Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

বিধান নগর পুলিশ কমিশনারেট-এ অভয়া মঞ্চের বিক্ষোভ প্রদর্শন

IMG-20250327-WA0105
Abhaya Mancha

Abhaya Mancha

A joint platform of more than 100 organisations seeking Justice for Abhaya
My Other Posts
  • March 28, 2025
  • 8:15 am
  • One Comment

২৭ মার্চ, ২০২৫

আজ অভয়া মঞ্চ-এর আহবানে ও বৃহত্তর বিধাননগর অভয়া মঞ্চের আয়োজনে এক প্রতিবাদ কর্মসূচি পালিত হলো বিধাননগর পুলিশ কমিশনারেটে। স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার সামনের অটো স্ট্যান্ডের সামনে থেকে শতাধিক প্রতিবাদী মানুষ মিছিল করে এগিয়ে গেলেন কমিশনারেটের দিকে।

ডা তমোনাশ চৌধুরী, মনীষা আদক, গোপা মুখার্জী, গার্গী রায়, সুতনুকা ব্যানার্জি, শর্মিষ্ঠা বকশি, অরিন্দম দাস এবং পুলস্থ আচার্য ডেপুটি কমিশনার (সাউথ)- এর হাতে তুলে দেন নীচের মেমোরান্ডামটি।

প্রতি
নগরপাল
বিধাননগর পুলিশ
উত্তর চব্বিশ পরগণা
পশ্চিমবঙ্গ

মহাশয়,
আমরা অভয়া মঞ্চের তরফে আজ আপনার কাছে নারীদের বিশেষ করে অপ্রাপ্তবয়স্কদের সুরক্ষা ও নিরাপত্তা সংক্রান্ত বিষয় এবং জুনিয়র ডাক্তারদের হেনস্থার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করতে চাই।

সাম্প্রতিক সময়ে আপনার এলাকায় একেরপর এক ধর্ষণ, খুন, অপহরণের ঘটনা বিষয়ে নিশ্চয়ই অবহিত আছেন। বিশেষ ভাবে আমরা উল্লেখ করতে চাই নিউটাউন থানার পরিধির মধ্যে গৌরাঙ্গ নগর এলাকায় ১৪ বৎসরের নাবালিকার ধর্ষণ ও খুন এবং শুলুংগুড়ি এলাকায় অপর এক নাবালিকার ৬মাস পূর্বে রহস্যজনক ভাবে নিঁখোজ হওয়ার ঘটনায় F.I.R. দায়ের করার পরেও নিউটাউন থানার পুলিশ এই বিষয়ে সঠিক পদক্ষেপ গ্রহণ করেনি। পুলিশের এই আচরণের আমরা তীব্র নিন্দা করছি। দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের গয়ংগচ্ছ আচরণ একেবারেই অনভিপ্রেত। এই বিষয়গুলিতে আপনার হস্তক্ষেপ প্রয়োজনীয়। যাত্রাগাছি, গৌরাঙ্গনগর, শুলুংগুড়ি, গ্রামীণ রাজারহাট, বিধাননগরসহ বিভিন্ন এলাকায় নারী সুরক্ষা ও নিরাপত্তাজনিত পরিস্থিতি ভয়ংকর।

অভয়া মঞ্চ মনে করে পুলিশ রাজনৈতিক হস্তক্ষেপ ব্যতীত ভূমিকা পালন করলে এই সুরক্ষা ও নিরাপত্তাহীনতা থেকে মুক্তি সম্ভব।

আমরা বারংবার লক্ষ্য করছি অভয়ার ন্যায়বিচারের দাবীতে বিভিন্ন ঘটনায় প্রতিবাদীদের হেনস্তা করছে পুলিশ। প্রতিবাদ সংগঠিত করা, সভাসমিতি আমাদের নাগরিকদের সাংবিধানিক অধিকার। বিধাননগর সাইবার ক্রাইম থানা আন্দোলনরত বিভিন্ন জুনিয়র চিকিৎসকদের বাড়িতে মধ্যরাতে পুলিশ পাঠিয়ে জিজ্ঞাসাবাদের নামে একদিনের নোটিশে ডেকে পাঠাচ্ছে। অভয়া মঞ্চ মনে করে এই ঘটনা জুনিয়র চিকিৎসকদের হেনস্তা ও ভয় দেখানো সম্পূর্ণভাবে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। অবিলম্বে জুনিয়র চিকিৎসকদের হেনস্তা ও ভয় দেখানো বন্ধ করতে হবে।

