Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

কেন?

Screenshot_2022-12-27-09-10-16-27_680d03679600f7af0b4c700c6b270fe7
Dr. Arunachal Datta Choudhury

Dr. Arunachal Datta Choudhury

Medicine specialist
My Other Posts
  • December 27, 2022
  • 9:11 am
  • No Comments

আবার একটা বিতর্কিত ক্যাচাল। সামান্য এডিট করে

________
এক হাজার বছর পাশাপাশি থেকেও ইদ আজ অবধি সব বাঙালির উৎসব হয়ে উঠল না। যেমনটি এপার বাংলায় কিছুটা হয়েছে বড়দিন।

বাংলাদেশ ঐতিহাসিক কারণে(কী ভাবে সে’টা সবাই জানে) মোটামুটিভাবে এক ধরণের ধর্মীয় বিশুদ্ধতা পেয়েছে। তাই সে’খানে ইদ সার্বজনীন প্রায়।

কিন্তু বাংলাভাষী ভারতীয় অংশে রাজনীতি ছাড়া(যেমনটি উপবাসের মাসে লোক দেখানো ইফতার ইত্যাদি) অন্য উদ্দেশ্য নিয়ে বিধর্মী বা অধর্মী কেউ ইদ উৎসবে মেতে উঠেছে এই ঘটনা প্রায়শই বিরল। অন্তত সে রকম বিধর্মী কাউকে গরজ করে ইদে নিজের বাড়িতে আলাদা রকম খাওয়া, যেমন উৎসবের দিনে খাওয়া হয় বা নতুন জামাকাপড় পরতে দেখা অতীব বিরল ঘটনা।

অথচ বড়দিনে এই বিধর্মী বা অধর্মী অনেকেই মেতে ওঠেন কেক, পুডিং,অন্যান্য খাবার খেতে বা পার্ক স্ট্রিটের ভিড়ে। নাচে, গানে। আজ্ঞে হ্যাঁ, কিঞ্চিৎ গরিবরাও। মেসেজ বক্স উপচে পড়ে হ্যাপি ক্রিসমাসে।
কেন?

১) স্বীকার করি না করি, প্রতি উৎসবেই ঋতু নির্ভরতা থাকে, অন্ততঃ থাকলে সুবিধে হয় উৎসবকামী জনগণের। শীত ঋতু, মাস এমনকি তারিখটিও নির্দিষ্ট থাকায়, বড়দিনে সেই সুবিধে পাওয়া যায় সম্ভবত।

২) ইদ আর বড়দিন দু’টি উৎসবই এই দেশে বাইরে থেকে এসেছে। বড়দিন যারা এনেছিল তারা ধর্মান্তরকরণে মনোযোগী ছিল হয় তো। কিন্তু তার চাইতেও লুঠে বেশি উৎসাহী ছিল। তারা ধর্মান্তরকরণ বেশি করে উঠতে পারেনি। বরং যা সম্পদ পেয়েছে জাহাজ ভর্তি করে সাগরপারে পাচার করেছে। আর নিজেদের উৎসবকে রাজার উৎসব বলে চালিয়েছে।

ইদ যারা এনেছিল তারা নাদির শাহ ইত্যাদি হাতে গোণা কয়েকজনকে বাদ দিলে, এ’দেশে থেকে যেতে আর ধর্মান্তরিত করতে অধিক উৎসাহী ছিল। যে কারণে এই উপমহাদেশের এক বড় অংশ আজ ধর্মীয় ভাবে তাদের অনুগামী। এবং এই ব্যাপক ধর্মান্তরকরণের অভিঘাত কোনও ভাবে নতুন উৎসবে পুরোনো ধর্মাবলম্বীদের অংশগ্রহণে বাদ সেধেছে, তৎকাল থেকেই হয় তো বা।

আরও একটা ব্যাপার স্মর্তব্য। নতুন ধর্মে এলেই নতুন বিদেশি ভাষায় নামকরণ এইটিরও একটা অভিঘাত ছিল বোধ হয়। যা এই বিচ্ছিন্নতা জাগাতে ইন্ধন দিয়েছে।

এ’দেশীয়রা নিজেদের মধ্যে মারপিট কলহ সেই মহাভারতের সময়েরও আগে থেকেই করেছে। বৌদ্ধ বনাম ব্রাহ্মণ লড়াইও কম রক্তপাত ঘটায়নি।
কিন্তু বেশি আঘাত দিয়েছে আরবিতে নামান্তরিত প্রতিবেশীর অধীনতা। শ’য়ে শ’য়ে নাম পাল্টানোর ব্যাপারটা গ্রিক শক হুন এ’দেশ জয়ীরা কেউ করেনি। এই ব্যাপারটি ঘটল বলেই এক ধরণের প্রতিবাদে হয় তো নতুন উৎসবে মাতামাতি করেনি অ-ধর্মান্তরিতরা।

