Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

অভয়া আজও বিচার পায়নি

poster august 9
Abhaya Mancha

Abhaya Mancha

A joint platform of more than 100 organisations seeking Justice for Abhaya
My Other Posts
  • August 9, 2026
  • 6:14 am
  • No Comments

সুধী,

২০২৬ এর ৯আগষ্ট অভয়া হত্যার দু’ বছর পূর্ণ হলো। ২৪ মাস ধরে আমরা অপেক্ষা করে রয়েছি অভয়ার বিচারের। প্রকৃত বিচার আজও অধরা।

“আমার চক্ষে পুরুষ-রমণী কোন ভেদাভেদ নাই।
বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চির-কল্যাণকর,
অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর।”

কবির ভাষায় এ কথা বারংবার উচ্চারিত হলেও এদেশে নারী আজ পণ্যে পরিণত হয়েছে। আর ফ্যাসিবাদের হাত ধরে মনুবাদের পথ বেয়ে নারী আজ শোষণের অন্যতম লক্ষ্যবস্তু। তাই আজ দেশজুড়ে বিভিন্ন প্রান্তে প্রায় প্রতিদিন একের পর এক নারী নির্যাতন ও হত্যার ঘটনা। সর্বশেষ আসামের বরাক উপত্যকায় একই দিনে দুই নাবালিকাকে যৌন নির্যাতন ও খুনের ঘটনা আমাদেরকে শিহরিত করে, সারাদেশ স্তম্ভিত হয়ে যায়। ২০২৪ সালের ৯ আগস্ট আর জি কর হাসপাতালে তরুণী পিজিটি’র গণধর্ষণ ও হত্যার ঘটনায় সারা দেশ, রাজ্য ও দুনিয়া শিউরে উঠেছিল। এটা ছিল এক প্রাতিষ্ঠানিক হত্যা। স্বাস্থ্য দুর্নীতির সঙ্গে জড়িত এই হত্যায় রাষ্ট্রব্যবস্থা সরাসরি জড়িত। তাই এই হত্যা রাজনৈতিকও বটে। আমাদের প্রতিবাদও তাই রাজনৈতিক, তবে অদলীয়।
শিক্ষা প্রতিষ্ঠানে প্রাতিষ্ঠানিক, রাজনৈতিক, বিভীষিকাময় এই হত্যাকাণ্ডের প্রতিবাদে ক্ষোভে উত্তাল জনগণের আন্দোলনের মধ্য থেকেই ৮০টির বেশী প্রতিবাদী সংগঠন নিয়ে ২০২৪ সালের ২৮ অক্টোবর গড়ে ওঠে অভয়া মঞ্চ। তারপর থেকে ক)অভয়া’র ন্যায় বিচার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি, ভবিষ্যতে আর যেন অভয়া না হয় এমন একটা পরিবেশ সৃষ্টি করা খ)নারী ও প্রান্তিক লিঙ্গ যৌনতার মানুষের স্বাধীনতা, অধিকার এবং সুরক্ষা গ ) রাজ্যটাকে ভয়ের রাজনীতি মুক্ত করা – এই তিন লক্ষ্যকে সামনে রেখে সাম্প্রদায়িক ও ফ্যাসিবাদী প্রবণতা, শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থাকে দুর্নীতিমুক্ত করে তোলার লক্ষ্যকে যুক্ত করে অভয়া মঞ্চ নিরবচ্ছিন্ন আন্দোলন করে চলেছে। গতবছর ৯ আগস্ট আমরা আওয়াজ তুলেছিলাম “ধর্ষক, দুষ্কৃতী, খুনিদের মদতদাতা শাসক বাংলা ছাড়ো”। বিগত রাজ্য নির্বাচনে রাজ্যের মানুষ সমস্ত অন্যায় অনৈতিকতার পৃষ্ঠপোষক শাসককে ১৪ তলা থেকে টেনে নামিয়েছে। রাজ্যের এই উল্লেখযোগ্য পরিবর্তনে অভয়া আন্দোলন এক গুরুত্বপূর্ণ সহায়ক ভূমিকা পালন করেছে বলে আমরা মনে করি।

রাজ্যে এখন নতুন সরকার। অনেকের অনেক প্রত্যাশা। অভয়া’র পরিবার, তাঁর মা রাজ্য বিধানসভার সদস্য নির্বাচিত হওয়ায় অভয়া’র দ্রুত বিচার নিয়ে প্রত্যাশা তুঙ্গে, বন্ধ ‘ফাইল’ এবার খুলবে। প্রত্যাশাকে ছাপিয়ে রাজ্যে এখন বুলডোজার সংস্কৃতি, নির্বিচার হকার উচ্ছেদ অভিযান, সরকার চিহ্নিত ‘বেআইনী’ গরীব বসতি উচ্ছেদ অভিযান, প্রায় ৩২লক্ষ ডিলিটেড ভোটারের দুশ্চিন্তার দীর্ঘশ্বাস, সংখ্যালঘু মানুষের উৎকণ্ঠা, বারুইপুর ও প্রায় প্রতিদিন এ প্রান্ত থেকে ও প্রান্তে নতুন নতুন অভয়া, প্রতিশ্রুতি না রাখার অভিযোগ।

