Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

রাতের অন্ধকারে মুছে ফেলা যায় দেওয়ালের রং, মুছে ফেলা যায় না প্রতিবাদের ইতিহাস।

FB_IMG_1780737547776
West Bengal Junior Doctors Front

West Bengal Junior Doctors Front

Federation of Resident Doctors Associations of West Bengal
My Other Posts
  • June 7, 2026
  • 5:55 am
  • No Comments

গোটা বর্ধমান মেডিকেল কলেজের দেওয়ালজুড়ে অভয়া আন্দোলনের স্মৃতি বহন করে চলা অসংখ্য গ্রাফিটি, স্লোগান, গান ও কবিতার চিত্রকল্প রাতের অন্ধকারে চুনকাম করে মুছে সাফ করে দেওয়া হল।

রাজ্যে ক্ষমতার রদবদল হয়েছে। তিনজন IPS অফিসার সাসপেন্ড হয়েছেন। অভীক দে ও বিরূপাক্ষ সাসপেন্ড হয়েছে, বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। কিন্তু ক্ষমতার ভাষা কি আদৌ বদলেছে?

২০২৪ সালের আগস্ট থেকে এই দেওয়ালচিত্রগুলি নেহাতই কিছু শিল্পকর্ম ছিল না। এগুলি ছিল বাংলার অন্যতম বৃহত্তম গণআন্দোলনের স্মারক, প্রতিবাদের দলিল এবং গোটা কলেজ ক্যাম্পাস জুড়ে আন্দোলনের আবেগকে জীবন্ত রাখার মাধ্যম। তাহলে নতুন সরকারের আমলে হঠাৎ সেই ছবিগুলি মুছে ফেলা হল কার নির্দেশে?

ঘটনার পরদিনই ছাত্রছাত্রীরা ঐক্যবদ্ধভাবে কর্তৃপক্ষের কাছে জবাবদিহি দাবি করেন। কর্তৃপক্ষের বক্তব্য, তাঁরাও নাকি জানেন না কীভাবে এই ঘটনা ঘটেছে।

এই বক্তব্য শুনে যে ক্ষোভ তৈরি হয়, তার থেকেও বড় উত্তর দিয়েছেন বর্ধমান মেডিকেলের ছাত্রছাত্রীরাই।
পরবর্তী দুদিন ধরে চুনকাম করে দেওয়া প্রতিটি দেওয়াল আবার নতুন করে রঙে, তুলিতে, স্লোগানে, কবিতায় এবং প্রতিবাদের ভাষায় পুনর্নির্মাণ করেছেন তাঁরা। স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছেন অসংখ্য পড়ুয়া। তাঁরা স্পষ্ট করে দিয়েছেন, ক্যাম্পাস কোনো রাজনৈতিক দলের নির্দেশে চলবে না। স্বাধীনভাবে মতপ্রকাশের অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা হলে তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে উঠবেই।

এই ঘটনায় আরও একবার স্পষ্ট হয়ে গেল, সরকার বদলালেও সমাজে দুটি পক্ষ আজও মুখোমুখি দাঁড়িয়ে আছে। এক পক্ষ ক্ষমতার রাজনীতিতে ও পাইয়ে দেওয়ার রাজনীতিতে বিশ্বাস করে। অন্য পক্ষ বিশ্বাস করে অধিকার আদায়ের রাজনীতিতে, গণতান্ত্রিক প্রতিরোধে এবং প্রশ্ন তোলার অধিকারে।

অভয়া আন্দোলন আমাদের শিখিয়েছে কীভাবে দোর্দণ্ডপ্রতাপ ক্ষমতার সামনে শিরদাঁড়া সোজা রেখে লড়াই চালিয়ে যেতে হয়। সেই শিক্ষা নিয়েই ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট নিজেদের এই সংগ্রামের অংশ ও প্রতিনিধি বলে মনে করে।

মনে রাখতে হবে, অভয়ার ঘটনার পর আন্দোলনের ফলেই রাজ্যের প্রায় প্রতিটি মেডিকেল কলেজে থ্রেট কালচারের ভয়াবহ অভিযোগ সামনে আসে। জুনিয়র ডাক্তার ও মেডিকেল পড়ুয়ারা সেই সংস্কৃতির বিরুদ্ধে প্রকাশ্যে প্রতিবাদ করেন, তথ্য সামনে আনেন এবং আইনি লড়াই চালিয়ে যান।

