অ এ অভয়ার বিচার চাই!
আ এ আগুন 🔥 বুকে জ্বলছে তাই!
ই এ ইতি টেনে ফাঁসি চেয়ে যতই বলো বিচার শেষ!
ঈ এ ঈশান কোণে শাসক দেখে জমছে শুধুই মেঘ!
উ এ উড়িয়ে দিয়ে প্রমাণ সবই, করেছো লুটপাট!
ঊ এ ঊর্ধ্বে মশাল জ্বালিয়ে, খুলবো রহস্য কপাট!
ঋ এ ঋষি তপস্বী যতই সাজো, মুখোশ টেনে খুলবোই
৯ এ কাঠবিড়ালি আনছে খবর, চিতায় তোদের তুলবোই!
এ এ এরাই করে বাবা -মাকে চরম অসম্মান!
ঐ এ ঐ হীরক রাণী জেনে রেখো, হবে খান খান!
ও এ ওদের সাথে সেটিং করে, ভাবছো পার পাবে?
ঔ এ ঔষধ আছে আন্দোলনে, দেখি বাঁচাও কাকে!

প্রান্তিক মানুষের উন্নয়ন বলতে জীবনযাত্রার উন্নয়ন
‘আনন্দবাজার পত্রিকা’-য় আমার এই চিঠিটি প্রকাশিত হয়েছে। ছবি থেকে লেখাটা পড়া মুশকিল, তাই এখানে মূল লেখার পুরোটাই দিয়ে রাখছি। খবরের কাগজে প্রকাশের সময়, স্থানসঙ্কুলানের জন্যই,








