Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

যে উত্তরের কোনো প্রশ্ন নেই

IMG_ebde3802-aa40-4418-b817-cff36b7784b6
Vishak Gupta

Vishak Gupta

Activist of social movements
My Other Posts
  • November 22, 2026
  • 8:55 am
  • No Comments

_Yes, and how many deaths will it take ’til he knows_/ _That too many people have died_

উৎসবের রেশ কেটে যাওয়ার সময় হলো, কিন্তু অনেকগুলো প্রশ্নর উত্তর মিললো না।

এমনটা আমরা সবাই দেখে আসছি কয়েক বছর ধরে, সেই বছর দুয়েক আগে যখন আরজি কর মেডিক্যাল কলেজের তরুণী চিকিৎসক খুনের বিচার চেয়ে সমাজ যখন উত্তাল হয়ে উঠেছিল,তখনও আমরা শুনেছি, আন্দোলন বন্ধ করে উৎসবে ফিরে যাওয়ার ফতোয়া।আর এবার, উৎসবের শুরুতেই যখন ঠাকুর দেখতে গিয়ে অকালে প্রাণ হারালেন আমাদের ১৯ জন সহনাগরিক — তারও উত্তর পাওয়া গেল না। সেই দুর্ঘটনায় আহতদের চিকিৎসা করতে গিয়ে পেশাগতভাবে যে অব্যবস্থা ও সমস্যার সম্মুখীন হতে হয়েছিল জুনিয়র ডাক্তারদের,আর সেই সমস্যার কথা প্রকাশ্যে জানানোর জন্য তাদেরই অগ্রজ চিকিৎসক স্বাস্থ্যমন্ত্রী যে ভাষায় তাদের সমালোচনা করেছেন তা — কোনো রাজনৈতিক নেতার মুখে মানানসই হলেও একজন বরিষ্ঠ চিকিৎসকের কাছে অপ্রত্যাশিত।

আশ্চর্যের বিষয় এটাও যে বিগত সরকারের আমলে শিরদাঁড়া বিক্রি নেই লেখা পোশাক পরার _অ প রা ধে_ একজন চিকিৎসককে যখন পুলিশ গ্রেফতার করেছিল, তখন অন্যান্য প্রতিবাদী চিকিৎসক আন্দোলনকারীদের সঙ্গে এই বর্তমান স্বাস্থ্যমন্ত্রীও ছিলেন।ফলে চিকিৎসক তার মেরুদণ্ড সোজা রেখে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবে, এতে তাঁর নৈতিক সমর্থন ও সম্মতি ছিল। এখন সেটা যদি তাঁর রাজনৈতিক উত্তরণের সিঁড়ির একটা ধাপ হয়ে থাকে, তাহলে অবশ্য অন্য কথা।

ওঁর নিজের কলেজেরই অনুজ চিকিৎসকদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে গিয়ে উনি তাদের _মা ও বা দী_ আখ্যা দিয়েছেন। মহামান্য সুপ্রিম কোর্ট একবার মন্তব্য করেছিল যে মাওবাদী মতাদর্শকে সমর্থন করা কোনো শাস্তিযোগ্য অপরাধ নয়, এমনকি কারোর কাছে _রেডবুক_ পাওয়া গেলেই তাকে গ্রেফতার করা যায় না।উনি যথেষ্ট প্রাজ্ঞ ব্যক্তি, ফলে উনি এসব কথা জানেন না,এটা হতেই পারে না। যেমন উনি নিশ্চিতভাবেই জানেন যে গোমূত্র সেবনে ক্যান্সার সারে বলে ওঁর দলের নেতারা যা বলেন তার কোনো ভিত্তি নেই, কিন্তু উনি ওঁর দলগত বাধ্যবাধকতায় ওসব কথার প্রতিবাদ করতে দুঃসাহস দেখান না। কিন্তু প্রতিবাদী ছাত্র মানেই কমিউনিস্ট, মার্ক্সবাদী বা লেনিনবাদী বা মাওবাদী — এভাবে বলে কি মাননীয় স্বাস্থ্যমন্ত্রী প্রকারান্তরে স্বীকার করে নিলেন যে সমাজের অব্যবস্থা অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ করে শুধু কমিউনিস্টরাই? আমরা সেটা জানতাম, কিন্তু ওঁর নিজের মতাদর্শের অনুসারীরা যে সেই ব্রিটিশ সরকারের কাছে মুচলেকা দেওয়ার পর থেকে যাবতীয় প্রতিবাদ থেকে দূরে সরে আছে, এখনও, সেটা ওঁর কথায় স্পষ্ট হলো।