সেই প্রেক্ষিতে বর্ধমান মেডিকেল কলেজের লড়াই বিশেষভাবে উল্লেখযোগ্য। একমাত্র এই কলেজেই শেষ পর্যন্ত আন্দোলনকারী পড়ুয়ারা কল্যাণ বন্দ্যোপাধ্যায়-সহ তৃণমূলপন্থী উকিলবাহিনীর সমস্ত বাধা অতিক্রম করে আদালতে গুরুত্বপূর্ণ জয় ছিনিয়ে আনেন। অভীক দে ও বিরূপাক্ষের সিন্ডিকেটের সঙ্গে যুক্ত অভিযুক্তদের কলেজে প্রবেশ রোধ করার নির্দেশও আদায় করে নেন তাঁরা।

আইনের ময়দান থেকে রাজপথ, আদালত থেকে ক্যাম্পাস, এই দীর্ঘ লড়াইয়ে বর্ধমান মেডিকেলের জুনিয়র ডাক্তার ও পড়ুয়ারা যে সাহস, দৃঢ়তা এবং সংগঠিত প্রতিরোধের পরিচয় দিয়েছেন, তার পাশে আমরা ছিলাম, আছি এবং আগামী দিনেও থাকব।

দেওয়াল মুছে ফেলা যায়। স্মৃতি নয়।
রং চাপা দেওয়া যায়। প্রতিবাদ নয়।
ক্ষমতা বদলাতে পারে। লড়াইয়ের প্রয়োজন ফুরোয় না।

PrevPrevious★প্রায় গোয়েন্দা গল্প★
Nextঅবিলম্বে সিনিয়র রেসিডেন্টদের মেধাভিত্তিক কাউন্সেলিংয়ের মাধ্যমে যথাযথ পোস্টিং দিতে হবে এবং অগণতান্ত্রিক SOP বাতিল করতে হবেNext
5 1 vote
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

পাপীহীন পাপ

July 24, 2026 No Comments

ঘোর পাপ যদি হয়, পাপী কারা তবে? তাদের নরকবাস শুরু কবে হবে? ঘোর পাপ যদি হয়, কেন এতদিন, অনাহারে লাদাখের গান্ধী মলিন? ঘোর পাপ সেটা

খুশির ঝিলিক

July 24, 2026 No Comments

মহোৎসবে যুবক পথে যুবতীরা গাইছে গান প্রতিবাদী আওয়াজ ওঠে ওয়াং চুকের বাঁচুক প্রাণ! অনশনের কঠিন পথে প্রয়োজনে জীবন দান ফাটছে মাথা লাঠির ঘায় সেই রক্তে

কেন উত্তম মহানায়ক?

July 24, 2026 No Comments

বাঙালি জনমানসে মহানায়ক উত্তম কুমার একাধারে চিরন্তন মিথ ও নস্টালজিয়া। তাঁর চলে যাওয়ার চার দশক পরেও রূপালি পর্দায় তাঁর উপস্থিতি সমানে উজ্জ্বল। শুধু তারকাদ্যুতি (Stardom)

দিল্লির পাশে বাংলা।। ছাত্র-ছাত্রী আন্দোলনের সমর্থনে অভয়া মঞ্চ।। প্রতীকী অনশন ও অবস্থান।।

July 23, 2026 No Comments

জনআবেগ পেরিয়ে রাষ্ট্রপরিচালনার সংকটে বালেন

July 23, 2026 No Comments

দক্ষিণ এশিয়ার রাজনীতিতে বিকল্প শক্তির উত্থান এবং প্রচলিত ব্যবস্থার বিরুদ্ধে জনসাধারণের ক্ষোভ নতুন কিছু নয়। তবে নেপালের সাম্প্রতিক রাজনৈতিক পট পরিবর্তন দক্ষিণ এশিয়ার রাজনৈতিক পর্যবেক্ষকদের

সাম্প্রতিক পোস্ট

পাপীহীন পাপ

Arya Tirtha July 24, 2026

খুশির ঝিলিক

Shila Chakraborty July 24, 2026

কেন উত্তম মহানায়ক?

Sanjoy Mukherjee July 24, 2026

দিল্লির পাশে বাংলা।। ছাত্র-ছাত্রী আন্দোলনের সমর্থনে অভয়া মঞ্চ।। প্রতীকী অনশন ও অবস্থান।।

Abhaya Mancha July 23, 2026

জনআবেগ পেরিয়ে রাষ্ট্রপরিচালনার সংকটে বালেন

Sukalyan Bhattacharya July 23, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

653812
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]