২৬ নভেম্বর ২০২৬
পশ্চিমবঙ্গের এস আই আর সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্টে শেষ শুনানিতে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ দুটি নির্দেশিকা দেয়।
১) ট্রাইব্যুনালে বিবেচনাধীন ভোটারদের শুনানি দ্রুত করার জন্য, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির সঙ্গে কথা বলে ট্র্যাইবুন্যালের সংখ্যা বাড়াতে হবে।
২)কলকাতা, হাওড়া যেখানে পৌরভোট আসন্ন, সেখানে অগ্রাধিকারের ভিত্তিতে শুনানি করতে হবে।
কিন্তু আমরা অত্যন্ত বিস্ময়ের সঙ্গে লক্ষ্ করছি পুলিশ ডিলিটেড ভোটারদের তথ্য বাড়ি বাড়ি গিয়ে সংগ্রহ করছে (সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী)। আমরা মনে করি পুলিশের এই কাজ করার কোনও অধিকার নেই। সব তথ্য নির্বাচন কমিশনের কাছে আছে। জাতীয় নির্বাচন কমিশনের আগের পদ্ধতির মতোই একটি অস্বচ্ছ ফর্ম সম্পূর্ণ অস্বচ্ছ পদ্ধতিতে বাংলার মানুষের ওপরে এবার চাপিয়ে দিচ্ছে বর্তমান রাজ্য সরকার। পুলিশকে দিয়ে রাজ্য সরকার এই কাজ করাতে চেষ্টা করছে ডিলিটেড ভোটারদের মধ্যে ভয়, ভীতি, সন্ত্রাস সৃষ্টি করতে।
সংবাদ মাধ্যমে প্রকাশিত সংবাদ অনুযায়ী পুলিশ আধিকারিকরা কেউ কেউ জানিয়েছেন ‘নির্দেশক্রমে এই কাজ শুরু হয়েছে’। সংবাদ মাধ্যমে এও প্রকাশিত সি ই ও দপ্তর জানিয়েছেন এমন কোন নির্দেশ তারা দেননি। এখন প্রশ্ন কার নির্দেশে পুলিশ একাজ করতে পারছে? রাজ্য সরকারের কোন এক্তিয়ার নেই, এধরণের কোন নির্দেশ দেওয়ার।নির্বাচন কমিশনকে বলবো,রাজ্য সরকারকে অবিলম্বে নির্দেশ দিক পুলিশের মাধ্যমে এই কাজ বন্ধ করার।
আদালতের গোচরে বিষয়টা আমরা আনব। ডিলিটেড ভোটারদের কাছে আবেদন, কেউ পুলিশকে তথ্য দেবেন না।
কলকাতা পুলিশ কমিশনার,রাজ্য পুলিশের ডিজিসহ জেলায় জেলায় পুলিশ সুপারদের কাছে আমরা স্মারকলিপি দেব। অবিলম্বে এই কাজ বন্ধ করতে হবে।
ডিলিটেড ভোটারদের নিয়ে যাঁরা যাঁরা প্রতিবাদ করছেন, তাঁরা পুলিশ বাড়িতে এলে বা জানতে চাইলে উপযুক্ত নির্দেশনামা দেখতে চান। তাঁদের সকলের কাছে আমাদের আবেদন পুলিশের এই কাজের বিরুদ্ধে সোচ্চার হোন।
কুশল দেবনাথ
পুণ্যব্রত গুণ
সম্পাদকমণ্ডলীর পক্ষে











