শরীরের নানাবিধ ব্যথায় আবালবৃদ্ধবনিতা সকলেই আজ জর্জরিত। বিভ্রান্ত মানুষ ইচ্ছেমতো মুঠো মুঠো ব্যথার ওষুধ খেয়ে ক্ষণিকের আরাম পাওয়ার চেষ্টা করছে। বড় বড় ওষুধ কোম্পানিগুলিও বসে আছে নানারকম মিথ্যা ওষুধ বেচে মুনাফার পাহাড়ে চড়ার জন্য। কিন্তু কেন এই ব্যথা আর তার থেকে উপশমের কোনও পথ আছে কী? বললেন এ দেশে pain management শাস্ত্রের অন্যতম পথিকৃৎ ডাঃ সুব্রত গোস্বামী।

ক্ষতের চেয়ে বড়ো ক্ষত
ভেবেছিলাম চেপে যাব, জানেন? কী দরকার আমাদের এই সব বিষয়ে কথা বলার? কিন্তু তাও না লিখলে, না বললে দিনের শেষে নিজের সামনে দাঁড়ানো যায় না।









