Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

ভালো পাহাড়

bhalo pahar
Debashish Goswami

Debashish Goswami

Mathematician, Essayist, Translator
My Other Posts
  • May 13, 2026
  • 6:12 am
  • No Comments

দিন কয়েক আগেই ফ্যাসিবাদের রথ গৈরিক বিজয়কেতন উড়িয়ে ঢুকে পড়েছে আমাদের নিজস্ব আঙ্গিনায়। গ্রহণের অন্ধকার আপাতত গ্রাস করেছে আশার সৌরজগৎ। সাম্রাজ্যবাদের বিজয় সৌধ অভ্রভেদী হিংস্র অহংকারে ঢেকে দিতে চাইছে আমাদের সমস্ত আকাশ। তবে অন্ধকার গাঢ় হলে পশ্চাৎপটে উজ্জ্বল হয়ে ওঠে দিশারী তারার আলো। এমনই এক নক্ষত্র বিভা আমাদের বিধ্বস্ত মন ও চেতনাকে আগুনের পরশমনির ছোঁয়ায় জাগিয়ে তুলল গত দশই মে সন্ধ্যায় মধুসূদন মঞ্চে সীমা মুখোপাধ্যায় নির্দেশিত এবং অভিনীত ‘ভালো পাহাড়’ নাটকের অসাধারণ অভিঘাতে।

Timberlake Wertenbeker এর ‘Winter Hills’ এর অনুপ্রেরণায় সমসাময়িক সমাজ রাজনীতির প্রেক্ষাপটে রচিত এই নাটকের কেন্দ্রেও এক নির্মীয়মান হোটেলের উচ্চ সৌধ, যা আগ্রাসী পুঁজিবাদ ও ক্ষমতা তন্ত্রের গর্বিত প্রতীক। এখানে সমবেত হয়েছেন পাঁচ মহিলার একটি দল, যাদের আপাত উদ্দেশ্য সাহিত্যচর্চা। কিন্তু এই দলের কেন্দ্রীয় চরিত্র দীপালি আচার্য ( সীমা মুখোপাধ্যায় অভিনীত) আর তাঁর সহযোগী ভ্রামরী আসলে হোটেলের রাক্ষুসে প্রকল্পটিকে বানচাল করতে চাইছেন। সেই উদ্দেশ্য প্রকাশ্যে আসার পর নাটকের গতি দ্রুত লয়ে এক বিস্ফোরক মুহূর্তে পৌঁছয় আর দীপালি সহ দলের বয়োজ্যেষ্ঠ সদস্য প্রাণ হারান। নাটকের মূল সময় অক্ষের নিরিখে অতীতে স্থাপিত এই ঘটনাকে দীপালির প্রবাসী কন্যা এনাক্ষী পুনরুদ্ধার করতে চাইছেন, সেদিনের জীবিত সদস্য ইলিনা, ভ্রামরী আর ভারতীর কাছ থেকে জানতে চাইছেন তার মায়ের মৃত্যুর প্রকৃত সত্য। অতীত ও বর্তমানের মধ্যে মসৃণ গতিতে যাতায়াত চলে নাটকের, মঞ্চের পর্দা না ফেলেই স্বল্প আলোর আবছায়ায় ধরা থাকে সময়ের অবিচ্ছিন্ন গতি। অতীত ও বর্তমানের কথোপকথনে উঁকি দেয় ভবিষ্যতের দিক নির্দেশ। অতীতের সান্ধ্য বৈঠকের শুরুতেই এক চরিত্র যেমন জানিয়ে দেন, আসলে তাঁরা বসে আছেন ভবিষ্যতের এক মুহূর্তে।

