Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

শুধু শরীর নয়, শিশুর মন ভালো রাখার দিকেও নজর দিন

IMG_20200113_142937
Dr. Nandita Saha

Dr. Nandita Saha

Paediatrician
My Other Posts
  • January 13, 2020
  • 2:57 pm
  • One Comment

আমার চেম্বারে অনেক সময়েই এমন কিছু বাচ্চা আসে যারা টেবিলের জিনিসপত্র থেকে শুরু করে আমার স্টেথো পর্যন্ত নিয়ে ঘাঁটাঘাঁটি করে। বকবক করে একটার পর একটা প্রশ্ন করে যায়।

আবার কিছু শিশু আসে যারা মা, বাবার কোল থেকে একদম সরতে চায় না। জোর করে থার্মোমিটার দিয়ে তাপমাত্রা মাপতে গেলে কান্নাকাটি শুরু করে।

শিশুদের ক্ষেত্রে দুটো ঘটনাই স্বাভাবিক। কিন্তু এই স্বাভাবিক ব্যাপার অনেক সময় অস্বাভাবিক হয়ে ওঠে। দেখা দেয় Anxiety বা উদ্বেগের মতো সমস্যা। যার প্রভাব পড়ে তার আচরণেও।

আসলে জন্মের পর থেকে যে সব চেনাজানা মুখ দেখে অভ্যস্ত সেই পরিচিতদের বাইরে স্কুল, কলেজ বা খেলার মাঠে নতুন মুখ, নতুন ব্যবহার ও নতুন পরিস্থিতি অনেক সময় শিশুরা মানতে পারে না। তাই সে নিজেকে গুটিয়ে রাখে। কেউ কেউ ভয় পায়, কাঁদে। বাইরের জগতের সঙ্গে মিশতে গেলে মনের মধ্যে ভয়ভাব বা উদ্বেগ দেখা দেওয়া খুব স্বাভাবিক ঘটনা। অনেকেরই এমন সমস্যা হয়। আবার নিজে থেকে সেই অবস্থা কাটিয়েও ওঠে। কিন্তু তা যদি শিশুর আচরণে সমস্যা ডেকে আনে তখন তা অবহেলা করা উচিত নয়। এইসব সমস্যা সম্পর্কে প্রথম অবস্থায় সচেতন না হলে শিশুর ব্যক্তিগত জীবনে স্থায়ী সমস্যা দেখা দিতে পারে।

উদ্বেগের লক্ষণঃ
• কোনো কিছুতে মন বসাতে না পারা
• ঠিকমতো ঘুম না হওয়া বা রাতে ঘুমের মধ্যে ঘুরে বেড়ানো
• খেতে না চাওয়া
• সব সময় রাগ দেখানো বা খিটখিটে হয়ে থাকা
• দুশ্চিন্তা করা বা উলটোপালটা চিন্তা করা
• সব সময় কান্নাকাটি করা
• পেট ব্যথা বা শরীর খারাপের অজুহাত দেওয়া
উদ্বেগ বাড়িয়ে দিতে যেসব বিষয় সাহায্য করেঃ
• বারবার বাড়ি বা স্কুল বদল
• বাবা, মেয়ের মধ্যে ঝগড়া বা তর্কাতর্কি
• নিকট আত্মীয় বা বন্ধুবিয়োগ
• গুরুতর অসুস্থ হওয়া বা দুর্ঘটনায় পড়া
• স্কুলের পরীক্ষা বা পড়া না পারা
• কোনোভাবে হেনস্থা হওয়া বা অবহেলা বোধ করা

এর থেকে রেহাই পাওয়ার উপায়ঃ
• শিশুদের ভালোভাবে বোঝানো যে কোনো সমস্যা হলে তা যাতে প্রকাশ করে
• যে কোনো বয়সী শিশু যাতে তার রোজকার রুটিন মেনে চলে সেদিকে খেয়াল রাখা
• অভিভাবকদেরও সব কিছু নিয়ে অতিরিক্ত টেনশন করা ও শিশুকে সব সময় আগলে রাখা উচিত নয়
• কিছু রিল্যাক্সেশন থেরাপি অভ্যাস করা দরকার। তবে এসব কোনো পদ্ধতি যদি কাজ না করে, শিশু সব সময় এমন সমস্যায় ভুগতে থাকে তাহলে মনোবিদের সাহায্য নেওয়া জরুরি।

