Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

‘মারের সাগর পাড়ি দেব ভয়ভাঙা এই নায়ে’

Oplus_16908288
Gopa Mukherjee

Gopa Mukherjee

Teacher of History, Activist of Abhaya Movement
My Other Posts
  • October 15, 2025
  • 7:22 am
  • One Comment

গত ১০ অক্টোবর দুর্গাপুর  আই কিউ সিটি মেডিক্যাল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী কলেজ ক্যাম্পাসের অনতিদূরে গণধর্ষিতা হয়। ২০২৪ এর ৯ অগাস্টের  চোদ্দমাস পর আবার মেডিক্যাল কলেজে ধর্ষণ। ক্যাম্পাসের ভিতরে নয় কিন্তু কলেজ সংলগ্ন বিস্তীর্ণ প্রায়ান্ধকার এলাকায় যেখানে কোন পুলিশ প্রহরা বা কলেজের স্বতন্ত্র কোন নিরাপত্তা ব্যবস্থা নেই। প্রতিবেশী রাজ্য উড়িষ্যা থেকে পশ্চিমবঙ্গে  পড়তে এসেছে এই ছাত্রীটি। উড়িষ্যা আর বাংলার চাপান উতোর চলছে কোন রাজ্য ধর্ষণে কতটা এগিয়ে আর কতটা পিছিয়ে !

সব ধর্ষণের পরেই যেমন নানা রকম হিসেব নিকেশ চলে, চলে নানা কাহিনী উপকাহিনীর নির্মাণ, এই ঘটনাও তার ব্যতিক্রম নয়।  মেয়েটি কখন বেরিয়েছিল, কেন বেরিয়েছিল, কার সঙ্গে বেরিয়েছিল, কী খেতে বেরিয়েছিল, কটায় বেরিয়েছিল – আট টা, নটা না বারোটা… এই সব তথ্য গুলিই  পুলিশ এবং বিচারবিভাগীয় তদন্তের জন্য খুব জরুরি। কিন্তু এই সব তদন্ত গুলির চেয়ে গুরুত্বপূর্ণ হল সামাজিক তদন্ত। অভয়া হত্যাকাণ্ডের পর রাজ্যমাতার বিশেষ স্নেহধন্য আর জি কর হাসপাতালের তদানীন্তন অধ্যক্ষ বলেছিলেন “অত রাতে সেমিনার রুমে মেয়ে টি কী করছিল ? “ এই বার বঙ্গজননী বললেন “ রাত বারোটায় মেয়ে টা বাইরে গিয়েছিল কেন ?”

“হে বঙ্গ ভাণ্ডারে তব বিবিধ রতন …”

২০২৪ এর ২৮ শে অক্টোবর গঠিত অভয়া মঞ্চের প্রধান দাবী অভয়ার বিচার, অন্যতম দাবী সব অভয়াদের বিচার আর নারী সুরক্ষা।  এই মঞ্চ শহরের নামজাদা হাসপাতালের মেধাবী ডাক্তারি পড়ুয়ার নৃশংস হত্যা আর ধর্ষণের বিচারের দাবিতে যেমন রাস্তার এবং আইনের লড়াই এ আছে বিগত চোদ্দ মাস, এর পাশাপাশি নারী নির্যাতন, ধর্ষণের ঘটনায় ও মঞ্চের প্রতিনিধি দল গেছে ব্যারাকপুর, সোনারপুর, ক্যানিং, হরিদেবপুর, গড়ফা, রামপুরহাট এবং পাঁশকুড়াতে। গত ১১ অক্টোবর কলকাতা এবং স্থানীয় কর্মী সংগঠকদের নিয়ে অভয়া মঞ্চ এবং জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস এর অন্যতম আহবায়ক ডক্টর পুণ্যব্রত গুণের নেতৃত্বে প্রায় ৪০ জনের একটি দল দুর্গাপুর যায়। এই প্রতিনিধি দলে ছিলেন অভয়া মঞ্চের আর এক জন আহবায়ক ডক্টর তমোনাশ চৌধুরী, ডক্টর পবিত্র গোস্বামী, ডক্টর উৎপল বন্দ্যোপাধ্যায়, ডক্টর শতাব্দী মিত্র, জুনিয়র ডক্টর দের পক্ষ থেকে ডক্টর পুলস্ত্য আচার্য, ডক্টর সুধানীল, ডক্টর সাগ্নিক,  জনচেতনা মঞ্চের আহবায়ক সন্দীপ রায় এবং ইলোরা দেবনাথ, বিশ্বজিৎ মিত্র, সমর চ্যাটার্জি  সহ অভয়া মঞ্চের অন্যান্য সদস্যরা।

