Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

দীপাবলি এবার দূষণহীন হোক করজোড়ে একটি সবিনয় নিবেদন

FB_IMG_1603966300798
Dr. Koushik Lahiri

Dr. Koushik Lahiri

Dermatologist
My Other Posts
  • October 30, 2020
  • 8:47 am
  • 3 Comments

এবার দুর্গাপুজোর দিনগুলি অন্যরকম ভাবে স্মরণীয় হয়ে থাকলো ।

যাঁরা আমাদের আকূল আবেদনে সাড়া দিয়ে ভিড় এড়িয়ে, মুখোশ মুখে, স্বাস্থ্যবিধি মেনে পরিবারের সকলে মিলে, নিরাপদে এবং সচেতন ভাবে উৎসবের দিনগুলি উপভোগ করেছেন, আনন্দ করেছেন তাঁদের সকলকে দুহাত তুলে অভিনন্দন জানাই।

শুধু নমস্কার নয়, আপনাদের অভিবাদন প্রাপ্য!

আপনাদের সচেতনতা, সহমর্মিতার জন্যই আপনাদের অনেক সহনাগরিক সুরক্ষিত রইলেন বলেই আমাদের বিশ্বাস।

আর যাঁরা সাবধানবাণী না শুনে, তাচ্ছিল্য করে মোচ্ছবে মেতেছেন তাঁদের অপরিণামদর্শিতার মাশুল তাঁদের পরিবার পরিজনকে না চোকাতে হয়, এই শুভেচ্ছা রইলো!

এবার আর একটি প্রসঙ্গে আসি।

এই মুহুর্তে আমাদের রাজ্যে কোভিডের দাপট বেশ চিন্তাজনক পর্যায়ে! গত ছ’সপ্তাহ ধরে ক্রমেই বেড়ে চলেছে সংক্রমণ এবং মৃত্যু! সারা দেশে যে রাজ্য গুলিতে দৈনিক সংক্রমণ (এবং মৃত্যু) সবচেয়ে বেশি, সেই তালিকায় এখন প্রায় শীর্ষে বাংলা!

আমরা জানি, যাঁরা কোভিডের শিকার হন, তাঁদের মধ্যে বেশির ভাগ মানুষেরই সমস্যাটা বাসা বাঁধে ফুসফুসে। তাঁদের শ্বাস নিতে কষ্ট হয়। যারা করোনা থেকে নিষ্কৃতি পেয়ে সুস্থ হয়ে ওঠেন তাদেরও পুরোপুরি স্বাভাবিক হয়ে উঠতে অনেক সময় লাগে।

শীত আসছে।

এই সময়ে জ্বর-সর্দি-কাশির প্রকোপ প্রতিবছরেই কম বেশি হয়েই থাকে, সঙ্গে দোসর পরিবেশ দূষণ! গোদের ওপর বিষফোঁড়ার মত এ বছর তার ওপর আবার সর্বব্যাপী এই কোভিড অতিমারীর করাল ছায়া!

এই পটভূমিতে দাঁড়িয়ে আমরা কি শপথ নিতে পারি, যে এই বছর আমরা এবং আমাদের পুরো পরিবার কালীপুজো, দীপাবলির সময় কোনো রকম পটকা ফাটাবো না?

পটকা, আতশবাজি থেকে নির্গত হওয়া বিষাক্ত গ্যাস বাড়িতে বা কোয়ারান্টিনে বা হাসপাতালে থাকা রোগীদের জন্য খুব মারাত্মক।

পটকা বা আতশবাজি খুব অল্প সময়ে বিপুল পরিমাণ বায়ু দূষণের কারণ হয়ে যায় তার মধ্যে থাকা ধাতব কণা, বিপজ্জনক টক্সিন, সালফার বা কার্বনের মত ক্ষতিকারক রাসায়নিকের কারণে! এই মারাত্মক সূক্ষ্ম দূষণকণাগুলির প্রভাবে কাশি, শ্বাসকষ্ট, হাঁপানির আক্রমণ এবং এমনকি মৃত্যুও হতে পারে।

এই বিপদ থেকে সবচেয়ে বেশি ঝুঁকি হৃৎপিণ্ড বা ফুসফুসের রোগী, বয়স্ক এবং শিশুদের।

অতিসূক্ষ্ণ বায়ুবাহিত দূষণকণা (যেমন পিএম 2.5) বিশেষভাবে বিপজ্জনক কারণ তারা ফুসফুসের গভীরে প্রবেশ করতে পারে এবং বিভিন্ন ধরণের প্রতিকূল প্রভাব ফেলতে পারে।

