Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

ডসটারলিম্যাব: ক্যান্সার চিকিৎসায় ম্যাজিক ড্রাগ কি?

Featured-Image-Jemperli-1038x720
Dr. Sayan Paul

Dr. Sayan Paul

Oncologist
My Other Posts
  • June 11, 2022
  • 9:21 am
  • No Comments

সারা পৃথিবী জুড়ে এখন একটাই চর্চা, একটা ম্যাজিক ড্রাগ এসেছে যা দিয়ে ক্যান্সার সেরে যাবে কেমোথেরাপি, রেডিওথেরাপি বা সার্জারী ছাড়াই। সত্যি কি তাই দেখা যাক।

যে ট্রায়ালটি প্রকাশিত হয়েছে সেটি কি বলছে?

১২ জন রোগী যারা রেক্টাম বা মলদ্বারের ক্যান্সারে আক্রান্ত এবং স্টেজ ২ বা ৩ এবং যাদের মিসম্যাচ রিপেয়ার জিন ডেফিসিয়েন্ট তাদের এই ইমুনোথেরাপি ড্রাগ দিয়ে চিকিৎসা করে দেখা গেছে সবারই কম্পলিট রেস্পন্স এসেছে মানে ক্যান্সারটা আর শরীরে খুঁজে পাওয়া যায়নি। কতদিন অব্দি? প্রথম জনের ২৫ মাস, শেষ জনের ৬ মাস।

এবার আসুন দেখি একটু কাঁটাছেড়া করে।

১. মাত্র বারোজনের ডাটা,
২. তারা সকলেই মিসম্যাচ রিপেয়ার জিন ডেফিসিয়েন্ট, সমস্ত মলদ্বারের রোগীর মধ্যে মাত্র ৫ % থেকে ১০% এই ধরনের রোগী। মানে এই ট্রায়াল থেকে ৯০% মলদ্বার ক্যান্সার রোগী বাদ পরেছেন।
৩। রেডিয়েশন, কেমোথেরাপি ও সার্জারীর মাধ্যমে এই স্টেজ-এ সম্পূর্ণ সুস্থ হওয়ার হারও কিন্তু খুব বেশি। ১০০% না হলেও কাছাকাছি। এমনকি অনেক রোগীকে রেডিয়েশন ও কেমোথেরাপি একসাথে দিয়ে তারপর অপারেশন না করলেও অসুখটা সম্পূর্ণ সেরে যায়।
৪, মাত্র ৬ থেকে ২৫ মাসের তথ্য, অন্তত তিনবছর তথ্য না পেলে সুস্থ সত্যিই হয়েছেন কিনা রোগী বলা যায় না। (যদিও আমরা অন্তত পাঁচ বছর রোগী সুস্থ আছে কিনা দেখে কোন ট্রায়ালের সাফল্য বিচার করি )
৫. বর্তমানে প্রচলিত রেডিয়েশন, কেমোথেরাপি, ইমুনোথেরাপি, সার্জারীর মাধ্যমে এমনকি স্টেজ ফোর ক্যান্সারকেও কয়েক বছর সুস্থ রাখা যায়। কাজেই এই থেরাপিটি বেশি কার্যকর কিনা সেটা বলার সময় আসেনি।

এবার দেখি কি কি বিষয় ইন্টারেস্টিং?
১. ১২ জনের মধ্যে সবার ক্যান্সার আপাতত নেই, এইটে অভিনব। যদিও বারোর বদলে বাইশ বা বত্রিশ বা বারোশো রোগীর ক্ষেত্রে সেটা একইরকম হয় কিনা সেটাই দেখার।
২. এই ওষুধটা যদি কেমোথেরাপি বা রেডিওথেরাপির মত একই দক্ষতায়ও কাজ করে তবুও এটি বেটার কেননা এর সাইড এফেক্ট কম।

এবার দেখা যাক এই যে কাগজে, টি ভি-তে এত প্রচার এর কি কুফল?

সব মিডিয়াই খবরটাকে এমন উত্তেজক ভাবে পেশ করছে যাতে একটা উত্তেজনা তৈরি হয়। কিন্তু সে উত্তেজনাটা বিজ্ঞানী মহলে বা চিকিৎসক মহলে আপাতত সীমাবদ্ধ থাকা উচিত কেন না বহু রোগী বা রোগীর পরিজন এতে মানসিক ভাবে বিভ্রান্ত হতে পারেন। প্রচলিত যে চিকিৎসা ক্যান্সারকে সারিয়ে তোলে তা গ্রহণ করতে দ্বিধান্বিত হতে পারেন, মুল্যবান সময় নষ্ট করতে পারেন। মানুষ মনে করবেন সব ক্যান্সারই বোধহয় এই ওষুধে সেরে যাবে, কিন্তু এটা যে কেবল মলদ্বারের ক্যান্সারের মাত্র ৫% থেকে ১০% রোগীর ওপর পরীক্ষা হয়েছে এটা জানা জরুরি।