৩) এই আবহে যখন ব্রিটিশ শাসকেরা এল, শত্রুর শত্রু আমার বন্ধু এই মনোভাব নতুন শাসকদের ওপর নির্ভরতা বাড়ালো। তাদের ভাষা ও উৎসব আঁকড়ে ধরায় উৎসাহ যোগাল আরবি ফারসী আক্রান্ত অনিচ্ছুক অভিমানী জনগোষ্ঠীকে।

৪) আর শেষে আসে পুতুলপুজো ব্যাপারটি। বাইরে থেকে আসা দু’টি ধর্মই একেশ্বরবাদী। এবং পুতুলপুজো বিরোধী। যদিও কঠোর পুতুলপুজো বিরোধীদের মধ্যেও ধর্মস্থানের ছবি টাঙানো বা অন্যান্য প্রতীকে ভক্তি যথেষ্ট জনপ্রিয় (অধুনা ফ্লেক্সের ছবিপুজো ধরছি না) যা এক রকমের পুতুলপুজোই।

কিন্তু বড়দিনের ধর্মাবলম্বীদের মধ্যে পুতুলপুজোর প্রচলন বেশি( পেরেকগাঁথা যিশু, মা মেরি ইত্যাদি)। আর বড়দিন উপলক্ষ্যে তো গির্জায় গির্জায় প্রায় ঝুলনের আবহ। বেথলেহেমের আস্তাবলে খড়ের বিছানায় শিশু যীশু। প্রাচ্যদেশ থেকে আসা গুটিকয় জ্ঞানী পুরুষ। খেটে খাওয়া মানুষেরা কাজ করছে। যদিও সেই মরুদেশে বিরল, কিন্তু ক্রিসমাস বৃক্ষ থেকে ঝরে পড়ে অলীক তুষার। বিহ্বল মা ও জাগতিক পিতা(আসলে তো ঈশ্বরপুত্র!)।

এইটিও মূর্তিপূজকদের মধ্যে একধরণের ভক্তিরস ভরা একাত্মতার সংক্রমণ ঘটিয়েছে বই কি!

এই সবে মিলেই, অতএব বহুশতাব্দী-নিষিদ্ধ গোস্ত মানে বিফ খাওয়া হোক না হোক(ইদ আর বড়দিন যাদের উৎসব… তাদের দুই ধর্মেই যা সিদ্ধ),

সবাইকে জানাই… হ্যাপি উৎসব।

PrevPreviousমেডিকেল শিক্ষকদের প্রতিহিংসামূলক ট্রান্সফার
Nextমনেরে আজ কহো যে ৬Next
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

বিজেপির স্বার্থেই মমতাকে আক্রমণ?

August 11, 2026 No Comments

এটা বাচ্চা ছেলেও জানে যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সম্মতি ছাড়া কেউ মমতা বন্দ্যোপাধ্যায়কে চটি কাদা ছুঁড়বেন না, আর এটা প্রকাশিত সত্য যে ক্ষমতায় আসার পর থেকেই

জেনারেশন এক্স

August 11, 2026 No Comments

আমরাই ইতিহাসের সবচেয়ে “গর্বের” জেনারেশন — জেনারেশন এক্স । একটা অস্কার পাওয়া উচিত আমাদের, বিভাগ: সর্বকালের সেরা স্বার্থপরতা। আমরাই শেষ ব্যাচ, যারা নিম্ন-মধ্যবিত্ত বা মধ্যবিত্ত

দু’বছর আগে

August 11, 2026 No Comments

৯ আগস্ট, ২০২৬ দু’বছর আগে এই দিনটা। দুপুর নাগাদ খবর পেলাম, আরজিকরে অন-ডিউটি ডাক্তার – পোস্ট-গ্র‍্যাজুয়েশন ছাত্রী – রাতের বেলায় খুন হয়ে গিয়েছে। শুধু খুন

২৭ লক্ষ ডিলিটেড ভোটারের ভবিষ্যৎ

August 10, 2026 No Comments

৩ আগস্ট ২০২৬ ফেসবুক লাইভে আলোচিত।

বাঙালি ঘরকুনো, পরিশ্রম বিমুখ এই বদনামটা তো ঘুচেছে।

August 10, 2026 No Comments

দক্ষিণ মহারাষ্ট্রের একটা remote জায়গায় থাকতে গিয়ে দেখি হোটেলের ক্যান্টিনে পশ্চিমবঙ্গ থেকে অন্তত তিনজন কাজ করছে, তার মধ্যে chief cook এসেছে নদিয়া জেলা থেকে। একটি

সাম্প্রতিক পোস্ট

বিজেপির স্বার্থেই মমতাকে আক্রমণ?

Parichay Gupta August 11, 2026

জেনারেশন এক্স

Dr. Arjun Dasgupta August 11, 2026

দু’বছর আগে

Dr. Bishan Basu August 11, 2026

২৭ লক্ষ ডিলিটেড ভোটারের ভবিষ্যৎ

Sangrami Gana Mancha August 10, 2026

বাঙালি ঘরকুনো, পরিশ্রম বিমুখ এই বদনামটা তো ঘুচেছে।

Dr. Amit Pan August 10, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

660334
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]