দেশজুড়ে জেন জি’দের আন্দোলন নতুন পথ দেখাচ্ছে, দিশা দেখাচ্ছে। এ রাজ্যেও তার প্রতিচ্ছবি স্পষ্ট। প্রায় কুড়ি জন ছাত্রছাত্রীর আত্মবলিদানে এক নতুন মাত্রার আন্দোলনে শিক্ষা ব্যবস্থাকে দুর্নীতিমুক্ত করার লক্ষ্য নিয়ে এই আন্দোলনের চাপে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী অপসারিত। এই আন্দোলন থেকে শিক্ষা নিতে হবে আমাদের সকলকে। ভয় মুক্ত, ভরসা যুক্ত রাজ্য গড়ে তুলতে অভয়া’দের ন্যায়বিচারের আন্দোলনকে আরো অনেক তীব্র ও শক্তিশালী করে তুলতে হবে। অভয়া মঞ্চ দৃঢ়প্রতিজ্ঞ, অঙ্গীকারবদ্ধ এই আন্দোলনের ধারাবাহিকতা রক্ষায়। মনে রাখতে হবে অভয়া আজও বিচার পাইনি। তাই,

” —দানবের সাথে যারা সংগ্রামের তরে
প্রস্তুত হতেছে ঘরে ঘরে।”

অভয়া মঞ্চ
৯ আগষ্ট, ২০২৬

PrevPreviousএক বিকল্পের পথে….
Nextঅন্ধ যেমন আইন, আমরাও তেমনি নাছোড় ।। স্মরণে অভয়া…দেখা হবে ধর্মতলা ৯ আগস্ট ২০২৬Next
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

মালদা মেডিকেল কলেজের ব্যাপারে এক অর্ডারের বিষয়ে আমার কিছু কথা।

November 21, 2026 No Comments

সম্প্রতি একটা ছবি ভাইরাল হয়েছে। মালদা মেডিকেল কলেজের ব্যাপারে এক অর্ডার। সেই ব্যাপারে আমার কিছু কথা। এই ছবিতে যে Order নিয়ে প্রতিবাদ, তার Exact Rule টা

ডাক্তারদের কাজ করার পরিবেশ এবং মত প্রকাশের স্বাধীনতা অক্ষুন্ন রাখতে হবে।

November 21, 2026 No Comments

১৯ নভেম্বর ২০২৬ চোরবাগানে কতগুলি প্রাণ চলে গেল। কেন এমন হলো? দোষ কি কেবলমাত্র একজন অ্যানাউন্সারের? কারা অনুমতি দিল, কারা এরকম মরণকূপ তৈরি করল, খুঁজে

ঘাসজন্ম সপ্তম পরিচ্ছেদ

November 21, 2026 No Comments

কার্তিক পেরিয়ে অঘ্রাণ পড়ল। এই সময় গ্রামবাংলায় ঠিক জাঁকিয়ে না হলেও, অল্পবিস্তর ঠাণ্ডা পড়েই যায়। শহুরে যানবাহন, লোকজনের আধিক্য যেখানে নেই, বাড়িঘর কম – সেখানে

গুরুতর যৌনহিংসায় দোষী ব্যক্তিদের বিচার এবং কঠোর শাস্তি দাবি করছে অভয়া মঞ্চ

November 20, 2026 No Comments

২০০২ সালে গুজরাট দাঙ্গার সময় দাহোড় জেলার দেবগড় বারিয়া গ্রামে হামলায় পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ১৯ বছরের বিলকিস বানো গণধর্ষণের শিকার হন। তার ৩ বছরের শিশুকন্যাসহ

Protect Those Who Care for the Sick, and Hold Accountable Those Entrusted with Protecting the Public.

November 20, 2026 No Comments

DATE– 19.11.2026 PRESS STATEMENT:— ​ *Issued by: Joint Platform of Doctors, West Bengal* ​ *CHORBAGAN TRAGEDY: WHY TARGET THE INTERNS AFTER ONE MONTH?* • ​The

সাম্প্রতিক পোস্ট

মালদা মেডিকেল কলেজের ব্যাপারে এক অর্ডারের বিষয়ে আমার কিছু কথা।

Dr. Arunachal Datta Choudhury November 21, 2026

ডাক্তারদের কাজ করার পরিবেশ এবং মত প্রকাশের স্বাধীনতা অক্ষুন্ন রাখতে হবে।

Abhaya Mancha November 21, 2026

ঘাসজন্ম সপ্তম পরিচ্ছেদ

Dr. Sukanya Bandopadhyay November 21, 2026

গুরুতর যৌনহিংসায় দোষী ব্যক্তিদের বিচার এবং কঠোর শাস্তি দাবি করছে অভয়া মঞ্চ

Abhaya Mancha November 20, 2026

Protect Those Who Care for the Sick, and Hold Accountable Those Entrusted with Protecting the Public.

The Joint Platform of Doctors West Bengal November 20, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

702766
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]