এমনিতেই আমাদের দেশের মানুষ ক্যান্সার হলে বিকল্প চিকিৎসার চেষ্টা করে মুল্যবান সময় নষ্ট করেন তাই সঠিক তথ্য তাঁদের জানা প্রয়োজন। শেষে বলি ইমুনোথেরাপি নতুন নয়। ক্যান্সার সেল একটা মুখোশ পরে থাকে তাই শরীরের ইমুনিটি তাকে ধরতে পারে না। ইমুনোথেরাপি এই মুখোশটার সাথে যুক্ত হয়ে এই মুখোশটা খুলে দেয় তাই আমাদের শরীরের ইমুনিটি ক্যান্সার সেল শনাক্ত করে মেরে ফেলে।

ইমুনোথেরাপি অবশ্যই একটা নতুন দিশা এবেছে ক্যান্সার চিকিৎসায়। সেই দিনটার আশায় আমরা সবাই আছি যেদিন একটা বড়ি বা ইঞ্জেকশনে ক্যান্সার সেরে যাবে, কিন্তু এই ডস্টারলিম্যাব ট্রায়ালের প্রেক্ষিতে সেই দিনটা এসেছে বলার সুযোগ এখনি পাচ্ছি না। আর হ্যাঁ, এই চিকিৎসার খরচ আপাতত দেড়কোটি টাকা।

(শেয়ার করুন নির্দ্বিধায়, সঠিক তথ্য মানুষের কাছে পৌঁছে যাক)

PrevPreviousচুরির উপাখ্যান
Nextদার্জিলিঙের ডায়েরি ৮Next
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

প্রিয় রাষ্ট্রবাদী বন্ধুদের জন্য খোলা চিঠি

October 10, 2026 1 Comment

আজকের দিনটা আপনাদের মুখ পুস্তকের দেওয়ালগুলি ভরে যায় যে মানুষটির বিদ্রূপ, নিন্দায় তাঁকে নিয়ে আজকের এই চিঠি। গান্ধী কেমন লোক ছিলেন সে নিয়ে আপনাদের গুরুদেব

বিত্তটা মধ্য থাকলেও ক্ষতি নেই চিন্তাটা উচ্চ হোক

October 10, 2026 No Comments

ছবিটা এখন অক্সফোর্ডে বসে তুললাম। ২০২৬। এই দেশ ছেড়েছিলাম ২০১২তে। বউ, বাচ্চা,চারটে সুটকেস আর অল্প ব্যাংক ব্যালেন্স ছাড়া কী নিয়ে গেছিলাম এ দেশ থেকে। NHSএ

মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে নয়া পুঁজিবাদ

October 10, 2026 No Comments

মুনাফা সর্বাধিক করার জন্য বিশ্বপুঁজি বিশ্বায়নের প্রক্রিয়ায় ধীরে ধীরে গত তিন দশকে মানুষের চিন্তার কাঠামো বদলে দিতে চেয়েছে । পরিবর্তিত চিন্তার আধারে উন্নয়নের সংজ্ঞা নির্ধারিত

অভয়া আন্দোলনকারী সমস্ত চিকিৎসক ও নাগরিকদের হেনস্থা করা মিথ্যা অভিযোগগুলি অবিলম্বে প্রত্যাহার করতে হবে

October 9, 2026 No Comments

৯ আগষ্ট ২০২৪ আর জি কর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ‘অভয়া’ র মৃতদেহ পাওয়া যায় হাসপাতালের তারই কর্ম স্থলে। তারপর সারা কলকাতা, রাজ্য, দেশ তোলপাড় করা

এবার আক্রান্ত বিকাশরঞ্জন ভট্টাচার্য

October 9, 2026 No Comments

৮ অক্টোবর ২০২৬ কয়েকদিন আগে প্রকাশ্য রাস্তায় আইনজীবী শামিম আহমেদ সহ একাধিক আইনজীবীর ওপর আক্রমণ হয়েছে। আজ ভোরে বিশিষ্ট আইনজীবী শ্রী বিকাশরঞ্জন ভট্টাচার্যর বাড়িতে আক্রমণ

সাম্প্রতিক পোস্ট

প্রিয় রাষ্ট্রবাদী বন্ধুদের জন্য খোলা চিঠি

Dr. Samudra Sengupta October 10, 2026

বিত্তটা মধ্য থাকলেও ক্ষতি নেই চিন্তাটা উচ্চ হোক

Dr. Indranil Saha October 10, 2026

মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে নয়া পুঁজিবাদ

Sanjoy Mukherjee October 10, 2026

অভয়া আন্দোলনকারী সমস্ত চিকিৎসক ও নাগরিকদের হেনস্থা করা মিথ্যা অভিযোগগুলি অবিলম্বে প্রত্যাহার করতে হবে

Abhaya Mancha October 9, 2026

এবার আক্রান্ত বিকাশরঞ্জন ভট্টাচার্য

Abhaya Mancha October 9, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

688786
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]