হোটেলের আলাপচারিতায় একদিকে প্রাচীন উপকথার আদলে পুঁজিবাদী লোভ আর লুণ্ঠনের ধ্রুপদী ইতিহাস বুনে চলা, আর সেখান থেকে দীপালির দলের অন্য সদস্যদের সমকালের মুখোমুখি দাঁড়াতে বাধ্য করা – যাতে প্রশ্নবিদ্ধ হয় পুঁজিবাদ, পুরুষতন্ত্র ও ক্ষমতার অন্য সবকটি প্রকরণ। Brechtian theatre এর সার্থক প্রয়োগে প্রতিটি মুহূর্ত আমাদের সজাগ রাখে। চরিত্রদের ভিন্ন ভিন্ন রাজনৈতিক অবস্থানের পারস্পরিক দ্বন্দ্ব আর বিতর্কের মাধ্যমে নাটক চূড়ান্ত মুহূর্তের দিকে এগোয়। আমরা যেন চিনতে পারি ইলিনার মতো আপোষকামী বামপন্থীকে, যার সংগ্রামী অতীতকে গ্রাস করে নিয়েছে ক্ষমতা তন্ত্রের ভেতরে টিকে থাকার অদম্য আকাঙ্ক্ষা। পাশাপাশি ভারতীর মতো আপাতভাবে রাজনীতি থেকে গা বাঁচিয়ে চলতে চাওয়া মানুষও দোলাচল কাটিয়ে দীপালির বিপ্লবী আদর্শবাদের প্রতি বিশ্বস্ত থাকতে পারেন। কিন্তু অন্তিম লগ্নে এনাক্ষীর কাছে উন্মোচিত হয় ইলিনার বিশ্বাসঘাতকতার কথা। ভ্রামরীর অগ্নিময় অতীতও অজানা থাকেনা। কিন্তু এনাক্ষির সামনে আপাতভাবে রুদ্ধ হয়ে গেছে প্রতিবাদ তথা প্রতিকারের সব কটি দরজা। তবু সে ইলিনার দেয়া আপোষের প্রস্তাবকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করে। পথ তাকে খুঁজে নিতে হবে, পথ সে খুঁজে পাবেই। বর্তমানের হতাশা- ধূসর বাস্তবকে ছাপিয়ে দুরগামী দৃঢ় প্রত্যয়ে সে যেন তার শহীদ মাতার আহ্বান শুনতে পায়, “এখনই অন্ধ, বন্ধ করোনা পাখা”।অন্তিম দৃশ্যে অসাধারন আবেগ ঋদ্ধ এক পরাবাস্তব দৃশ্যকল্প রচিত হয় মঞ্চের বুকে, ভ্রামরীর দুই কাঁধে স্বপ্নের ডানার শক্তিময় উড়ালের ইঙ্গিত আর দীপালির মুখে উদ্ভাসিত আগামীর ডাক। আমাদের বুকে ছড়িয়ে পড়ে সেই আহ্বানের আঁচ। সেই আঁচ থেকে ওম নিয়ে গর্ভিনী সময় স্বপ্নের ভ্রূণকে লালন করবে। নাড়ি ছিঁড়ে একদিন সেই স্বপ্ন আবির্ভূত হবে বিপ্লবের আগ্নেয় সত্তায়।সীমাদি আর তাঁর দলের সব সদস্যকে জানাই রক্তিম অভিনন্দন এই অসামান্য নির্মাণের জন্য।

PrevPreviousগর্গ চ্যাটার্জির অবিলম্বে মুক্তি চাই।।
Nextনির্বাচনী কুরুক্ষেত্র পেরিয়ে দ্রোহের শপথ: অভয়া মঞ্চের রবিস্মরণNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

গর্ভাবস্থায় প্যান্ডেল হপিং

October 15, 2026 No Comments

যন্তর-যন্ত্রণা

October 15, 2026 No Comments

যন্তর মন্তর, খারাপ কি মন তোর, চিরকাল শুনেছিস প্রতিবাদী কোন স্বর দেশ জুড়ে যে যেখানে ভাবে হলো গড়বড় নিজেকে জানাতে সে তো এসে গেছে তোর

পুজোর সময়

October 15, 2026 No Comments

গল্পটা পুজোর সময় এক বাঙালির বাড়ি ফেরা নিয়ে। গল্পটা এক বাঙালি অন্ত্রেপ্রেনিওর এর। গল্পটা গল্প ই। কিন্তু গল্পের লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এর কলমের জাদুর গুণে

এই হলো গণতন্ত্র!

October 14, 2026 No Comments

গতকাল এই পোস্টারটি হীরক রাজার দেশে ছবির গান “আর বিলম্ব নয়” সহ ফেসবুকে পোস্ট করি। আপনারা দেখেছেন, কেউ কেউ শেয়ারও করেছেন। ফেসবুক এই পোস্টটিকে আমাদের

Remembering Guha Niyogi

October 14, 2026 No Comments

Sandip Bandopadhyay writes after reading Punyabrata Gun’s monograph শংকর গুহ নিয়োগীর সঙ্গে কয়েক বছর এক সহযোদ্ধার প্রতিবেদন (My years with Shankar Guha Niyogi-account by a

সাম্প্রতিক পোস্ট

গর্ভাবস্থায় প্যান্ডেল হপিং

Dr. Kanchan Mukherjee October 15, 2026

যন্তর-যন্ত্রণা

Arya Tirtha October 15, 2026

পুজোর সময়

Dr. Samudra Sengupta October 15, 2026

এই হলো গণতন্ত্র!

Dr. Koushik Lahiri October 14, 2026

Remembering Guha Niyogi

Doctors' Dialogue October 14, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

691106
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]