Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

শিক্ষিত মানুষ কেন রাজনীতিতে আসেন না?

Screenshot_2022-09-15-23-05-42-95_680d03679600f7af0b4c700c6b270fe7
Dr. Bishan Basu

Dr. Bishan Basu

Cancer specialist
My Other Posts
  • September 16, 2022
  • 8:09 am
  • No Comments

লোকজনের মুখে প্রায়শই হাহাকার শুনি, শিক্ষিত মানুষ কেন রাজনীতিতে আসেন না।।

এলে কী হয়, নিজেরাই দেখুন। এই প্রচারপুস্তিকা যাঁদের লেখা, তাঁরা সকলে চিকিৎসক। অর্থাৎ খাতায়কলমে এঁদের অশিক্ষিত বলা যায় না। এটি প্রচারপুস্তিকার প্রথম পাতা মাত্র। গত কয়েক বছরে রাজ্যজুড়ে ‘সাফল্য’ তো কিছু কম নয়, কাজেই ফিরিস্তি যে কিঞ্চিৎ দীর্ঘ হবে, সে তো বলাই বাহুল্য। তবে খাটের তলা বক্স খাট ফাঁকা ফ্ল্যাটের নিউ রিয়্যালিটি – ডাক্তারি পড়ার সময় ‘রিসেন্ট অ্যাডভান্স’ বলে একটা আলাদা পেপার থাকে – সেসব ইনক্লুডেড হয়নি, ওটুকু খামতি রয়ে গিয়েছে। আসলে তলায় তলায় যে ‘শিল্প হয়ে গিয়েছে’, সে খবর এই চিকিৎসককুল পুরোপুরি জেনে উঠতে পারেননি। কিন্তু সে তো ভিন্ন প্রসঙ্গ।

কথাটা হলো, গোঁড়া দলীয় রাজনীতির অংশ হলে শিক্ষিত-অর্ধশিক্ষিত-অশিক্ষিত নির্বিশেষে মানুষটা সেই দলের অ্যাজেন্ডাবাহীর বেশি কিছু হয়ে ওঠেন না। হয়ে উঠতে পারেন না।

এঁরা লড়ছেন মেডিকেল কাউন্সিল নির্বাচনে। কিন্তু মেডিকেল কাউন্সিলের কাজ কী, তা-ই জানেন না। প্রচারপুস্তিকায় নিজেদের কৃতিত্ব তথা উন্নয়নের ফিরিস্তি যা দিয়েছেন – তাকে যদি সত্যি বলে মেনেও নিই – সে সাফল্য (বা অসাফল্য) রাজ্য সরকারের স্বাস্থ্য দফতরের। সুপার-স্পেশালিটি হাসপাতাল তৈরি বা ন্যায্যমূল্যের ওষুধের দোকান কিংবা বিনেপয়সায় স্বাস্থ্যপরিষেবা জোগানো – এর কোনোটিই মেডিকেল কাউন্সিলের এক্তিয়ারে পড়ে না। অথচ এঁরা সকলেই ডাক্তার। অর্থাৎ খাতায়কলমে শিক্ষিত। সেই জ্ঞানটুকু বিস্মৃত হয়েছেন দলীয় আনুগত্যের ঠেলায়। অবশ্য সেটাই স্বাভাবিক।

আবার দেখুন, ক্লজ জি-তে এঁদের হয়ে যাঁরা দাঁড়িয়েছেন, প্রত্যেকেই মেডিকেল কলেজের শিক্ষক। সেই সাতজনই সরকারি কর্মচারী। ক্লজ এইচ-এও যাঁরা রয়েছেন, তাঁদের মধ্যেও একাধিকজন সরকারি পদাধিকারী। অথচ, খাতায়কলমে শিক্ষিত হওয়া সত্ত্বেও এঁদের মাথায় থাকেনি, সরকারি লোগো যত্রতত্র ব্যবহার করা যায় না। অসামান্য ও বহুমাত্রিক ‘ব’ লোগোর কথা ছেড়ে দিচ্ছি – কেননা তার সত্ত্বাধিকার নিয়ে বিভিন্ন কথা এদিক-ওদিক শোনা যায় – কিন্তু অশোকস্তম্ভ!! একেবারে জাতীয় প্রতীক!!!! হাজার সরকারপন্থী হলেও, নির্বাচনী প্রচারপুস্তিকায়?? এঁরা কি জানতেন না কথাটা? জানতেন, অবশ্যই জানতেন। কিন্তু দলীয় আনুগত্য এক্ষেত্রে – প্রায় লোকাল ট্রেনে সাঁটানো বিজ্ঞাপন-কথিত ‘কৈশোরের বদভ্যাস’-এর মতোই – ক্ষতিকর। অন্যান্য ক্ষতিও করে, কিন্তু পড়াশোনা যে ভুলিয়ে দেয় – তা নিশ্চিত।

তদুপরি এঁরা শুরুতেই ঘোষণা করেছেন, এই টিম নাকি ‘পশ্চিমবঙ্গ সরকারের মনোনীত’!! সত্যি? সরকারি অর্ডারটা দেখাবেন, প্লিজ? উন্নয়নের ফিরিস্তির সত্যিমিথ্যে তর্কযোগ্য অবশ্যই, কিন্তু – সরকারি অর্ডার যদি না দেখাতে পারেন – এটা তো একেবারে পুকুরচুরি!!

