Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

এম পি পরমেশ্বরণ – এক প্রতিবাদী পরিবেশবিদ

Parameshwaran
Somnath Mukhopadhyay

Somnath Mukhopadhyay

Retired school teacher, Writer
My Other Posts
  • August 13, 2026
  • 7:23 am
  • No Comments

মানুষের সঙ্গে অন্যান্য প্রাণিদের সবথেকে বড়ো ফারাক কী জানেন? প্রাণিজগতে একমাত্র মানুষই প্রশ্ন করতে পারে, নিজের আয়নায় নিজেকে দেখতে পারে, নিজেকে নিরন্তর ব্যস্ত রাখতে পারে চারপাশের ঘটে যাওয়া অসংখ্য ঘটনাপ্রবাহ সম্পর্কে । প্রশ্ন করতে শেখাটা মানুষের জীবনের অত্যন্ত জরুরি বিষয়। কেন? – এই ছোট্ট শব্দের সামনে দাঁড়ালে এক আশ্চর্য পরিপূর্ণতায় ভরে ওঠে মন। কেরলম রাজ্যের ত্রিশূর শহরের মানুষ ,সদ্য প্রয়াত এম. পি. পরমেশ্বরণ, ছিলেন এমন‌ই এক বিরল ব্যক্তিত্ব যিনি কেবলমাত্র নিজের রাজ্যের মানুষকে নয়, ভাবতে ও প্রশ্ন করতে শিখিয়েছেন দেশের আপামর মানুষকে, উন্মুখ করেছেন তাঁদের প্রশ্নের পথে পা বাড়াতে।পেশাগত জীবনে পরমেশ্বরণ ছিলেন বার্ক ( BARC) এর একজন নিউক্লিয়ার বিজ্ঞানী। দেশের নানান জায়গায় পারমাণবিক শক্তি উৎপাদন কেন্দ্র স্থাপনের কাজে তিনি ছিলেন একজন অগ্রগণ্য পথিকৃৎ। সেই মানুষটিই আবার মানুষের দাবি দাওয়া আর অধিকার আদায়ে সোচ্চার হয়েছেন পথে নেমে। কেরলমের সাধারণ মানুষের চিন্তা ভাবনাকে রক্ষণশীলতা আর সংস্কারের স্থবির নিয়মতান্ত্রিকতা থেকে মুক্ত করে আধুনিক বিজ্ঞানের পথে পথচলার প্রেরণা জুগিয়েছেন নিরলসভাবে। মানুষের কল্যাণের কাজে নিজেকে নিয়োজিত করার জন্য পরমেশ্বরণ ১৯৭৫ সালে তাঁর কর্মজীবন থেকে স্বেচ্ছায় অবসর গ্রহণ করেন। আমজনতার মধ্যে সঠিক বিজ্ঞান চেতনা প্রসারে তিনি ছিলেন এক নিরলস অনমনীয় যোদ্ধা।রাজনৈতিক মতাদর্শের দিক থেকে তিনি ছিলেন বামপন্থী রাজনৈতিক আদর্শের প্রতি বিশ্বাসী। মার্কসের মনন দর্শনের অনুগামী, তবে মনের দিক থেকে তিনি ছিলেন এক অনন্ত জিজ্ঞাসু। তাঁর ক্ষুরধার প্রশ্নের সামনে বারবার পড়তে হয়েছে সরকারকে,বিপক্ষ দলের সদস্যদের এমনকি নিজের দলের সহযোগী কমরেডদের। উত্তর দিতে গিয়ে প্রতিবার বিব্রত হয়েছেন তাঁরা কিন্তু পরমেশ্বরণ কখনোই দমে যাননি। আপোসে রফা করেননি।এমন‌ই ঋজু প্রকৃতির ছিলেন তিনি। দীর্ঘ সাত দশক ধরে তিনি নিজেকে নিয়োজিত রেখেছিলেন প্রশ্নকর্তার ভূমিকায়। কেউ তাঁকে বলেনি প্রশ্ন করতে, নিজের বিবেক তাঁকে নিয়ত তাড়িয়ে ফিরেছে এক বিষয় থেকে অন্যতর বিষয়ে।তাই পরমেশ্বরণকে গর্জে উঠতে দেখি সমস্ত অসঙ্গতির বিরুদ্ধে তা সে কেরলমের বিখ্যাত সাইলেন্ট ভ্যালি উন্নয়ন প্রকল্প হোক বা আথিরাপল্লির জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র স্থাপনের সরকারি পরিকল্পনা – সবকিছুর বিরুদ্ধেই তিনি সমানভাবে সোচ্চার ছিলেন। পরমেশ্বরণ বিশ্বাস করতেন – পরিবেশের ভারসাম্য বজায় রেখে উন্নয়ন করতে হবে যে উন্নয়ন মানুষের জীবনে অকল্যাণ ভেকে আনে তা কখনোই কাম্য হতে পারে না। পরিবেশকে উজাড় করে দেবার সমস্ত রকমের প্রচেষ্টাকে তিনি দাঁড় করাতে চেয়েছিলেন সত্যের সামনে। তাই তিনি প্রতিবাদে মুখর হয়েছেন  বারংবার। নিজের দলের সরকারের কাজকর্মকেও তিনি প্রশ্নের কাঠগড়ায় দাঁড় করানোর ক্ষেত্রে কখনোই পিছপা হননি। এজন্য পরিণত বয়সে তাঁর চলে যাওয়া কেরলমবাসীর কাছে শুধুমাত্র একজন বিশিষ্ট বিজ্ঞানী, যুক্তিবাদী লেখক বা একজন নিরলস পরিবেশকর্মীর চলে যাওয়া নয় বরং বলা যায় এক আশ্চর্য বৌদ্ধিক জীবনের স্বর্ণালী যুগের পরিসমাপ্তি ঘটলো পরমেশ্বরণের প্রয়াণের মধ্য দিয়ে যে যাত্রার সূচনা হয়েছিলো নিউক্লিয়ার প্রযুক্তির প্রেক্ষাপটে এবং ক্রমে ক্রমে তা সুবিস্তৃত হয়েছিলো কেরলমের গ্রাম থেকে গ্রামান্তরে, বিদ্যালয়ের ক্লাস ঘরের চেনা পরিমণ্ডলে, সবুজ অরণ্যের নিবিড় ছায়াঘন প্রশান্তির মাঝে, নদীর উচ্ছল প্রবাহে এবং সর্বোপরি পদযাত্রী মানুষের অধিকার রক্ষার নিরলস আন্দোলনে। পরমেশ্বরণের চলে যাওয়া তাই এক যুগাবসান – এক অক্লান্ত পথচলা মানুষের জীবনের পরিসমাপ্তি।

