সব তৃণমূলদের দলে নেওয়া হয়ে গেলে বামপন্থীদের গ্রেপ্তার করা শুরু হবে। বিশ্বাস করুন এই সরকার আসার আগে থেকেই বামপন্থীরা এটার জন্য প্রস্তুত ছিলো, আছে। বিজেপি-র থেকে যেটা আশা করি, বিজেপি সেটাই এবং সেটাই করছে।
কিন্তু মনে রাখবেন সময় আপনারও আসবে।
পাড়ায় ধ%র্ষণ হোক বা উচ্ছেদ বা আপনার চাকরি ছাঁটাই, রাস্তায় এক্সিডেন্ট হোক, কর্মক্ষেত্রে অবিচার হোক, কোনো সম্মিলিত প্রতিবাদের জায়গা আর থাকবে না। আপনার প্রতিবাদ এবং প্রতিরোধের কোনো সুযোগ আর থাকবে না। আর কোনো “রাত দখল” করারও সুযোগ হয়তো পাবেন না।
.
প্রসঙ্গত মনে করাই যে তিলোত্তমা বা অভয়া আন্দোলনের কাঁধে চেপে বিজেপি সরকারে এসেছে – সেই আন্দোলনের প্রেক্ষিতে মমতার সরকারও একজন-কে গ্রেপ্তার করেছিলো – কলতান দাশগুপ্ত। প্রতিবাদী, আন্দোলনকারীদের উপর দমনপীড়ন মমতা-ও করেছেন, বিজেপির উপর এটুকু আশা আছে যে তারা সেটাই আরো organized ভাবে, systematic ভাবে করবে।
আজকে রত্না দেবী বলেছেন, পুলিশ বদলে গেছে – কারণ এখন পুলিশ ওঁনার সাথে ছবি তোলে। উনি হয় বুঝতে চাইছেন না বা বুঝতে পারছেন না যে পুলিশ আগেও এটাই করতো। ক্ষমতা কে তোষামোদ করতো। পরিবর্তন হয়েছে ওঁনার অবস্থান এর। উনিই এখন ক্ষমতা।
কিন্তু ক্ষমতা সদাই পরিবর্তনশীল।












স্পষ্ট, সুন্দর এবং ঋতবাক লেখা।