Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

আমরা

WhatsApp Image 2023-04-25 at 4.27.57 PM
Dr. Palash Bandyopadhyay

Dr. Palash Bandyopadhyay

Pediatrician, poet, writer
My Other Posts
  • April 26, 2023
  • 7:25 am
  • No Comments

(কেন যেন মনে পড়ে গেল আবার)

আমরা মেডিক্যাল কলেজের কিছু বন্ধু
উনচল্লিশ বছর আগে থেকে
একসঙ্গে আড্ডা মারি। চা খাই।
তখনকার উনিশশো বিরাশি থেকে
আজকের দুহাজার একুশের শেষ ভাগ পর্যন্ত সময় জুড়ে।

মাঝে পেরিয়ে গেছে এতগুলো বছর।
পেরিয়ে গেছে রামধনু রঙ আর
অশনিসংকেতের সংকটে মোড়া
বিভিন্ন সময়ের প্রবাহ।
হাজার ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে এগিয়ে
এই ষাটের দোরগোড়ায় পৌঁছেও
এখনো আমরা একসাথে।

তখন ছাত্র ছিলাম।
আদর্শবাদের ছাত্র রাজনীতি ছিল।
স্বপ্নময় চোখে স্বপ্নের রোশনাই ছিল।
সমাজ বদলের তীব্র আবেগ ছিল।
আর ছিল বসন্ত কেবিন আর কুমার্স ক্যান্টিনের সস্তা চায়ের কাপ।
পয়সাহীন পকেট হাতড়ে
প্রতিদিন আমাদের
মানসিক জমায়েত হতো
আদর্শ পৃথিবী গড়ার গরিব আখড়ায়।

অপরিণত আমরা
আমাদের থেকে বয়স ও অভিজ্ঞতায়
পরিণত মানুষদের অবজ্ঞা ও উপেক্ষা করে, তাদের ক্ষমা ও দয়ার পাত্র হয়ে
উদ্ধত সময় বাইতাম তখন।

পৃথিবীর সামন্ততন্ত্র,
পৃথিবীর সাম্রাজ্যবাদ,
পৃথিবীর শোষণ ও শোষিতের বিভাজন,
পৃথিবীতে বিপ্লবের সম্ভাবনার কথা চিন্তা করতে করতে কাটত আমাদের পূর্বপুরুষবিচ্যুত দিনরাত।

আমরা গরিব মানুষের অর্থহীন চা খেতে খেতে পৃথিবী দেখতাম রাজপথে দাঁড়িয়ে নয়, দোকানের ভিতর থেকে,
আর ভাবতাম,
আমরা বড় হতে হতে
আমাদের হাত ধরে
পৃথিবীও হয়ে যাবে
মহান, নির্বিষ, নির্ভার।

তারপর তার নাগরিকের জন্য মৌলিক অধিকারের সমবণ্টনের ভাগিদার আমরা
সেই স্বর্গপ্রায় পৃথিবীর কার্নিশে বসে
পা দোলাতে দোলাতে
জিরিয়ে নেবার চা খাব।

তার পর পরই
আমাদের আয়ত্বের বাইরে বেরিয়ে
সাবালক দিনকাল
পাল্টে যেতে শুরু করল নিজের মতো করে।
আমাদের পুরোনো বিশ্বাস ও তত্ত্বগুলোর দিকে পিছন ফিরে ফিকে দৃষ্টিতে তাকিয়ে
হাসতে হাসতে আমরাও
অসহায় ভাবে পাল্টে যেতে থাকলাম
দিনকালের দোহাই দিয়ে।

আমাদের সর্বহারা গালে দাড়ি গজালো।
পকেটে টাকা গজালো।
মনে বিদেশে থিতু হওয়ার স্বপ্ন গজালো।
বসন্ত কেবিন ও কুমার্স ক্যান্টিনের আবহের ব্যাকড্রপ পরিবর্তিত হতে হতে
কখনো হলো নিউটাউন কফি হাউস,
কখনো বিজনেস ক্লাব,
কখনো স্পেস টাউনের
সার্কেল ক্লাবের সমৃদ্ধি।

পাল্টে যাওয়া আমরা আর
সাম্রাজ্যবাদকে ততখানি দোষী না করে,
রুচিশীলতাকে বিসর্জন না দিয়ে
দার্জিলিং চায়ের ফার্স্ট ফ্লাশ, সেকেন্ড ফ্লাশ, ফিঙ্গার চিপস ও ফিশ ফিঙ্গারের স্বাদ
বুঝতে শুরু করলাম।

