Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

বাবা হয়ে ওঠা

IMG-20200616-WA0016
Dr. Indranil Saha

Dr. Indranil Saha

Reproductive medicine specialist
My Other Posts
  • June 18, 2020
  • 8:15 am
  • No Comments

গত কালই ছোট্ট হিয়াকে নিয়ে নার্সিং হোম থেকে ফিরেছে দিয়া। সময়ের আগেই দিয়ার ডেলিভারি করাতে হয়। ডাক্তারবাবু বলেছিলেন, দিয়ার কন্ডিশন তেমন ভালো না। এক্ষুনি সিজার করে বাচ্চাকে বের করে না আনা হলে মা ও শিশু দুজনেরই ক্ষতি হতে পারে।

বাচ্চাকে নিয়ে বাড়ি আসার আগেই বাড়ি সেজে উঠেছে একেবারে নতুনভাবে। সবাই ভীষণ খুশি। কিন্তু একজনের মধ্যে যেন সেই আনন্দের অভাব। সে হল নবজাতকের বাবা। শোভন। যদিও তাঁর ডিউটিতে কোনো ঘাটতি রাখে নি। নিয়মিত ডাক্তারি চেক আপে নিয়ে যাওয়া, ওষুধপত্র কেনা বা দিয়ার মন ভালো রাখার জন্য যাবতীয় ব্যবস্থা করেছে। কিন্তু মনের মধ্যে যে অশান্তির মেঘ তা কিছুতেই কাটছিল না।

রাত তখন আড়াইটে হবে। একটু আগেই বাচ্চাকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে দিয়া। নিজেও ঘুমিয়ে পড়েছে। বাচ্চার কান্নায় তখনই ঘুম ভেঙে গেছে শোভনেরও। যদিও ঘাপটি মেরে শুয়েই ছিল। তাঁর আর ঘুম আসছে না। এই কদিন নার্সিংহোমে দুবেলা গেলেও একটা বারের জন্য বাচ্চাকে কোলে নেওয়ার কথা ভাবেনি। আসলে বাচ্চাটাকে এখনও নিজের বলে মানতেই পারছিল না।

মনে পড়ে যাচ্ছে, সেদিনের কথা। যেদিন দিয়া ও শোভনের সব রিপোর্ট হাতে নিয়ে ডাক্তারবাবু বলেছিলেন, শোভনের সিমেনে উপযুক্ত পরিমাণে স্পার্ম না থাকায় তাঁর পক্ষে সন্তানের বাবা হওয়া অসম্ভব। শুনে তাঁর আঁতকে ওঠার জোগাড়। এত বছর ধরে বিশ্বাস করে এসেছে চাইলেই বাবা হওয়া যায়। বিয়ের পরপরই সন্তান যাতে না আসে সেজন্য কত সাবধান ছিল সে। আর এখন ডাক্তারবাবু কিনা বলে, সে বাবা হতে অক্ষম। তাঁর মেল ইগো দারুণভাবে আঘাত পায়। কোনোরকমে ডাক্তারের চেম্বার থেকে বেরিয়েই এক বন্ধুকে ফোন করে। সেই বন্ধু মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভ। তাঁর কাছে জানতে চায়, কলকাতার নামী ইনফার্টিলিটি স্পেশালিষ্টের ফোন নম্বর। বন্ধুর দেওয়া নম্বরে যোগাযোগ করে পরদিনই সেখানে যান। আগের রিপোর্টের কথা ঘূণাক্ষরেও ডাক্তারবাবুকে জানায় না। ফলে আবার এক গাদা টেস্ট করাতে হয়। কিন্তু সেই ডাক্তারবাবুও একই কথা বলেন।

তিনি পরামর্শ দেন, তারা চাইলে ডোনারের থেকে স্পার্ম নিয়ে আই ভি এফ করে এগোতে পারেন। বেশ কয়েক দিন লাগে বিষয়টা মন থেকে মেনে নিতে। শেষ পর্যন্ত রাজি হয়। বলা যায়, দিয়ার মুখ চেয়েই তাতে সায় দেয়। তবে মন থেকে কিছুতেই মানতে পারে না। রেজাল্ট পজিটিভ জানার পরেও মন থেকে নেগেটিভ ভাবনাগুলোকে সরাতে পারে না। কখনও কখনও মনে হত যদি এমনিতেই আবরসন হয়ে যায়! যদিও বাইরে দেখাতো, সে খুব খুশি।

যেদিন ডাক্তারবাবু দিয়ার পেটে বাচ্চার হার্টবিট এসেছে দেখালেন, সেদিন দিয়া কী খুশি! বাড়ি এসে সবাইকে ফোন করে সেকথা জানায়। শোভন ল্যাপটপে কাজ করতে করতে সে সব কথা শোনে আর মনে মনে বলে, আদিখ্যেতা! নিজেকে বোঝায় সেও তো সন্তান চেয়েছিল, কাজেই এভাবে হলে ক্ষতি কোথায়? কিন্তু পরক্ষণেই মনে হয়, এ সন্তান তো তার নয়। তাকে মেনে নেবে কী করে?