প্রতিনিধি দল কলকাতা থেকে সকালে রওয়ানা হয়ে দুপুর একটা নাগাদ প্রথমে আই কিউ সিটি হাসপাতালে পৌঁছায়। হাসপাতাল ক্যাম্পাস খোলা থাকলেও এডমিনিস্ট্রেটিভ বিল্ডিং সহ সমস্ত বিল্ডিং তালা দেওয়া ছিল। স্থানীয় মানুষ, রাজনৈতিক দলের কিছু প্রতিনিধি, সাংবাদিক এবং অভয়া মঞ্চের প্রতিনিধিরা বহুক্ষণ অপেক্ষা করেও কর্তৃপক্ষের দেখা পান নি।  এখান থেকে জে পি ডি এবং অভয়া মঞ্চের প্রতিনিধিরা ডিস্ট্রিক্ট কমিশনার অফ পুলিশের অফিস অরবিন্দ থানায় যান। দীর্ঘ কয়েক ঘণ্টার প্রতীক্ষার পর মাত্র তিন জন প্রতিনিধি- ডক্টর পুণ্যব্রত গুণ, ডক্টর উৎপল বন্দ্যোপাধ্যায় এবং ডক্টর শতাব্দী মিত্র ভিতরে যাবার অনুমতি পান। তাঁরা একটি মেমোরান্ডাম জমা দেন যেখানে রাজনৈতিক প্রভাবহীন, দ্রুত, নিরপেক্ষ তদন্ত এবং প্রকৃত দোষী দের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।  নির্যাতিতা ও তার পরিবারের সুরক্ষা এবং  তদন্তের তথ্যসুত্রের যথাযথ সংরক্ষণের দাবি ও জানানো হয় এই মেমোরান্ডামে। কয়েক জন সন্দেহ ভাজন কে দ্রুত গ্রেফতার করে ফেলেই পুলিশ প্রশাসনের দায়িত্ব শেষ হয়ে যায়না এই কথা দ্ব্যর্থহীন ভাষায় জানিয়ে আসেন প্রতিনিধিরা।

গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করা যায় যে পুলিশ প্রশাসনের প্রত্যক্ষ মদতে একটি রাজনৈতিক দল ভিন রাজ্য থেকে আসা  নির্যাতিতার অসহায় বাবার স্বঘোষিত অভিভাবকত্ব গ্রহণ করে তাঁকে কোন ভাবেই অভয়া মঞ্চ ও জে পি ডি র চিকিৎসক প্রতিনিধি দের সঙ্গে দেখা করতে বা কথা বলতে দেয় না। প্রশাসনের মনোভাব অভয়া কাণ্ডের মত দুর্গাপুর কাণ্ডেও   শাসক দলের সঙ্গে এই বিশেষ রাজনৈতিক দল টির  যোগাযোগের ইঙ্গিত বহন করে।

থানায় ডেপুটেশনের  পর প্রতিনিধি দল আবার কলেজ ক্যাম্পাসে ফেরেন ছাত্রছাত্রীদের সঙ্গে দেখা করতে। পুলস্ত্য, সাগ্নিক, সুধানীল, সায়ন্তনী প্রমুখ  জুনিয়র চিকিৎসক রা দুপুর থেকেই দফায় দফায় আলোচনায় বসেন ছাত্রছাত্রী দের সঙ্গে। ছাত্র ছাত্রী রা নিজেরা একটি জেনেরাল বডি মিটিং করে।   জে পি ডি এবং অভয়া মঞ্চের প্রতিনিধি দল ছাত্রছাত্রী দের সঙ্ঘবদ্ধ হবার পরামর্শ দেন। ডক্টর পুণ্যব্রত গুণ বলেন স্টুডেন্টস ইউনিয়ন বা কাউন্সিল তৈরি করা খুব প্রয়োজন।  স্টুডেন্টস ইউনিয়ন মানে শুধু একটা নির্দিষ্ট ঘর আর ঘরে বসে বিনোদন নয়, স্টুডেন্টস ইউনিয়ন এর কাজ হল ছাত্র ছাত্রী  দের অন্যান্য দাবির সঙ্গে নিরাপত্তার দাবি কে সামনে নিয়ে আসা। ডক্টর পবিত্র গোস্বামী বলেন আর জি কর হাসপাতালে ২০২৪ এর আগের আন্দোলন গুলি তে ছাত্রছাত্রীরা সঙ্ঘবদ্ধ হতে পারলে হয়ত অভয়া কে নিহত ও ধর্ষিত হতে হত না। প্রতিনিধি দলের সদস্যরা  সব রকম ভাবে আই কিউ সিটির ছাত্র ছাত্রী দের পাশে থাকার প্রতিশ্রুতি দেন।

