Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

রঙিন

848995208_10165196597916092_4282647298461760532_n
Dr. Arunachal Datta Choudhury

Dr. Arunachal Datta Choudhury

Medicine specialist
My Other Posts
  • October 16, 2026
  • 7:42 am
  • No Comments

★

রঙিন
★

জীবনের ব্যাগে রঙ না থাকুক, রাস্তায় সাত রঙ
বাধ্য হয়েই দ্রুতগতি যারা, মরে যা তারা বরং!

বিদেশে ওরম মাল্টিকালার রাস্তা প্রচুর আছে।
সাহস থাকলে কৈফিয়তটা চাইবি ওদের কাছে।

ওই রঙে ওরা কী কী যে মেশায়, সেটা বেদএ লেখা নেই।
ক্ষমতার জোরে ফ্রিতে রঙ পাবো আমাদের এখানেই।

ম্যাজিক দেখলে লোকে খুশি হয়… বেশি থেকে আরও বেশি
ভোট নাই থাক, ম্যাজিক রয়েছে, এটাই ডেমোক্রেসি।

ইভিএম থাকে যাদের দখলে, তারা সকলেই জানে
ভেদ নেই কোনও কোরানে ও বেদে, , সনাতনে বিজ্ঞানে।

বিগ-ব্যাং নাকি কোরান ভাষ্য, মহাবিশ্বের ঢের
রহস্য সবই সাঁটে লেখা বাণী স্মৃতি উপনিষদের।

ভোটে যে জিতেছে গণতান্ত্রিক সিকান্দার তো ওহি।
যা ম্যাজিক তার সবই বিজ্ঞান। শাস্ত্রানুমতে সহি।

দু তিনটে বাইক উলটে পড়েছে ঝিরিঝিরি বৃষ্টিতে
বাইকারগুলো মরলে মরুক, রঙটা পেয়েছি ফ্রিতে।

বাধ্য হয়েই দ্রুতগতি ওই সুইগি ও জোম্যাটোর।
মরে গেলে ওরা শ্মশানে পুড়বে, কারওর জন্য গোর।

★

নীচের লেখাটা আমার নয়। বিজ্ঞান আলোচক সু জ য় র লেখা
★

এই সেতুটা দেখুন, কী সুন্দর লাগছে তাই না? লাল-হলুদ-কমলা। দেখে মনে হচ্ছে উৎসব চলছে।
কিন্তু আমরা যখন বাইক নিয়ে এইরকম রঙ করা সেতুর ওপর দিয়ে যাই, তখন হ্যান্ডেলটা কেমন হালকা লাগে, জানেন? মনে হয় চাকাটা রাস্তা আঁকড়ে ধরছে না।

কারণটা খুব সহজ।

রাস্তা বা সেতু ইচ্ছে করেই একটু খসখসে বানানো হয়। যাতে টায়ার কামড়ে ধরে। বিজ্ঞানের ভাষায় এটাকে বলে গ্রিপ। যন্ত্র দিয়ে মাপলে সাধারণ পিচ রাস্তায় এই গ্রিপ থাকে প্রায় 70।

আর এইরকম সাধারণ রং করে দিলে সেই খসখসে ভাবটা একদম ঢেকে যায়। তখন গ্রিপ নেমে আসে 20-এ। মানে প্রায় ৩ ভাগের ১ ভাগ।

বৃষ্টি হলে তো আরো বিপদ। রং আর জল মিলে ওপরে একটা পাতলা সর পড়ে। তখন ব্রেক মারলে বাইক ১০ ফুটে না থেমে ৩০ ফুট গিয়ে থামে। সেতুতে তো হাওয়া আরো বেশি, তাই ঝুঁকিটা আরো বেশি।

আর একটা কথা। সেতুতে ফাঁকা ফাঁকা জয়েন্ট থাকে, যাতে গরমে সেতু একটু বাড়তে কমতে পারে। রং সেই ফাঁক বুজিয়ে দেয়, জল জমে থাকে।

তাহলে রাস্তায় যে সাদা দাগ থাকে, ওটা পিছলায় না কেন?

কারণ ওটা সাধারণ রং নয়। ওটার নাম থার্মোপ্লাস্টিক। ওর মধ্যে কাঁচের গুঁড়ো আর ছোট পাথর মেশানো থাকে, যাতে গ্রিপটা থেকেই যায়। সরকারি নিয়ম (IRC:35) অনুযায়ী সেতু বা হাইওয়েতে এটাই ব্যবহার করার কথা।

তাই মনে হয়, সেতুকে সুন্দর করতে হলে তার রেলিং, পিলার রাঙানো যাক। রাস্তাটা কালোই থাক, কারণ ওটা আমাদের ধরে রাখে।

আপনারা কি এরকম রঙ করা সেতুর ওপর দিয়ে বাইক চালিয়েছেন? কেমন লেগেছে?

“তথ্যসূত্র: IRC:35, MoRTH 803, এবং EN1436 standard. PTV value নিয়ে গবেষণাটি ResearchGate এ আছে।”
★
বিদেশে এই রকমের রাস্তা রয়েছে। ঠিকই। সেখানে কোন রঙ কীভাবে কী কী মিশিয়ে ব্যবহার করা হয় গুগল থেকে জেনে নেবেন।

আর সদ্য ঝিরিঝিরি বৃষ্টিতে কী ঘটছে?
কমেন্টে লিঙ্ক দিলাম।
ইয়ে, তাই বলে আমরা বিজ্ঞানের পথে নেই ভেবে নেবেন না।

★

PrevPreviousक्या सिर्फ चुनाव से लोकतंत्र बच जाएगा? | सत्य सागर
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

क्या सिर्फ चुनाव से लोकतंत्र बच जाएगा? | सत्य सागर

October 16, 2026 No Comments

Shared from harkara

গর্ভাবস্থায় প্যান্ডেল হপিং

October 15, 2026 No Comments

যন্তর-যন্ত্রণা

October 15, 2026 No Comments

যন্তর মন্তর, খারাপ কি মন তোর, চিরকাল শুনেছিস প্রতিবাদী কোন স্বর দেশ জুড়ে যে যেখানে ভাবে হলো গড়বড় নিজেকে জানাতে সে তো এসে গেছে তোর

পুজোর সময়

October 15, 2026 No Comments

গল্পটা পুজোর সময় এক বাঙালির বাড়ি ফেরা নিয়ে। গল্পটা এক বাঙালি অন্ত্রেপ্রেনিওর এর। গল্পটা গল্প ই। কিন্তু গল্পের লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এর কলমের জাদুর গুণে

এই হলো গণতন্ত্র!

October 14, 2026 No Comments

গতকাল এই পোস্টারটি হীরক রাজার দেশে ছবির গান “আর বিলম্ব নয়” সহ ফেসবুকে পোস্ট করি। আপনারা দেখেছেন, কেউ কেউ শেয়ারও করেছেন। ফেসবুক এই পোস্টটিকে আমাদের

সাম্প্রতিক পোস্ট

রঙিন

Dr. Arunachal Datta Choudhury October 16, 2026

क्या सिर्फ चुनाव से लोकतंत्र बच जाएगा? | सत्य सागर

Satya Sagar October 16, 2026

গর্ভাবস্থায় প্যান্ডেল হপিং

Dr. Kanchan Mukherjee October 15, 2026

যন্তর-যন্ত্রণা

Arya Tirtha October 15, 2026

পুজোর সময়

Dr. Samudra Sengupta October 15, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

691179
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]