Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

জ্যোতিষীর মৃত্যু!

IMG_20201103_000805
Dr. Koushik Lahiri

Dr. Koushik Lahiri

Dermatologist
My Other Posts
  • November 3, 2020
  • 8:14 am
  • One Comment

খবরে প্রকাশ, একজন প্রখ্যাত জ্যোতিষশাস্ত্রী আগুনে পুড়ে মারা গিয়েছেন!

খুবই দুঃখজনক ঘটনা।
দুর্ভাগ্যজনক তো বটেই!

কিন্তু চেয়েও দুঃখের কথা, নিজের এমন মর্মান্তিক পরিণতির কোনো পূর্বাভাষ জ্যোতিষশাস্ত্রী মশাই নিজেও দিতে পারেন নি!

কী দুর্ভাগ্য!

এই নিয়ে অনেকেই সোশ্যাল মিডিয়াতে খিল্লি করছেন! অনেকে উপকথার রাজা আর জ্যোতিষীর গল্প বলছেন, যেখানে জ্যোতিষী নিজের আয়ু বলার পর সে ভবিষ্যৎবাণীকে ভুল প্রমাণ করার জন্য তৎক্ষণাৎ সেই জ্যোতিষীর শিরোশ্ছেদের আদেশ দিয়েছিলেন রাজামশাই।

কেউ কেউ আবার এই দুর্ঘটনার সঙ্গে তুলনা টানছেন সত্যজিৎ রায়ের মহাপুরুষ ছবির শেষ দৃশ্যের যেখানে আগুন লাগার গুজব রটিয়ে প্রচুর ধোঁয়ার মধ্যে দিয়ে সেই বিরিঞ্চিবাবার মুখোশ উন্মোচন এবং পলায়নের এক মজাদার গল্প ধরা পড়েছে!

আবার কেউ কেউ তর্কযুদ্ধে নেমে পড়ছেন বিচিত্র সব যুক্তি সাজিয়ে! হার্ট স্পেশালিস্টের হার্ট অ্যাটাক হওয়া, বা করোনা চিকিৎসকের করোনা হওয়ার উদাহরণ দিয়ে!

সে সব অর্থহীন আলোচনায় যাচ্ছি না!

তবে, একটা কথা পরিষ্কার, এই যে বিভিন্ন খবরের কাগজে তাবিজ, বশীকরণ কবচ, স্বপ্নাদিষ্ট লকেট, গ্রহের প্রতিকারের গ্যারান্টিযুক্ত নবগ্রহ আংটি বা মদিনার-মাটি-মাখা-মাদুলি আর সর্বরোগহর মালিশ বা ক্যাপসুল, ডায়াবেটিস থেকে ক্যান্সার সারিয়ে দেওয়ার গোপন-গবেষণা লব্ধ অব্যর্থ ওষুধ বা টাকে চুল গজানোর আর তিন দিনে ফরসা করার আশ্চর্য মলমের বিজ্ঞাপনী দামামা; আর টিভি র পরদায়, ইন্টারনেট-ইউটিউবের জালে বেদ, বাইবেল বা কুরানের ঠিকাদার স্বঘোষিত বাবাজী, মাতাজী, মৌলভি, রেভারেন্ড, আর জ্যোতিষ-আচার্যদের অলীক কুনাট্য সেগুলি শুধু অনৈতিক নয় সরাসরি বেআইনি!

ভ্রূণের লিঙ্গনির্ধারণ যে কারণে নিষিদ্ধ ঠিক একই কারণে ইচ্ছে মত পুত্র সন্তান উৎপাদনের বিজ্ঞানবিরোধী, ক্ষতিকারক বিজ্ঞাপন, বেঁটে থেকে লম্বা বা কালো থেকে ফর্সা করার ওষুধের বিজ্ঞাপন প্রকাশও, সব রকমের ভবিষ্যৎবাণীর ভাঁওতা সার্বিক ভাবে বর্জনীয়!

এ সবই Drugs and Magic Remedies (Objectionable Advertisements) Act, 1954 এর পরিপন্থী।

কিন্তু প্রতিদিন প্রতিনিয়ত খবরের কাগজে, টিভিতে, ইউটিউবে আমরা দেখতে পাচ্ছি ফর্সা হবার ক্রিমের বিজ্ঞাপন!