তবে তাঁরা তো শুরুই করেছেন এই ‘অভয়বাণী’ শুনিয়ে – ‘আপনারা নির্ভয়ে কাজ করুন, আপনাদের কোনও কাজে হস্তক্ষেপ করা হবে না…’

অভয়বাণী কারা শোনান, সে তো সুকুমার রায়ই চিনিয়ে গিয়েছেন।

“ভয় পেয়ো না, ভয় পেয়ো না, তোমায় আমি মারব না”

কারা বলেন? কাদের দায় এমন অভয়বাণী শোনানো??

ওই যে, যাঁদের ‘অভয়বাণী’-র তলায় লুকিয়ে থাকে এই কথাটাও…

“অভয় দিচ্ছি শুনছ না যে? ধরব নাকি ঠ্যাং দুটা?
বসলে তোমার মুণ্ডু চেপে বুঝবে তখন কাণ্ডটা!
আমি আছি, গিন্নী আছেন, আছেন আমার নয় ছেলে
সবাই মিলে কামড়ে দেব মিথ্যে অমন ভয় পেলে।”

অতএব…

চয়েস আপনার। ফাঁকা ব্যালট নয়, ভোট দিন। নিজের ভোট নিজে দিন।

ভোট যাকে খুশি দিন, কিন্তু মনে করানো যাক – পেচ্ছাপ-পায়খানা-ভোটাধিকার প্রয়োগ এই কাজগুলো নিজে নিজেই করাটা ভালো।

PrevPreviousআত্মহত্যা প্রতিরোধ করা যায়
Nextবার্ধক্যে শারীরিক যত্ন-১Next
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

সুপ্রিম কোর্ট ও CBI দফতর…জনতার দরবারে একুশে আইন ।। ৯ মার্চ ২০২৬ দিল্লী চলো অভিযানের দ্বিতীয় দিন।।

March 16, 2026 No Comments

পশ্চিমবঙ্গের SIR প্রসঙ্গে সংগ্রামী গণমঞ্চের প্রেস বিজ্ঞপ্তি

March 16, 2026 No Comments

মার্চ ১৩, ২০২৬ সারা ভারতবর্ষের মানুষ জানেন যে বিহার-সহ দেশের মোট ১৩টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ভোটার তালিকার যে বিশেষ নিবিড় সংশোধন বা Special Intensive

নিবার্চন নিয়ে পশ্চিমবঙ্গ পড়শী বিহার, বাংলাদেশ, নেপাল এবং শ্রীলঙ্কার থেকে কোন শিক্ষা নিতে পারে না?

March 16, 2026 1 Comment

প্রথমে আমাদের উপমহাদেশের দক্ষিণে ভারত সংলগ্ন ছোট দ্বীপ রাষ্ট্র শ্রীলঙ্কার কথা বলি। মূলতঃ বৌদ্ধ ধর্মাবলম্বী রাষ্ট্র হলেও হিংসা এখানে কম ঘটেনি। মার্কসবাদী ট্রটস্কিপন্থী ‘ জনথা

আইনী আপডেট

March 15, 2026 No Comments

গত নভেম্বর থেকে কলকাতা হাইকোর্টে অভয়ার মামলা ৩৫ বারের ও বেশি তালিকাভুক্ত হলেও একবারও কার্যকর শুনানি হয়নি। দীর্ঘদিন ধরে চলতে থাকা অসহ্য বিলম্ব ও দীর্ঘসূত্রিতার

ভারতের শহরের বিপন্ন বায়ু এবং নাগরিক স্বাস্থ্য

March 15, 2026 No Comments

এ দেশের দূষণ এখন আম নাগরিকদের সহনসীমাকে ছাপিয়ে গেছে। বিষয়টি নিয়ে আজকাল আমরা সকলেই আর খুব বেশি ভাবিনা,সব কিছুই কেমন গা – স‌ওয়া হয়ে গেছে

সাম্প্রতিক পোস্ট

সুপ্রিম কোর্ট ও CBI দফতর…জনতার দরবারে একুশে আইন ।। ৯ মার্চ ২০২৬ দিল্লী চলো অভিযানের দ্বিতীয় দিন।।

Abhaya Mancha March 16, 2026

পশ্চিমবঙ্গের SIR প্রসঙ্গে সংগ্রামী গণমঞ্চের প্রেস বিজ্ঞপ্তি

Sangrami Gana Mancha March 16, 2026

নিবার্চন নিয়ে পশ্চিমবঙ্গ পড়শী বিহার, বাংলাদেশ, নেপাল এবং শ্রীলঙ্কার থেকে কোন শিক্ষা নিতে পারে না?

Bappaditya Roy March 16, 2026

আইনী আপডেট

West Bengal Junior Doctors Front March 15, 2026

ভারতের শহরের বিপন্ন বায়ু এবং নাগরিক স্বাস্থ্য

Somnath Mukhopadhyay March 15, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

613431
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]