চিকিৎসা কীঃ
• কাউন্সেলিং
• কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি
• ওষুধ

PrevPreviousজন্মের পর প্রথম এক ঘন্টা কী করণীয়?
NextPregnancy Loss in Early Months-2Next
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Dr. Sahadev Roy
Dr. Sahadev Roy
6 years ago

কাউন্সেলিং সম্পর্কে কিছু বললে খুবই ভালো হবে
অসাধারণ লিখেছেন
ধন্যবাদ

0
Reply

সম্পর্কিত পোস্ট

ইন্দাস থেকে যাদবপুর : আক্রান্ত ন্যায়, স্বাধীনতা, মুক্তচিন্তা , এরপরেও কি হিন্দু-মুসলমান করব??

August 25, 2026 No Comments

নতুন সরকার ক্ষমতায় আসার পর বাংলার মনীষী, সংস্কৃতি ও শিক্ষাঙ্গনের উপর লাগাতার গৈরিক হামলা ঘটেই চলেছে। বাঁকুড়ার ইন্দাসে সিজেপি-র সমর্থকের বাবাকে বাড়িতে ঢুকে পিটিয়ে মারা,

অনিরুদ্ধ কর: লাস্ট অফ দ্যা মোহিক্যান্স

August 25, 2026 1 Comment

কাজের চাপে একটা দিন দেরি হয়ে গেল। লেখাটা কাল দেওয়ার ছিল। স্বাস্থ্য দপ্তরের প্রশাসক মানেই যে স্টিরিওটাইপ ছবিটা ভেসে ওঠে সেটা এমন একটা লোকের ছবি

Five Lessons Bacteria Can Teach Humanity

August 24, 2026 No Comments

ডিলিটেড ভোটার দের নাম তোলার দাবীতে ২রা সেপ্টেম্বর প্রধান বিচারপতির কাছে গণডেপুটেশন সফল করুন।

August 24, 2026 No Comments

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হয়ে গেল। সরকার পরিবর্তনও হয়ে গেছে। ক্ষমতায় এসেছে বিজেপি। কিন্তু এবারের নির্বাচনে সবচেয়ে খারাপ দিক হল, প্রায় সাড়ে ৩২ লাখ মানুষ তাদের

স্মৃতি কেউ মুছে দিতে পারবে না।

August 24, 2026 No Comments

‘মুছে দেওয়া’ শাসকের অত্যন্ত প্রিয় অস্ত্র। সময় যায়, শাসকের মুখ পাল্টায়, কিন্তু এই অস্ত্রের ব্যবহার বদলায় না। নিপীড়ন ও দমন-পীড়নের চিহ্ন মুছে দিয়ে মানুষকে ভুলিয়ে

সাম্প্রতিক পোস্ট

ইন্দাস থেকে যাদবপুর : আক্রান্ত ন্যায়, স্বাধীনতা, মুক্তচিন্তা , এরপরেও কি হিন্দু-মুসলমান করব??

Parichay Gupta August 25, 2026

অনিরুদ্ধ কর: লাস্ট অফ দ্যা মোহিক্যান্স

Dr. Samudra Sengupta August 25, 2026

Five Lessons Bacteria Can Teach Humanity

Satya Sagar August 24, 2026

ডিলিটেড ভোটার দের নাম তোলার দাবীতে ২রা সেপ্টেম্বর প্রধান বিচারপতির কাছে গণডেপুটেশন সফল করুন।

Sangrami Gana Mancha August 24, 2026

স্মৃতি কেউ মুছে দিতে পারবে না।

West Bengal Junior Doctors Front August 24, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

669853
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]