Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

বিশ্ব এডস দিবস

World AIDS day banner with big red ribbon on world map on background. Poster for National HIV and AIDS Awareness Day. Red ribbon cancer awareness symbol. Flyer. Vector illustration
Dr. Indranil Saha

Dr. Indranil Saha

Reproductive medicine specialist
My Other Posts
  • December 2, 2023
  • 8:27 am
  • No Comments
১ ডিসেম্বর। আজ বিশ্ব এডস দিবস। এই দিন পালন করা শুরু হয়েছিল ১৯৮৮ সালে। তারপর ৩৫ বছর অতিক্রান্ত। নদী দিয়ে প্রচুর জল বয়ে গেছে। এডসের কারণে মৃত্যুর খবর আজকাল তেমন শোনাই যায় না। যদিও এক সময়ে তা প্রায় ভয়ংকর মহামারীর মতো আকার ধারণ করেছিল। নিয়মিত চিকিৎসায় থাকলে, ওষুধ খেলে ভাল থাকা যায়। এই অসুখ নিয়ে তাই ভয় পাওয়ার কোনও মানে নেই।
এবারে আসা যাক, আমাদের দেশের এই রোগের পরিসংখ্যানের কথায়। অ্যাডাল্টস এইচ আই ভি প্রিভ্যালেন্স মানে ১৫ থেকে ৪৯ বয়সীদের মধ্যে এইচ আই ভির প্রিভ্যালেন্স কেমন? ভারতে প্রতি দশ হাজারে ২১ জন এই রোগে আক্রান্ত। আশার খবর হল, বিশ্বের অন্যান্য দেশের তুলনায় এই সংখ্যা যথেষ্ট কম। আমাদের অ্যানুয়াল নিউ ইনফেকশন রেট বা প্রতি বছর নতুন করে এই অসুখে আক্রান্তের সংখ্যা প্রায় ৬৩ হাজার। দশ বছরের হিসেবে দেখা যায়, প্রায় ৪০% অসুখের হার কমে এসেছে। অন্যদিকে এডস-এর কারণে মৃত্যুর পরিমাণ বছরে ৪২ হাজারের মতো, যা বিশ্বের বহু দেশের তুলনায় অনেক কম। যদি আমাদের রাজ্যের দিকে তাকাই তার ছবিটাও যথেষ্ট আশাব্যঞ্জক। ভারতের এডস আক্রান্তের রাজ্যের তালিকায় পশ্চিমবঙ্গের স্থান অনেক নীচের দিকে। এখন ৩০ নম্বরে আছে। এটা সত্যি ভাল দিক।
এ তো গেল আলোর দিকের কথা। এবার আসি অন্ধকার দিকের কথায়। আমরা যদি জানতে পারি, আমাদের খুব পরিচিত, কিংবা দূরের চেনা অথবা যে কেউ এডসে আক্রান্ত তাহলে ধরে নিই সে হয় সমকামী অথবা যৌনকর্মী। সেই ব্যক্তির কোনও নীতিবোধ নেই, যে কারও সঙ্গে সহবাসে লিপ্ত হয়। তার থেকে দূরে থাকার চেষ্টা করি এবং অন্যদেরও তা করার পরামর্শ দিই। ব্যক্তি মানুষের থেকে অসুখটা তখন বেশি গুরুত্ব পায়। আমরা ভুলে যাই সেই ব্যক্তিও কারও ছেলে, ভাই, স্বামী কিংবা বাবা। তাঁকে সমাজ চ্যুত করলেও অসুখটা থাকে যাবে, বরং কুসংস্কারের অসুখটা আরও বড় আকার ধারণ করবে। আমরা ভুলে যাই শুধু শারীরিক সম্পর্ক নয়, সেলুন কিংবা বিউটিপার্লারের সূচ কিংবা রেজার থেকেও এই রোগ ছড়াতে পারে। এমার্জেন্সিতে রক্ত নেওয়ার সময় যথেষ্ট পরীক্ষা করার পরে রক্ত দেওয়া বা নেওয়া হলেও এই অসুখ তখন আসতে পারে। থ্যালাসেমিয়া কিংবা যে সব অসুখে প্রায়ই রক্ত নিতে হয় তাদের অনেকেই এইচ আই ভি আক্রান্ত হয়ে পড়ে। মানুষ হিসেবে ভাল কাজ করার সঙ্গে সঙ্গে কখনও কখনও ভুলও করতে পারে। আর যৌনকর্মীরা যে এডস আক্রান্ত হন তা কিছুটা পরিস্থিতির কারণে। সমাজ তাঁদের নিরাপত্তা দিতে ব্যর্থ বলে সমস্যা হয়।
এ বছরের (২০২৩ এর) এডসের থিম হল রিমেম্বার অ্যান্ড কমিট অর্থাৎ আমরা এই রোগে প্রচুর মানুষকে হারিয়েছি। আমেরিকা কিংবা আফ্রিকার মতো অত পরিমাণ না হলেও আমাদের দেশেও অনেকেই এই রোগে মারা গেছে। শুধু নিজের দেশের নয়, অন্য দেশের বাসিন্দাদের মৃত্যুও আমাদের কাছে সমান দুঃখের। তাই বলা হচ্ছে এই বিশ্ব এডস দিবসে আমরা যেন তাঁদের স্মরণ করি, তাঁরা একদিন আমাদের সঙ্গে ছিলেন। মনে রাখি তাঁদের পরিবারকে, যাঁরা অকালে আপনজনকে হারিয়েছে। যাঁরা এডসে আক্রান্ত তাঁদের পাশে সহমর্মী হয়ে পাশে দাঁড়ানো, সহানুভুতি দেখানো। তাঁদের বোঝানো যে তুমি যে অসুখে লড়াই করছো সেই যুদ্ধে আমরাও পাশে আছি। সবাই হয়তো এই যুদ্ধে জিততে পারবে না কিন্তু আমরা যদি তাঁদের পাশে দাঁড়াই তাহলে লড়াইটা লড়তে তাঁদের সুবিধা হবে।
তথ্যসূত্র: naco.gov.in
ছবি: Parijit Middya
PrevPreviousদীপ জ্বেলে যাও ১৮
Nextহোক প্রতিবাদNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