সন্ধ্যা ৬ টা নাগাদ প্রতিনিধি দল স্থানীয় সংগঠক রোহন শর্মার আমন্ত্রণে দুর্গাপুর সিটি সেন্টারের জাংশন মলে একটি প্রতিবাদী সভায় যোগদান করে। স্থানীয় যুবশক্তির উদ্যোগে বেশ কিছু তরুণ প্রতিবাদী পোস্টার ও শ্লোগান  সহযোগে শক্তিশালী প্রতিবাদ সংগঠিত করে জাংশন মল চত্বরে। এই সভায় জে পি ডি ও অভয়া মঞ্চের নেতৃত্ব রা বক্তব্য রাখেন এবং এই উদ্যোগ কে কুর্নিশ জানান।   স্থানীয় প্রতিবাদী রা অভয়া মঞ্চের সঙ্গে যুক্ত হয়ে দুর্গাপুরে সহযোগী সংগঠন গড়ে তোলার আগ্রহ দেখান।

কলকাতা থেকে আসা প্রতিনিধি দল এবং  রানীগঞ্জ এবং বর্ধমান প্রভৃতি স্থান থেকে থেকে আসা সংগঠনের বিভিন্ন সদস্যরা অনেক প্রতিকূলতা কে  অতিক্রম করে এই প্রতিবাদ কর্মসূচি কে বাস্তবায়িত করে তোলেন। আর জি কর, দুর্গাপুর এবং আরো অসংখ্য অঞ্চলের নির্যাতিতাদের বিচার না হওয়া পর্যন্ত এই লড়াই চলবে। সব  মেয়েদের  স্থান,কাল, পোশাকের স্বাধীনতা স্বীকৃত  না হওয়া পর্যন্ত এই লড়াই থামবে না। ভয় কে জয় করে সন্ত্রাসের সংস্কৃতির বিরুদ্ধে সংগ্রাম গড়ে তোলাই অভয়া মঞ্চের অন্যতম ঘোষিত লক্ষ্য –

“মুক্ত কর ভয়

আপনা মাঝে শক্তি ধর নিজেরে কর জয়”   

PrevPreviousLet this not be a second Abhaya.
Nextনোবেল শান্তি পুরস্কারNext
5 1 vote
Article Rating
Subscribe
Notify of
guest
guest
1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Kanchan Sarker
Kanchan Sarker
8 months ago

খুবই প্রয়োজনীয় লেখা ।

0
Reply

সম্পর্কিত পোস্ট

Why India Needs More Doctors and Medical Colleges, Not More Entrance Examinations

June 20, 2026 No Comments

“I love you, Papa.” Those were among the last words reportedly left behind by a young woman in Dehradun who had spent years preparing for

রেডিয়েশন ক্যান্সার চিকিৎসার জাদুরশ্মি

June 20, 2026 No Comments

ক্যান্সার আর দুরারোগ্য নয়। আধুনিক চিকিৎসা পদ্ধতি ক্যান্সারকে সম্পূর্ণ সারিয়ে তুলতে সক্ষম। তবে ক্যান্সারের চিকিৎসা আর পাঁচটা রোগের চাইতে আলাদা। সাধারণত মানুষের মনে ধারণা রোগ

অ-দেশ মানুষ

June 20, 2026 No Comments

এদেশ করেছে কাঁটাতার-বার, ওদেশ ঢুকতে দেয়না, আয় বাছা বলে নথি-প্রিয় মা’রা কেউ কোলে তুলে নেয় না, পুরুষ-রমণী-শিশু নিয়ে গড়া ওই ছোটো জটলাটি, খুঁজছে খুঁজবে খুঁজেই

আঁধারের শেষ যেখানে (চা বাগান পর্ব, কার্শিয়ং)

June 19, 2026 2 Comments

মাথাভাঙ্গার মাসিক স্বাস্থ্য শিবির শেষ করে শ্রমজীবীর টিম রওয়ানা হল মাথাভাঙ্গা স্টেশনের দিকে। আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে’ রাঙা হয়ে উঠেছে পশ্চিমাকাশ। রাস্তার দু ধারে ঘন

ভোটুরে রাজনীতির সার্কাস বেশ জমে উঠেছে!

June 19, 2026 No Comments

(এক) বাস্তব ঘটনাই সবচেয়ে ভালো শিক্ষক। অসংখ্য লেখালেখি বা বক্তৃতা যা বোঝাতে পারে না, চোখের সামনে ঘটতে থাকা ঘটনাবলী তা অতি অল্প সময়েই বুঝিয়ে দেয়।

সাম্প্রতিক পোস্ট

Why India Needs More Doctors and Medical Colleges, Not More Entrance Examinations

Satya Sagar June 20, 2026

রেডিয়েশন ক্যান্সার চিকিৎসার জাদুরশ্মি

Dr. Sayan Paul June 20, 2026

অ-দেশ মানুষ

Arya Tirtha June 20, 2026

আঁধারের শেষ যেখানে (চা বাগান পর্ব, কার্শিয়ং)

Gopa Mukherjee June 19, 2026

ভোটুরে রাজনীতির সার্কাস বেশ জমে উঠেছে!

Dipak Piplai June 19, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

633796
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]