গত উনচল্লিশ বছর ধরে আমরা একসঙ্গে চা খাচ্ছি। আড্ডা মারছি।
আমাদের সংসার হয়েছে।
মনের গতি, শরীরের গতি শ্লথ হয়েছে।
ভাবনার পথ আটকে দাঁড়িয়েছে
দ্বিধার হুইল চেয়ার, ইনসুলিন আর ইনহেলার।
স্বপ্ন বোনার পুরোনো দৃষ্টিশক্তি
তবু ততখানি ক্ষীণ হয়নি এখনো।
যদিও সমৃদ্ধির স্যালাড খেতে খেতে,
পুরোনো স্বপ্নের স্মৃতিচারণ করতে করতে,
আর উত্তরপুরুষের দিকে তাকিয়ে
করুণা আর ক্ষমার হাসি হাসতে হাসতে
আমরা এগিয়ে চলেছি ভবিতব্যের দিকে।

আমরা পৃথিবী ও ভাবি মানুষের জন্য কোনকিছু পাল্টে দিতে পারিনি।
শুধু রুচিশীলতাকে বর্জন না করার সান্ত্বনা পুরস্কার হাতে নিয়েও
পাল্টে গেছি নিজেরা।

পৃথিবীও বদলে গেছে আগের থেকে।
যেমন সব নির্বিষেরাই একদিন নীলকন্ঠ হয়ে যায় পৃথিবীর মতো-
‘মানুষ নিমিত্ত মাত্র।’,
এই ক্লিশে অজুহাতকে সঙ্গী করে।
———————————————-
০১.১১.২০২১
(২৫.০৪.২০২৩)

PrevPreviousHowrah – Through the Window of Medicine and Public Health
Nextঈশ্বর-আমার একাকী ঈশ্বর ৫Next
4 1 vote
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

আইনের শাসন, স্বচ্ছ প্রশাসন এবং গণতান্ত্রিক পরিবেশ প্রয়োজন

June 3, 2026 No Comments

রবিবার বলে আজ দুপুরে কিছুক্ষণ বাড়িতে থাকতে পেরেছিলাম। দশ- পনেরো মিনিট টিভি দেখার সুযোগ পেলে আমি সাধারণত খবর দেখি এবং অভ্যাসবশত ১৩৬০ টিপে এবিপি আনন্দ

লক্ষ্মী বনাম অন্নপূর্ণা: বিজেপির হিট উইকেট!

June 3, 2026 No Comments

অধিকার না দয়া? ঠিক এই প্রশ্নই এখন ঘুরে বেড়াচ্ছে বাংলার নারী সমাজে। বহু অর্থনীতিবিদ ইউনিভার্সাল বেসিক ইনকাম এবং সর্বজনীন সামাজিক সুরক্ষার কথা বলে চলেছেন এবং

গর্ভাবস্থায় মানসিক স্বাস্থ্য

June 3, 2026 No Comments

নতুন সরকারের প্রতি আরও কিছু দাবি

June 2, 2026 No Comments

সম্প্রতি ডাঃ শারদ্বত মুখোপাধ্যায় এবং ডাঃ ইন্দ্রনীল খান মহাশয় ডাক্তারদের নিয়ে কিছু ভালো পরিকল্পনার আশ্বাস দিয়েছেন, শুনে ভালো লাগলো। ডাক্তারদের জন্য কেউ কোনোদিন কিছু করেনি।

জাস্টিস

June 2, 2026 No Comments

জনরোষের নানা ঘটনা ঘটছে চারপাশে। বিরোধীদলের শীর্ষনেতৃত্ব আক্রান্ত হয়েছেন। তৃণমূল বলছে বিজেপির চক্রান্ত, শাসক বলছে জনরোষ। এনিয়ে চাপান উতোর চলছে। সে যাই হোক, এই জনরোষ

সাম্প্রতিক পোস্ট

আইনের শাসন, স্বচ্ছ প্রশাসন এবং গণতান্ত্রিক পরিবেশ প্রয়োজন

Dr. Koushik Dutta June 3, 2026

লক্ষ্মী বনাম অন্নপূর্ণা: বিজেপির হিট উইকেট!

Parichay Gupta June 3, 2026

গর্ভাবস্থায় মানসিক স্বাস্থ্য

Dr. Aditya Sarkar June 3, 2026

নতুন সরকারের প্রতি আরও কিছু দাবি

Dr. Subhanshu Pal June 2, 2026

জাস্টিস

Pallab Kirtania June 2, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

627833
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]