Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

আন্দোলন চলবে

IMG-20260902-WA0092
Sangrami Gana Mancha

Sangrami Gana Mancha

Peoples' front against fascism, tyranny and neoliberal policy
My Other Posts
  • September 3, 2026
  • 7:48 am
  • No Comments

প্রবল প্রাকৃতিক দুর্যোগের মধ্যে ২রা সেপ্টেম্বর বাংলার বিভিন্ন প্রান্তের ডিলিটেড ভোটারদের নিয়ে কর্মসূচি এক অনন্য অভিজ্ঞতা হয়ে রইল। সম্পদশালী মদগর্বী একদল মানুষ দেশের মানুষকে তাড়াতে চায়, নাগরিক অধিকার হরণ করে সস্তার মজুর বানাতে চায়। তার বিরুদ্ধে উঠলো প্রতিবাদের ঢেউ।

মেট্রোপলিটন এই শহরের বুকে মানহারা গরীব মানুষের দল- আদিবাসী, সংখ্যালঘু ও মহিলারা নাছোড় জেদ, দুরন্ত সাহস আর অদম্য মনোবল নিয়ে রাজপথ দখল করে নগরীর বুকে স্পন্দন তুলে দিয়ে গেল- তুলনা তার নাই!প্রবল বৃষ্টিপাত উপেক্ষা করে, সংগঠকদের অনুরোধ সরিয়ে বাসে আশ্রয় না নিয়ে, বাসযাত্রীরা অপেক্ষমান মিছিলে কী অদ্ভুত শৃঙ্খলায় সারিবদ্ধভাবে দাঁড়িয়ে পড়লেন। কোলে বাচ্চা নিয়ে শিয়ালদা চত্বরে আশ্রয় না নিয়ে, কোন উৎকন্ঠাকে আমল না দিয়ে,মায়েরা তুমুল বৃষ্টির মধ্যে রামলীলা ময়দান অভিমুখে যাত্রা শুরু করলেন- কে যেন তাঁদের ডাক দিয়েছে। তেজোদৃপ্ত মিছিলের সামনে ফেস্টুন ধরে সাধারণ মহিলারা কলকাতার রাজপথ কাঁপিয়ে ঝাঁঝালো শ্লোগান তুলে ন্যায়সঙ্গত অধিকারের দাবিতে পথঘাট মুখরিত করে এগিয়ে চলেছেন- অনন্যোপায় প্রান্তিক মানুষের এই অজেয় আন্দোলন কতদিন কলকাতা দেখেনি ! ষড়যন্ত্র করে, উত্তর থেকে দক্ষিণ,রাজ্যের বিশাল সংখ্যক মানুষকে ভোটার তালিকা থেকে ছেঁটে ফেলা হয়েছে। তারই প্রতিবাদে ‘সংগ্ৰামী গণমঞ্চ’ গত কয়েকমাস ধরে প্রস্তুতি গড়ে তুলেছে তিলে তিলে। আজ তা প্রাথমিক রূপ পেল।

রামলীলা ময়দান থেকে এস এন ব্যানার্জী রোড ধরে আবহমান ভারতবর্ষের প্রান্তবাসী মানুষ -মানুষীরা যে কল্লোল তুলে দিয়ে গেল তার ঢেউ ছড়িয়ে পড়ল সারা কলকাতায়। কিছুকালের জন্য নগরী অবরুদ্ধ হয়ে পড়ল। সেই গর্জমান ঝাঁঝালো মিছিল ডোরিনা ক্রসিং অতিক্রম করে সদর্পে এসে দাঁড়ালো ওয়াই চ্যানেলে। ওয়াই চ্যানেল তখন ছোটখাটো ইংলিশ চ্যানেল।