২০১৮ সালে সুপ্রিম কোর্ট তাঁর রায়ে কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের (সিপিসিবি) গবেষণার উল্লেখ করে রায় দেন “দিওয়ালি চলাকালীন পটকা ফাটানো অবশ্যই বায়ু দূষণে উল্লেখযোগ্য ভূমিকা নিচ্ছে।”

এতে আরো বলা হয়েছে, পটকা ফাটানোতে দূষণকণা পিএম 2.5 যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পেয়েছে, যা ” স্বাস্থ্যের পক্ষে একটি গুরুতর ঝুঁকি”।

শুধু গত বছর (২০১৯) ভারতে ১৬ লক্ষ ৭০ হাজার মানুষ মারা গেছেন কেবলমাত্র বায়ু দূষণের কারণে হওয়া বিভিন্ন রকমের অসুস্থতায়!

গতবছর কিন্তু কোভিড ছিল না!

কিন্তু এটা কোভিডের বছর!

মনে রাখবেন, শুধু আমাদের রাজ্যেই এপর্যন্ত প্রায় তিনলক্ষ বাষট্টি হাজার মানুষ কোভিডে আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে প্রায় চল্লিশ হাজার মানুষ এখন এ রাজ্যে কোভিড জনিত কারণে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন! তাঁদের অনেকেরই ফুসফুস পুরোপুরি কাজ করছে না। কারো অক্সিজেন চলছে, কেউ বা আবার ভেন্টিলেশনে!প্রায় তিনলক্ষ আঠেরো হাজার জন সুস্থ হয়ে ওঠার বিভিন্ন পর্যায়ে। কেউ এখনো অত্যন্ত দুর্বল, কেউ মৃত্যুমুখ থেকে ফিরে আসার অপরিসীম মানসিক-শারীরিক ক্লান্তি নিয়ে দিন কাটাচ্ছেন, অনেকেরই শ্বাস-কষ্টের সমস্যা থেকে গেছে। আইসোলেশনে-কোয়ারান্টাইনে মানসিকভাবেও অনেকে বিপর্যস্ত!অর্থনৈতিক ভাবে তো বটেই!

ধুঁকতে থাকা, একটু মুক্ত বাতাসের জন্য হাঁফাতে থাকা অসংখ্য অসুস্থ মানুষ আমাদের চারপাশে!নিজেদের আনন্দের জন্য বাজি ফাটিয়ে সেই মানুষ গুলির প্রাণসংশয়ের কারণ হওয়া কি উচিৎ?

আসুন ভেবে দেখি!

দীপাবলির সময় আতশবাজির বিষাক্ত ধোঁয়া এবার যে কোনো ভাবে এড়াতে হবে এবং যারা লড়াই করছেন বা করোনায় ভুগছেন তাদের বাঁচাতেও হবে। কারণ, তাঁদের কেউ আপনার মা, কেউ বাবা, ভাই, বোন, সন্তান! এমনকি তাঁদের কেউ কেউ আপনার চিকিৎসকও!

আপনার পাড়া, বস্তি, বাড়ি, বিল্ডিং কমপ্লেক্স,
সোসাইটি, পার্ক, বাগান, প্রতিষ্ঠানে সবরকম আতশবাজি-পটকা এবছর বর্জন করার জন্য হাতজোড় করে অনুরোধ করা হচ্ছে।

এই বছর অন্তত আতশবাজির থেকে দূরে থাকুন!

আপনার এলাকার প্রত্যেককে বোঝান এবং চেষ্টা করুন পরিবেশকে যথাসম্ভব দূষণমুক্ত রাখতে।

বিশ্বাস করুন, এই পদক্ষেপটি গ্রামে, গঞ্জে, শহরে আমাদের প্রতিবেশীদের কাছেও সচেতনতার একটি দারুণ উদাহরণ হয়ে উঠবে। অসংখ্য মানুষের প্রাণরক্ষা পাবে আপনার জন্য!

নিজে সচেতন হোন, সকলকে সচেতন করুন!