ছাত্রজীবনেও যে অন্যায়ের প্রতিবাদ করে না,সে ভবিষ্যতে পেশাগত জীবনে অন্যায়ের পক্ষে দাঁড়াবে — এটা প্রত্যাশিত। কিন্তু জীবনের যে সময়টায় শিরদাঁড়া সোজা রেখে চলার কথা,যে বা যারা সেটা করেছে, তাদের কথা আন্তরিকভাবে না শুনে স্রেফ ক্ষমতা প্রদর্শনের জন্য তাদের ওপরে প্রশাসনিক আক্রমণ নামিয়ে আনা সত্যিই অপ্রত্যাশিত। তবে,তা-ই বা বলি কীভাবে! এককালে গান্ধীর অনুগামী রাজনীতি করে, ছাত্র ইউনিয়নের ক্ষমতায় উচ্চপদে থেকে যখন গান্ধীর হত্যাকারীদের দলের মন্ত্রী হওয়া যায়, তখন কোনো কিছুই আর অপ্রত্যাশিত থাকে না, বিশেষত এই রাজ্যের রাজনীতিতে।

চোরবাগানের মৃতদেহগুলি মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর শান্ত বিবেকের কাছে আর প্রশ্ন করবে না হয়তো, কিন্তু এখনও এই রাজ্যের প্রতিবাদী মনগুলো মরে যায়নি,তারা প্রশ্ন করবেই।

শ্মশানে উৎসবে যে পাশে থাকে,তাকেই বন্ধু বলে, ছোটোবেলায় এমন একটা শ্লোক পড়েছিলাম আমরা, স্বাস্থ্যমন্ত্রীও নিশ্চয়ই পড়েছিলেন। গুপ্ত

PrevPreviousমাওবাদী ডাক্তার
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

মাওবাদী ডাক্তার

November 22, 2026 No Comments

এক ছিলো দিদিমনি, প্রতিবাদী ধরে, ছুমন্তরে দিতো মাওবাদী করে। দিদি গেলো, দাদা এলো, বদলায়নি কিছু, মাওবাদী ভূত ঘোরে তারও পিছু পিছু। এটা নেই, ওটা নেই,

লং লিভ মেডিকেল কলেজ। লং লিভ এম সি ডি এস এ।

November 22, 2026 No Comments

আমি একজন খুপরিজীবী চিকিৎসক। সারাদিন ধরে রোগী দেখি। জ্বর সর্দি কাশি, পেটে ব্যথা, সুগার প্রেসার। একেবারে মধ্যমেধার ডাক্তার। মাস্টার ডিগ্রী করার সময় যে দু’চারটি জার্নালে

মালদা মেডিকেল কলেজের ব্যাপারে এক অর্ডারের বিষয়ে আমার কিছু কথা।

November 21, 2026 No Comments

সম্প্রতি একটা ছবি ভাইরাল হয়েছে। মালদা মেডিকেল কলেজের ব্যাপারে এক অর্ডার। সেই ব্যাপারে আমার কিছু কথা। এই ছবিতে যে Order নিয়ে প্রতিবাদ, তার Exact Rule টা

ডাক্তারদের কাজ করার পরিবেশ এবং মত প্রকাশের স্বাধীনতা অক্ষুন্ন রাখতে হবে।

November 21, 2026 No Comments

১৯ নভেম্বর ২০২৬ চোরবাগানে কতগুলি প্রাণ চলে গেল। কেন এমন হলো? দোষ কি কেবলমাত্র একজন অ্যানাউন্সারের? কারা অনুমতি দিল, কারা এরকম মরণকূপ তৈরি করল, খুঁজে

ঘাসজন্ম সপ্তম পরিচ্ছেদ

November 21, 2026 No Comments

কার্তিক পেরিয়ে অঘ্রাণ পড়ল। এই সময় গ্রামবাংলায় ঠিক জাঁকিয়ে না হলেও, অল্পবিস্তর ঠাণ্ডা পড়েই যায়। শহুরে যানবাহন, লোকজনের আধিক্য যেখানে নেই, বাড়িঘর কম – সেখানে

সাম্প্রতিক পোস্ট

যে উত্তরের কোনো প্রশ্ন নেই

Vishak Gupta November 22, 2026

মাওবাদী ডাক্তার

Dr. Arunima Ghosh November 22, 2026

লং লিভ মেডিকেল কলেজ। লং লিভ এম সি ডি এস এ।

Dr. Aindril Bhowmik November 22, 2026

মালদা মেডিকেল কলেজের ব্যাপারে এক অর্ডারের বিষয়ে আমার কিছু কথা।

Dr. Arunachal Datta Choudhury November 21, 2026

ডাক্তারদের কাজ করার পরিবেশ এবং মত প্রকাশের স্বাধীনতা অক্ষুন্ন রাখতে হবে।

Abhaya Mancha November 21, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

702796
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]