এই আদিবাসী মেয়েটিও এক অভয়া, তার ন্যায়বিচারের দাবিতে অভয়া মঞ্চ আন্দোলন গড়ে তুলতে দায়বদ্ধ।

September 8, 2026 No Comments

আরজি কর মেডিক্যাল কলেজের তরুণী চিকিৎসকের খুন ও তার অভিঘাতে জন্ম নেওয়া অভয়া আন্দোলনের ফলে এই রাজ্যে রাজনৈতিক পালাবদল ঘটেছে — সাধারণ মানুষের ক্ষোভ নির্বাচনের

মুছে ফেলা যায় না

September 8, 2026 No Comments

আজ সকালে দেখলাম, দেয়ালের গায়ে সাদা চুন গড়িয়ে পড়ছে ফোঁটা ফোঁটা। যে মুখটা এতদিন এই দেয়াল থেকে তাকিয়ে ছিল, যার চারপাশে লেখা ছিল “Peace”, “Paix”,

ডেঙ্গু প্রতিরোধে পোশাক বিধি

September 8, 2026 No Comments

সমালোচনা উপহাস করার আগে আসুন বিজ্ঞান চর্চা হতে যাক একটু। আমাদের গোটা শরীরটাকে যদি মশার কামড় এর লক্ষ্য বস্তু হিসেবে বিবেচনা করি তাহলে দেখবেন শরীরের

পাঠশালা… ফিরে আসুক

September 7, 2026 No Comments

আজ ৫ই সেপ্টেম্বর, ২০২৬। প্রত্যেক বছর এই দিনে অনেকেই ‘HAPPY TEACHER’S DAY’ মেসেজ পাঠায়! আমাকেও! উত্তরে লাভ ইমোজি আর ‘থ্যাঙ্ক ইউ’ বলা ছাড়া কিছুই করতে

টিচার্স ডের গল্প

September 7, 2026 No Comments

টিচার্স ডে এলো, তাই টিচার্স ডের গল্পের পালা – প্রতি বছরের মতো এ বছরও শোনাবো, শুনতে চাইলে ভালো, নয়তো স্ক্রল করে নেমে যান। আমাদের বেলায়

সাম্প্রতিক পোস্ট

এই আদিবাসী মেয়েটিও এক অভয়া, তার ন্যায়বিচারের দাবিতে অভয়া মঞ্চ আন্দোলন গড়ে তুলতে দায়বদ্ধ।

Abhaya Mancha September 8, 2026

মুছে ফেলা যায় না

Dr. Arjun Dasgupta September 8, 2026

ডেঙ্গু প্রতিরোধে পোশাক বিধি

Dr. Samudra Sengupta September 8, 2026

পাঠশালা… ফিরে আসুক

Smaran Mazumder September 7, 2026

টিচার্স ডের গল্প

Dr. Subhanshu Pal September 7, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

673698
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]