অভয়া মঞ্চ দাবী করে এই নগরপালভুক্ত এলাকায় সমস্তরকম রাজনৈতিক হস্তক্ষেপ ব্যতীত পুলিশ নারী সুরক্ষা ও নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেবে এবং প্রতিবাদী জুনিয়র চিকিৎসকদের অযথা ভয় দেখানো হেনস্তা বন্ধ করবে।

ধন্যবাদসহ
পুণ্যব্রত গুণ
তমোনাশ চৌধুরী
মনীষা আদক
আহবায়ক
অভয়া মঞ্চের পক্ষে।

ডেপুটি কমিশনার নিজে তদন্তে যুক্ত হয়ে নিখোঁজ মেয়েটির উদ্ধারের কাজ করবেন বলে প্রতিশ্রুতি দেন।

কমিশনারেটের সামনে পথসভায় বক্তব্য রাখেন সুনেত্রা সেনগুপ্ত, উৎপল বন্দ্যোপাধ্যায়, প্রণব রায়, সীমা মুখার্জি, মিতা চক্রবর্তী, পুলস্ত আচার্য এবং শুলুংগুড়ির নিখোঁজ মেয়েটির বাবা।

অভয়াদের সুবিচার আদায় করে নেওয়ার শপথ নিয়ে কর্মসূচি সমাপ্ত হয়।

PrevPreviousআইন-শৃঙ্খলার আরেকটা মাইলফলক স্থাপন করাই লক্ষ্য?
Nextআদালত ও কিছু ছিন্নমূল বৃক্ষNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Sudeepsankar Chatterjee
Sudeepsankar Chatterjee
1 year ago

দিকে দিকে আরো গর্জে উঠুক জনগন…
হোক হোক হোক প্রতিবাদ

0
Reply

সম্পর্কিত পোস্ট

এভাবে কি damage control সম্ভব?

October 20, 2026 No Comments

আমরা পরিষ্কার ভাবে জানতে চাইছি, ঠিক কী কী কারণে মেডিকেল কলেজ থেকে অ‍্যাপোলো হাসপাতালে রোগীদের স্থানান্তরিত করা হলো। জুনিয়ার ডাক্তাররা জানাচ্ছেন, স্বাস্থ‍্য দপ্তর থেকে নির্দেশ

বকতিয়ার খিলজি, হিটলার ও পশ্চিমবঙ্গ সরকার

October 20, 2026 No Comments

পশ্চিমবঙ্গ সরকারের পুজোয় বুকস্টলের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধে নামা দেখে দুজন ব্যক্তির কথাই মনে আসছে। এই দুই কুখ্যাত ব্যক্তি হলেন বকতিয়ার খিলজি ও হিটলার। বকতিয়ার খিলজি

বাঙালি কি এভাবে বইয়ের স্টলে বসে বসে মার খাবে?

October 20, 2026 No Comments

দুর্গাপুজোয় রাজ্য জুড়ে একটার পর একটা বামদের বুক স্টলে হিন্দুত্ববাদীদের আক্রমণ দেখে মনে হচ্ছে বাঙালি নিজেকে খুবই অসহায়, নিরুপায়, অভাগা, ভীত সন্ত্রস্ত বলে মনে করছেন।

পুজোর মুখে একটা ভালো খবর!

October 19, 2026 1 Comment

পুজোর মুখে একটা ভালো খবর। (খেয়াল করুন, অর্বাচীন মাকুদের মতো করে – মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় রাজ্যের বিভিন্ন প্রান্তে আজ যাদের বইয়ের স্টল ভেঙে দেওয়া হচ্ছে, সেই

বিট্টু তাবাহি – অসচেতন দেশে এক বিরল চেতনার নাম।i

October 19, 2026 1 Comment

আপনারা কি সুরেন্দ্র সিং চৌধুরীর নাম শুনেছেন? শোনেননি তো? না, না! এই না শোনাটা কোনো অন্যায় নয়। খুব কেউকেটা মানুষ নয় সুরেন্দ্র। এদেশে নামের পাশে

সাম্প্রতিক পোস্ট

এভাবে কি damage control সম্ভব?

Dr. Amit Pan October 20, 2026

বকতিয়ার খিলজি, হিটলার ও পশ্চিমবঙ্গ সরকার

Dr. Aindril Bhowmik October 20, 2026

বাঙালি কি এভাবে বইয়ের স্টলে বসে বসে মার খাবে?

Parichay Gupta October 20, 2026

পুজোর মুখে একটা ভালো খবর!

Dr. Bishan Basu October 19, 2026

বিট্টু তাবাহি – অসচেতন দেশে এক বিরল চেতনার নাম।i

Somnath Mukhopadhyay October 19, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

692597
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]