মেডিকেল কলেজের ছাত্রছাত্রীরা আজ এক নজির গড়ে ফেলল। দীর্ঘদিন ধরে, অ্যানাটমি বিভাগের প্রধান অধ্যাপক, ডা কল্যাণ ভট্টাচার্য, একাধিকবার প্রথম বর্ষের ছাত্রীদের ক্লাসে এবং ক্লাসের বাইরেও, নিজের অফিসে ডেকে শারীরিক হেনস্থা, অশ্লীল আচরণ এবং শ্লীলতাহানি করে চলেছেন। কর্তৃপক্ষ কে একাধিকবার জানানো সত্ত্বেও, কোনোদিন কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। ইতিমধ্যে সদ্য ভর্তি হওয়া প্রথম বর্ষের একাধিক ছাত্রীরা একই অভিযোগ নিয়ে স্টুডেন্টস ইউনিয়নের কাছে দ্বারস্থ হয়।
আজ, MCDSA এর নেতৃত্বে কলেজের ছাত্রছাত্রীদের ব্যাপক বিক্ষোভের ফলে কুখ্যাত বিভাগীয় প্রধান পদত্যাগ করতে বাধ্য হন। তার বিরুদ্ধে কমিটি গঠনও করা হয়। সেই তদন্ত রিপোর্ট স্বাস্থ্য ভবনে পাঠানো হবে।
এই ডিপার্টমেন্টের অন্যতম অধ্যাপিকা, ডা ঋতুপর্ণা বসু এক ছাত্রীর কাছে যেই দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করেছেন, সেটা নিয়ে লিখিতভাবে ক্ষমা চেয়েছেন।
তৃণমূলের প্রভাবশালী WBJDA নেতা, ডা অরিজিৎ ব্যানার্জি, যে অ্যানাটমি ডিপার্টমেন্টের তৃতীয় বর্ষের পিজিটি, গতকাল রাতে একাধিক ছাত্র কে ফোন করে হুমকি দিয়েছে, যে বিভাগীয় প্রধানের বিরুদ্ধে আন্দোলন করলে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সেই কুখ্যাত অরিজিৎ কে ডেকে ছাত্রছাত্রীরা উপযুক্ত জবাব দিয়ে দেয়। এবং ছাত্রছাত্রীরা আবারও পরিষ্কার করে দেয়, মেডিকেল কলেজের এই মাটিতে তৃণমূলের গুণ্ডাগিরি, রেপ কালচার, থ্রেট কালচার চলবে না!
Long live Students’ Unity !
Long live MCDSA!










দারুণ