করজোড়ে একটি সবিনয় নিবেদন

দীপাবলি এবার দূষণহীন হোক

#দূষণহীন_দীপাবলি।

:

১. https://www.terrapass.com/fireworks-impact-environment
২. https://tsi.com/ukbluesky/
৩. https://letmebreathe.in/2019/10/24/the-science-behind-air-pollution-and-bursting-of-fire-crackers/
৪. https://www.google.com/amp/s/www.thehindu.com/news/national/firecrackers-not-the-only-reason-for-worsening-air-quality-but-definitely-contributes-to-air-pollution-supreme-court/article25302736.ece/amp/
৫. https://www.wbhealth.gov.in/
৬. https://www.google.com/amp/s/m.timesofindia.com/india/air-pollution-contributed-to-6-7-million-annual-deaths-globally-in-2019-india-faced-1-67-million-deaths-due-to-dirty-air-says-state-of-global-air-report/amp_articleshow/78782066.cms

PrevPreviousস্ট্রোক সম্পর্কে আর কোনও ভুল ধারণা নয়
Nextহাইপারটেনশনের অ থেকে চন্দ্রবিন্দু- ১০Next
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
3 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Kanchan Mukherjee
Kanchan Mukherjee
5 years ago

খুব সময়োপযোগী লেখা

0
Reply
Pradip Das
Pradip Das
5 years ago

এক সঙ্গে হাতে হাত মিলিয়ে এই বিপদ ঠেকাতে হবে। সরকার ও প্রসাশনের কার্যকরী ভূমিকা প্রয়োজন।

0
Reply
Debasish Mukhopadhyay
Debasish Mukhopadhyay
5 years ago

বাজি বিশেষ করে শব্দবাজি ব্যবহার বন্ধ করা খুব জরুরি

0
Reply

সম্পর্কিত পোস্ট

পশ্চিমবঙ্গের এই ছোট দোকানিরা ভারতেরও নাগরিক

June 14, 2026 No Comments

রাতে ফেরার সময় দেখলাম ঢাকুরিয়া এবং বাঘাযতীন স্টেশনের ছোট দোকানদারদের (‘হকার’ শব্দটা ব্যবহার করলাম না) মধ্যে চাপা উত্তেজনা এবং বেশ খানিকটা ভয়। এঁদের কয়েকজনের সঙ্গে

ন্যায়বিচারের সন্ধানে অভয়া মঞ্চের অবিচল পথচলা ।। ৯ জুন ২০২৬ ।। ২২ মাস

June 14, 2026 No Comments

৯ জুন, ২০২৬ রাণুছায়া মঞ্চে অনুষ্ঠিত কর্মসূচী।

স্কিজোফ্রেনিয়া

June 14, 2026 No Comments

আমি তখন বেশ ছোট। সদ্য সদ্য দেখা বোঝা শুরু হয়েছে এ পৃথিবীকে। আমার সেই সুদূর গ্রামের বাড়িতে থাকি।উত্তর চব্বিশপরগনার গোপালপুর। একদিন বোধহয় আট নয় বছর

স্বাস্থ্যভবন থেকে সরাসরি আমাদের বক্তব্য

June 13, 2026 No Comments

অভয়া আন্দোলনে আমাদের দিক থেকে যে দশদফা দাবিকে সূচিমুখ করে আমরা লড়াই চালিয়েছিলাম এবং যে দাবিগুলির সাথে আপামর বাংলার জনগণ সম্পৃক্ত হয়েছিলেন, এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী

ক্ষমতার অসীম বিশ্বে ফুটবল এবং ব্যাডমিন্টন

June 13, 2026 No Comments

২০২৬-এর ফুটবল বিশ্বকাপ দরজায় কড়া নাড়ছে। একে একে সমস্ত দেশের খেলোয়ারেরা এবং তাদের কর্মকর্তারা হাজির হচ্ছেন প্রধানত আমেরিকায় কিংবা মেক্সিকো বা কানাডায় – যে দেশে

সাম্প্রতিক পোস্ট

পশ্চিমবঙ্গের এই ছোট দোকানিরা ভারতেরও নাগরিক

Dr. Koushik Dutta June 14, 2026

ন্যায়বিচারের সন্ধানে অভয়া মঞ্চের অবিচল পথচলা ।। ৯ জুন ২০২৬ ।। ২২ মাস

Abhaya Mancha June 14, 2026

স্কিজোফ্রেনিয়া

Dr. Sumit Das June 14, 2026

স্বাস্থ্যভবন থেকে সরাসরি আমাদের বক্তব্য

West Bengal Junior Doctors Front June 13, 2026

ক্ষমতার অসীম বিশ্বে ফুটবল এবং ব্যাডমিন্টন

Dr. Jayanta Bhattacharya June 13, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

630889
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]