ঘোর পাপ যদি হয়, পাপী কারা তবে?
তাদের নরকবাস শুরু কবে হবে?
ঘোর পাপ যদি হয়, কেন এতদিন,
অনাহারে লাদাখের গান্ধী মলিন?
ঘোর পাপ সেটা জানা আজ ঘরে ঘরে
ভালো হলো, বুঝেছেন এতদিন পরে।
বুঝেও হাল যে কিছু হয়নি বদল,
বুঝিয়েছে লাঠিয়াল পুলিশের দল।
ঘোর পাপ মেনে নিলে বর্তায় দায়
পাপ তো করে না কেউ হয়ে অসহায়
কারা পাপী, কী কারণ ছাত্ররা বলি
এ পাপের ফলে কার ভরে টাকা-থলি
এসব না খুলে বলে পাপ সংজ্ঞায়
ফলটা দাঁড়াবে গিয়ে আট রম্ভায়
প্রথম থেকেই যদি ঠিক তেলাপোকা
কেন তবে হলো তার প্রতিবাদ রোখা
ভাবীতে পেপার লিক গেলে শূন্যে
ভাগীদার বহু হবে সেই পুণ্যে
আজ শুনি ঘোর পাপ, পাপী নেই কেউ
সেটাও আদায় করে তেলাপোকা-ঢেউ
ঘোর পাপে দোষ কারো হবে তো আদৌ?