জলের উপরে ভাসমান মঞ্চ থেকে তখন এই মঞ্চের অন্যতম ঋত্বিক কুশল দেবনাথ বলে চলেছেন- এই নাছোড় সংগ্ৰামের ইতিকথা। উদাত্ত কন্ঠে ঘোষণা করছেন আগামী দিনে এই লড়াইয়ে বজ্রনির্ঘোষ। চ্যানেলে তখন থিকথিক করছে উদ্গ্ৰীব জনতার গভীর ঔৎসুক্য।তারপর অলিক চক্রবর্তীর জলদর্চি কন্ঠে সংগ্ৰামের নতুন মন্ত্র উচ্চারণ। অন্যদিকে হাইকোর্টের অলিন্দে তখন সুগত রায়ের নেতৃত্বে পশ্চিম বাংলার ডিলিটেড ভোটারদের ন্যায্য অধিকার নিয়ে রেজস্ট্রার জেনারেলের সাথে চলছে গভীর তর্ক- বিতর্ক। যিনি পারতপক্ষে মানুষকে এড়িয়ে চলেন,তিনি পড়েছেন তুখোড় বুদ্ধিমানদের পাল্লায়। এও এক নতুন অভিজ্ঞতা! সব মিলিয়ে আজকের কলকাতাকে এক নতুন হার না মানা লড়াইয়ের বার্তা দিয়ে গেল ‘সংগ্ৰামী গণমঞ্চ’।

আন্দোলন চলবে। বিভাজনের রাজনীতিকে পরাস্ত করে ভোটাধিকার ফেরানোর সংগ্রাম এগিয়ে নিয়ে যেতে মানুষের কাছে প্রতিশ্রুতিবদ্ধ সংগ্রামী গণমঞ্চ।

PrevPrevious“রং দে গেরুয়া”
Nextবাঙালিয়ানা ও উত্তম কুমার: সংস্কৃতির দর্পণে এক অনন্য মহাকাব্যNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

বাঙালিয়ানা ও উত্তম কুমার: সংস্কৃতির দর্পণে এক অনন্য মহাকাব্য

September 3, 2026 No Comments

বাঙালি মানসের চিরকালীন রোমান্টিসিজম ও এক মহানায়ক বাঙালিয়ানা কোনো ভৌগোলিক সীমানায় আবদ্ধ শব্দ নয়, বরং এটি একটি বহুমাত্রিক মানসিকতা, যাপনচিত্র এবং নান্দনিক চেতনা। এই চেতনার

“রং দে গেরুয়া”

September 3, 2026 No Comments

শব্দ যেমন চুরি হয়ে যায়, রঙও তেমনি চুরি হয়ে যায় । উর্বরতার রং লাল । গ্রীক পুরাণে স্ত্রীরা স্বামীর গলা কেটে সেই রক্ত জমিতে দিতেন;

লেনিন দীর্ঘজীবী হোন!

September 2, 2026 No Comments

আচমকাই গুরুপ্রতিম এক অগ্রজ ব্রেখট-এর একখানা কবিতা পড়তে দিলেন। কবিতা বলতে, মূল কবিতার ইংরেজি অনুবাদ। ১৯৩৪ সালে লেখা কবিতা, সুতরাং বলাই যায় যে আমাকে কবিতা

সংগ্রামী গণ মঞ্চের আহ্বানে ২ রা সেপ্টেম্বর হাইকোর্টে ডেপুটেশন সফল করুন।

September 2, 2026 No Comments

নাগরিকতাহীন কিংবা দ্বিতীয় শ্রেনীর নাগরিক? ব্রিটিশ সমাজতাত্ত্বিক T.H. Marshall নাগরিকত্বের অধিকারকে মূলত তিন ভাগে ভাগ করেছিলেন: নাগরিক অধিকার (Civil Rights) রাজনৈতিক অধিকার ( Political Rights)

রাজ্যের বদলে বাঙালিকে শাসন করতে চাইছে শুভেন্দু সরকার

September 2, 2026 No Comments

“হয় আমরা নয় ওরা” ,যে ভাষায় একজন মুখ্যমন্ত্রী হুমকি দিচ্ছেন যে মনে হচ্ছে না তিনি রাজ্যকে শাসন করতে এসেছেন।মনে হচ্ছে, তিনি বাঙালিকে শাসন করতে এসেছেন।গণতন্ত্রে

সাম্প্রতিক পোস্ট

বাঙালিয়ানা ও উত্তম কুমার: সংস্কৃতির দর্পণে এক অনন্য মহাকাব্য

Sanjoy Mukherjee September 3, 2026

আন্দোলন চলবে

Sangrami Gana Mancha September 3, 2026

“রং দে গেরুয়া”

Kanchan Sarker September 3, 2026

লেনিন দীর্ঘজীবী হোন!

Dr. Bishan Basu September 2, 2026

সংগ্রামী গণ মঞ্চের আহ্বানে ২ রা সেপ্টেম্বর হাইকোর্টে ডেপুটেশন সফল করুন।

Kanchan Sarker September 2, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

672426
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]