ই ভি এম সংক্রান্ত একটি বক্তব্য রাখার জন্য নির্বাচন কমিশন গর্গ চ্যাটার্জির বিরুদ্ধে এফ আই আর করে। তার ভিত্তিতে আজ কলকাতা পুলিশের সাইবার সেল গর্গ চ্যাটার্জিকে গ্রেপ্তার করেছে।
অনেকেই সমাজ মাধ্যমে বিভিন্ন মতামত দেয়। কিন্তু তার ভিত্তিতে গ্রেপ্তার একটি প্রতিহিংসার রাজনীতি বলে আমরা মনে করি।
পশ্চিমবঙ্গে সদ্য গঠিত বিজেপি সরকার ক্ষমতায় এসে প্রতিহিংসার রাজনীতি শুরু করেছে।
গর্গ চ্যাটার্জির মতামতের সঙ্গে সহমত নই। কিন্তু তার গ্রেপ্তারিও আমরা মেনে নিতে পারি না।
আমরা অবিলম্বে গর্গ চ্যাটার্জির মুক্তির দাবি জানাচ্ছি।
সংগ্রামী গণমঞ্চ
১২-০৫-২০২৬