কেরলমের ত্রিশূর জেলার কিরালুর গ্রামে ১৯৩৫ সালের ১৮ জানুয়ারি তাঁর জন্ম। দীর্ঘ সময়ের পদযাত্রার পরিসমাপ্তি ঘটলো গত ১১ আগস্ট,২০২৬। পরিণত বয়সেই তাঁর প্রয়াণ। তাতে দুঃখ নেই। কেরলম তথা দেশের পরিবেশের ওপর বিছানো সুবিশাল ছায়াবিছানো মানুষটি নীরবে সরে গেলেন – দুঃখ এখানেই।

আগস্ট ১২ .২০২৬

PrevPreviousপ্রাচীন ও প্রাক-আধুনিক ভারতে হাসপাতালের নানা চেহারা – চরক-সংহিতা ও অন্যান্য
Nextহিন্দুবীরের রংবাজি এবং রংবদলের রাজনীতিNext
5 1 vote
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

অভিযুক্তদের যথাস্থানে বহাল না রেখে দ্রুত তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন

August 14, 2026 No Comments

বেশ কিছুদিন ধরে অনেক নাটকীয় পটভূমিকার পর নর্থ বেঙ্গল লবির থ্রেট কালচারে দাগি অভীক দে ঘনিষ্ঠ বর্ধমান মেডিক্যাল কলেজের সুপারের বদলির ঘটনা সামনে আসে। এখন

সভ্যতাকে নতুন করে দিশা দেখায়

August 14, 2026 No Comments

সিনে সেন্ট্রালের লুসোফন চলচ্চিত্র উৎসবে পর্তুগিজ ছবি : ফ্লাইট অফ ক্রোকোডাইল ঔপনিবেশিক ক্ষমতার স্বার্থে একটি জনগোষ্ঠীকে ধ্বংস করার চেষ্টা হলেও কী করে আক্রান্ত সেই জনগোষ্ঠী

হিন্দুবীরের রংবাজি এবং রংবদলের রাজনীতি

August 14, 2026 No Comments

২০২৬ সালের ৫/৬ জুলাই কলকাতার অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের একটি অংশের (প্রবেশদ্বারের কাছের একটি পুরনো টিকিট কাউন্টার/নিরাপত্তা কক্ষ) রং রাতারাতি বদলে দেওয়া হয়। হিন্দুত্ববাদী গোষ্ঠীর

প্রাচীন ও প্রাক-আধুনিক ভারতে হাসপাতালের নানা চেহারা – চরক-সংহিতা ও অন্যান্য

August 13, 2026 No Comments

শুরুর কথা হাসপাতাল মানুষের ইতিহাসের অতি প্রাচীন মানবিক সংগঠনগুলোর একটি। এবং এর ইতিহাসও অতি প্রাচীন। আজ থেকে প্রায় ২০০০ বছর আগে এলিয়াস অ্যারিস্টিডিস বলছেন –

৯ আগস্ট। অভয়ার স্মরণে, মানুষের পাশে এবং ন্যায়ের দাবিতে।

August 12, 2026 No Comments

আজ ৯ আগস্ট, সকালে আর জি কর হাসপাতাল সংলগ্ন খালপারের বস্তি এলাকায় ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট (WBJDF)-এর উদ্যোগে আয়োজিত হলো বিশেষ ‘অভয়া ক্লিনিক’। অভয়ার

সাম্প্রতিক পোস্ট

অভিযুক্তদের যথাস্থানে বহাল না রেখে দ্রুত তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন

West Bengal Junior Doctors Front August 14, 2026

সভ্যতাকে নতুন করে দিশা দেখায়

Sanjoy Mukherjee August 14, 2026

হিন্দুবীরের রংবাজি এবং রংবদলের রাজনীতি

Gopa Mukherjee August 14, 2026

এম পি পরমেশ্বরণ – এক প্রতিবাদী পরিবেশবিদ

Somnath Mukhopadhyay August 13, 2026

প্রাচীন ও প্রাক-আধুনিক ভারতে হাসপাতালের নানা চেহারা – চরক-সংহিতা ও অন্যান্য

Dr. Jayanta Bhattacharya August 13, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

661377
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]