেরই এদের সবদিথেকে বয়কট করতে হবে।

0
Reply

সম্পর্কিত পোস্ট

Five Lessons Bacteria Can Teach Humanity

August 24, 2026 No Comments

ডিলিটেড ভোটার দের নাম তোলার দাবীতে ২রা সেপ্টেম্বর প্রধান বিচারপতির কাছে গণডেপুটেশন সফল করুন।

August 24, 2026 No Comments

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হয়ে গেল। সরকার পরিবর্তনও হয়ে গেছে। ক্ষমতায় এসেছে বিজেপি। কিন্তু এবারের নির্বাচনে সবচেয়ে খারাপ দিক হল, প্রায় সাড়ে ৩২ লাখ মানুষ তাদের

স্মৃতি কেউ মুছে দিতে পারবে না।

August 24, 2026 No Comments

‘মুছে দেওয়া’ শাসকের অত্যন্ত প্রিয় অস্ত্র। সময় যায়, শাসকের মুখ পাল্টায়, কিন্তু এই অস্ত্রের ব্যবহার বদলায় না। নিপীড়ন ও দমন-পীড়নের চিহ্ন মুছে দিয়ে মানুষকে ভুলিয়ে

যাদবপুরে “বিদ্যার্থী”দের “গেরুয়া” তাণ্ডব এবং গণপ্রতিক্রিয়া

August 23, 2026 1 Comment

২১.০৮.২০২৬-এ প্রকাশিত দুটি প্রথমসারির সংবাদপত্রের প্রথমপৃষ্ঠার শিরোনাম আশা করি এতক্ষণে সবাই পড়েছেন, দেখেছেন এবং জেনে গেছেন. (আনন্দবাজার – ২১.০৮.২০২৬) (দ্য টেলিগ্রাফ – ২১.০৮.২০২৬) (দ্য ওয়াল

We deserve justice. কেউ আটকাতে পারবে না।

August 23, 2026 No Comments

২২ আগস্ট ২০২৬ “তুমি কি ভেবেছো চুনকাম করলেই ইতিহাস মুছে যায়?প্রতিটি ইঁটের পাঁজরে ক্ষোভের আগুন জ্বলে ওঠে অমাবস্যায়।” “We Want Justice” এই লেখা বাঙালীর মন,

সাম্প্রতিক পোস্ট

Five Lessons Bacteria Can Teach Humanity

Satya Sagar August 24, 2026

ডিলিটেড ভোটার দের নাম তোলার দাবীতে ২রা সেপ্টেম্বর প্রধান বিচারপতির কাছে গণডেপুটেশন সফল করুন।

Sangrami Gana Mancha August 24, 2026

স্মৃতি কেউ মুছে দিতে পারবে না।

West Bengal Junior Doctors Front August 24, 2026

যাদবপুরে “বিদ্যার্থী”দের “গেরুয়া” তাণ্ডব এবং গণপ্রতিক্রিয়া

Dr. Jayanta Bhattacharya August 23, 2026

We deserve justice. কেউ আটকাতে পারবে না।

Abhaya Mancha August 23, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

669647
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]