ভাবতে ভাবতে চোখটা লেগে এসেছিল। হঠাৎ একটা কেমন আওয়াজে ঘুম ভেঙে যায়। বুঝতে পারে, মেয়ে আবার জেগে গেছে। মিহি গলায় কাঁদছে। দিয়াকে আস্তে করে ডাকলো। কিন্তু সে তখন অঘোরে ঘুমোচ্ছে। কেমন মায়া হল তাঁর। নিজেই আস্তে করে উঠে বাচ্চার কাছে গেল। দেখে, সে জুলজুল করে তাঁর দিকে তাকিয়ে। কান্না নেই। এই প্রথমবার সন্তানের মুখের দিকে ভালো করে দেখলো। মশারি সরিয়ে খুব সাবধানে কোলে নিল। সন্তানের স্পর্শে সারা শরীরে তখন কেমন একটা ভালো লাগার অনুভূতি। আগেও তো ভাগ্নে, ভাগ্নীদের এত ছোটো অবস্থায় কোলে নিয়েছে। এরকম তো লাগে নি। আরো ভালো করে বুকের কাছে নেয় তাকে। বুকের ভেতরটা কেমন করে ওঠে। এতদিন মুখ ফিরিয়ে রাখার জন্য মনে মনে ক্ষমা চায়। মনে মনে বলে, ভালো থাক মা। নিজে বুঝতে পারে শুধু মা হওয়া নয়, বাবা হওয়াও মুখের কথা নয়। আর সেদিন থেকে পুরো বাবা হওয়ার সংকল্প নেয় শোভন।

PrevPreviousসোরিয়াসিস নিয়ে
Nextআত্মহত্যা কারণ ও প্রতিকারNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

লড়াইটা কঠিন, কিন্তু অসম্ভব নয়

May 12, 2026 No Comments

দু কোটি নব্বই লক্ষ (৪৬%) ভোট পেয়ে বিজেপি আজ পশ্চিমবঙ্গের মসনদে। কারা এদের এতো ভোট দিলেন? সরকারি আর বেসরকারি তৃণমূলীরা যথারীতি এদের পুরো নির্বাচকমন্ডলিকেই (electorate)

জননেত্রী জনবিচ্ছিন্ন হয়ে পড়লেন

May 12, 2026 No Comments

নিজ বাসস্থানের সন্নিকটে মমতা বন্দ্যোপাধ্যায় রবীন্দ্রজয়ন্তী পালন করছেন – তাঁর সঙ্গে তাল মিলিয়ে বেসুরো গলায় গান গাইছেন কুনাল ঘোষ ও কল্যাণ বন্দ্যোপাধ্যায় (যিনি, যদ্দূর সম্ভব,

দ্রোহে শপথে রবি স্মরণ ll আহ্বায়ক মনীষা আদকের বক্তব্য

May 12, 2026 No Comments

।।মেঘের আড়ালে সূর্য।।

May 11, 2026 No Comments

কোথায় চল্লে, মক্কা মদিনা তুমি বুঝি মায়াপুর? পীঠ স্থানেই মোক্ষ মেলেনা পুণ্যের পথ দূর!! পুণ্যের আশা মক্কায় ফাঁকা ব্রজ ধামে নেই পুণ্য বহুজাতিকের ঢাক ঢোলে

“থ্রেট কালচার”

May 11, 2026 No Comments

রবীন্দ্রনাথের জন্মদিনে কি লিখবো ভাবতে গিয়ে দেখলাম ওঁকে নিয়ে অনেক লেখা লিখেছি। সুধী পাঠক, মার্জনা করবেন, আত্মপ্রচার এর মতো শোনালেও আজ নিজের কথা একটু লিখি।

সাম্প্রতিক পোস্ট

লড়াইটা কঠিন, কিন্তু অসম্ভব নয়

Kanchan Sarker May 12, 2026

জননেত্রী জনবিচ্ছিন্ন হয়ে পড়লেন

Dr. Bishan Basu May 12, 2026

দ্রোহে শপথে রবি স্মরণ ll আহ্বায়ক মনীষা আদকের বক্তব্য

Manisha Adak May 12, 2026

।।মেঘের আড়ালে সূর্য।।

Shila Chakraborty May 11, 2026

“থ্রেট কালচার”

Dr. Samudra Sengupta May 11, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

621847
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]