তরুণ তুর্কিরা অভয়া মঞ্চের শক্তির অন্যতম স্তম্ভ। অভয়া ইউথ ফোরাম গড়ে তুলেছে এরাই।
সমাজের বিভিন্ন স্তরে বিক্ষোভ জমে উঠছিল বহু বছর ধরে কিন্তু প্রকাশের পথ খুঁজে পাওয়া যাচ্ছিল না। তাই অনেকেই আমরা ভাবছিলাম কোথাও আলো নেই, চারদিকে শুধু নিরাশার অন্ধকার। মনে হচ্ছিল এই প্রজন্ম শুধু ব্যক্তিগত সাফল্যের মই বেয়ে উঠতে জানে, সবাইকে নিয়ে লড়াই এর ময়দানে নামতে শেখেনি।
অভয়ার নৃশংস হত্যাকাণ্ড আর তার পরে গড়ে ওঠা অভূতপূর্ব প্রতিবাদ আমাদের সব ধারণা কে বদলে দিল এক নিমেষে। রাত দখলের অবিস্মরণীয় রাত, তার পর ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফোরামের নেতৃত্বে অভূতপূর্ব আন্দোলন, পরবর্তী কালে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস এর উদ্যোগে নাগরিক সংগঠন গুলিকে নিয়ে গড়ে ওঠা অভয়া মঞ্চের নেতৃত্বে সংগঠিত গণ আন্দোলন – প্রতিবাদের সব তরঙ্গেই উজ্জ্বল উপস্থিতি আমাদের যুব শক্তি – অভয়া ইউথ ফোরামের।
একদিকে স্বাস্থ্য শিক্ষা ক্ষেত্রে চরম দুর্নীতি, ধর্ষণ, হত্যা, হাজার হাজার মানুষের চাকরি চুরি অন্যদিকে সারা দেশ ও রাজ্য জুড়ে প্রশাসনিক মদতে সাম্প্রদায়িক শক্তির আস্ফালন- এর বিরুদ্ধে আমাদের সংগ্রাম কঠিন থেকে কঠিনতর হচ্ছে। তবু আমাদের এগিয়ে যেতেই হবে, এ লড়াই জেতার লড়াই। তরুণ দল আমাদের সঙ্গে আছে, সাহস, শক্তি আর স্বপ্ন নিয়ে
“থাক না হাজার অযুত বাধা
দীর্ঘ দূর যাত্রা কিসের ভয় কিসের ভয়…”











onek songrami ovinondon janai youth forum er sokolke… evabei egiye choluk ora sokole