গভীর রাতে চ্যানেলে চ্যানেলে যাঁরা নিজেদের ভবিষ্যৎই জানেন না, সেই রকম কিছু তথাকথিত অলৌকিক শক্তিধর বাবাজী-মাতাজীরা বিতরণ করেন ভক্তজনের ভবিষ্যৎবাণী!

কোন রাজ্যে কোন সরকার এই নিয়ে কোন রেজিস্টট্রেশন, রেগুলেশন বিল আনার কথা
ভাবেন না, কনজিউমার ফোরাম নিরুত্তাপ থাকেন আর কিমাশ্চর্যতঃপরম, তাদের নিয়ে হিন্দী, ইংরেজি, বাংলা কোনও চ্যানেলে ঘন্টাখানেক কেন, মিনিটখানেকের কোন তদন্তমূলক অনুষ্ঠানখচিত বিতর্ক-শো হতে দেখি না!

কেন?

PrevPreviousজটিঙ্গার জটিল রহস্য
Nextশ্যামাপোকা ও অসুরের গল্পNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Koushik Chatterjee
Koushik Chatterjee
5 years ago

Apnar keno? Er uttor aktai …seta obossyo rajnoitik…je sashok sreni chay Na Tai. Ei karone chay Na je, amader deser mehonoti manuser jibon jatrar man jate tader sasoner pokhe upojogi hoy.

0
Reply

সম্পর্কিত পোস্ট

সাংসদ কেনাবেচা যদি এভাবে চলে, গণতন্ত্রের মৃত্যু তাহলে অচিরেই।

June 24, 2026 1 Comment

কারুর দাম ৪০ কোটি, কারুর দাম ৫০ কোটি! আম জনতাকে বিজেপির অপশাসন মুক্তি দিয়ে যাঁরা সাম্প্রদায়িকতামুক্ত ভারত গড়ার আদর্শ দেখিয়ে নির্বাচনে জিতে এসেছিল, গণতন্ত্রের হাটে

নিহত স্বপ্নকে জিয়নকাঠির স্পর্শে জাগিয়ে তোলার শপথ অভয়া মঞ্চের।

June 24, 2026 No Comments

তামান্না – এক নিহত স্বপ্নের নাম। ২০২৫ এর ২৩শে জুন তৃণমূলের নির্বাচনী বিজয়োল্লাসের বলি হয় ১২ বছরের তামান্না। তরুণ পরিযায়ী শ্রমিক হুসেনের কন্যা, মা সাবিনার

Common Krait Snake

June 24, 2026 No Comments

জীবনের অধিকার, ঐক্যবদ্ধ বাম, এবং গণ আন্দোলন

June 23, 2026 1 Comment

নতুন সরকার এসেই তাদের জাত চিনিয়ে দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন সেনাপতি এখন মসনদে। ২০১১ সাল থেকে বারবার আমরা দেখেছি বিরোধীদের উপর সন্ত্রাস—শারীরিক নিগ্রহ, খুন, পার্টি

প্রগতির শব্দ

June 23, 2026 No Comments

রাষ্ট্র-লিখিত যত আইনের বই তো, জনতার অভিমত তাতে উড়ো খই তো সামান‍্য এ কথাটা মনে রাখা দরকার জনতার ভালো চেয়ে চলেছেন সরকার, যা করেন মসনদ,

সাম্প্রতিক পোস্ট

সাংসদ কেনাবেচা যদি এভাবে চলে, গণতন্ত্রের মৃত্যু তাহলে অচিরেই।

Parichay Gupta June 24, 2026

নিহত স্বপ্নকে জিয়নকাঠির স্পর্শে জাগিয়ে তোলার শপথ অভয়া মঞ্চের।

Abhaya Mancha June 24, 2026

Common Krait Snake

Dr. Dayalbandhu Majumdar June 24, 2026

জীবনের অধিকার, ঐক্যবদ্ধ বাম, এবং গণ আন্দোলন

Kanchan Sarker June 23, 2026

প্রগতির শব্দ

Arya Tirtha June 23, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

635961
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]